Skip to main content

গেইল–ঝড় আর সাকিবের ঘূর্ণি

বিপিএলে নিজের প্রথম ম্যাচে ১৭ রানে আউট হওয়ার পর আর দেরি করেননি ক্রিস গেইল। সিলেট সিক্সারসের বিপক্ষে পরের ম্যাচেই ৩৯ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংস খেলে তা পুষিয়ে দেন এই ক্যারিবীয়। আজ ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে আবারও দেখা গেল গেইল-ঝড়। এবারের আসরে নিজের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নিতে গেইলের লেগেছে মাত্র ২৭ বল। তবে সিলেটের বিপক্ষে সেই ইনিংসের চেয়ে আজ ১ রান বেশি করেছেন। সব মিলিয়ে ৪ ছক্কা ও ৫ বাউন্ডারিতে ২৮ বলে ৫১ রানের ‘টর্নেডো’ ইনিংসটি সাজান গেইল।

গেইলের ঝোড়ো ইনিংসের পরেও রংপুর রাইডার্সের সংগ্রহটা খুব বড় হয়নি। এ কারণ সাকিব আল হাসান। তাঁর ঘূর্ণিতে দিশেহারা হয়েছিল রংপুরের বাকি ব্যাটসম্যানরা। ৩.৫ ওভারে মাত্র ১৬ রান দিয়ে সাকিব তুলে নিয়েছেন ৫ উইকেট। এর মধ্যে ২০তম ওভারে ৫ বলের ব্যবধানে তিনি নিয়েছেন ৪ উইকেট। এটি টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর তৃতীয় ৫ উইকেট-কীর্তি।

গেইলের সঙ্গে রংপুরের বাকিরা সেভাবে দাঁড়াতে পারেননি। ২২ রান করেন মোহাম্মদ মিথুন। এ ছাড়া ১৫ রান করে এসেছে রংপুর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও থিসারা পেরেরার ব্যাট থেকে। শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ১৪২ রানে অলআউট হয়েছে রংপুর রাইডার্স।

দ্বিতীয় ওভারে সুনীল নারাইনকে বাউন্ডারি মেরে ঝড়ের শুরু করেন গেইল। আউট হতে পারতেন পরের বলেই। ওয়েস্ট ইন্ডিজ সতীর্থের গুড-লেংথের একটি বল পুল করার চেষ্টা করেছিলেন গেইল। কিন্তু বল ব্যাটে ঠিকমতো না লাগায় উঠে যায় শর্ট থার্ডম্যান অঞ্চলে। সেখানে সহজ ক্যাচ ছাড়েন ঢাকার পেসার আবু হায়দার। গেইল তখন দাঁড়িয়ে ৭ রানে।

গেইলকে ‘জীবন’ উপহার দেওয়ার খেসারতটা কী হতে পারে, তা হাড়ে হাড়ে টের পেয়েছে ঢাকা। চতুর্থ ওভারে নারাইনের শেষ তিন বল থেকে দুই বাউন্ডারি ও এক ছক্কা তুলে নেন তিনি। মোহাম্মদ আমিরকে ছক্কা মেরেছেন তাঁর আগের ওভারেও। পঞ্চম ওভারে ব্রেন্ডন ম্যাককালাম (৬) ফিরে গেলেও শহীদ আফ্রিদির সেই ওভারেও ছক্কা মারেন ক্যারিবীয় তারকা। ষষ্ঠ ওভারে আমিরের চতুর্থ ও পঞ্চম বলেও তুলে নিয়েছেন টানা দুই বাউন্ডারি। পরের ওভারে আফ্রিদিকে লং অনের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে ছুঁয়েছেন হাফ সেঞ্চুরি। শেষ পর্যন্ত আবু হায়দারেরই ক্যাচে পরিণত করেন মোসাদ্দেক হোসেন।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...

সেরা ব্রাভো কিন্তু শেষের নায়ক সেই সাইফউদ্দিন

আরেকটি শেষ ওভার, আবারও সাইফউদ্দিনের হাতে বল। মাত্র চার দিন আগে শেষ ওভারে ৩২ রান দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আজ ঢাকা ডায়নামাইটসের জয়ের জন্য দরকার ছিল এর চেয়েও কম। আবারও অসীম চাপ, ভেঙে পড়বেন না তো সাইফউদ্দিন? কিসের চাপ। ঠান্ডা মাথায় সব সামলে নিলেন সাইফউদ্দিন। ১২ রানে ম্যাচ জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসও নিশ্চিত করে ফেলল প্লে অফে ওঠা। ম্যাচসেরার পুরস্কারটা হয়তো ডোয়াইন ব্রাভোর কাছেই গেছে। কিন্তু ম্যাচটা কুমিল্লার দিকে ঘুরিয়ে দিয়েছেন সাইফউদ্দিন।   অন্য প্রান্তে উইকেট পতনের মিছিল হলেও সব সামলে রানরেট ধরে রেখেছিলেন জো ডেনলি। ত্রয়োদশ ওভারে দ্বিতীয় স্পেলে এসেই দারুণ এক বলে বোল্ড করলেন ডেনলিকে। ম্যাচ থেকে এক প্রকার ছিটকে পড়ল ঢাকা। কাইরন পোলার্ড ফোঁসফাঁস করেও ছোবল মারতে পারেননি ব্রাভোর কারণে। ঢাকা ইনিংসের মেরুদণ্ড শেষ করে দিয়েছেন ব্রাভো। পোলার্ডের আগেই ফিরিয়েছেন সাকিব ও নারাইনকে। তবু শেষ ওভারে ২১ রানের সমীকরণ পেয়ে গিয়েছিল ঢাকা। প্রথম দুই বলেই দুটি সিঙ্গেল, তৃতীয় বলে জহুরুল ইসলামকে বোল্ড করে দিলেন সাইফউদ্দিন। ড্যারেন স্যামির বিপক্ষে দেওয়া ৩২ রানের দুঃস্বপ্ন মুছতে মাত্র ৪ দিনই সময় ...