Skip to main content

টি-টোয়েন্টি মানে ম্যাড়মেড়ে ক্রিকেটও!

টি-টোয়েন্টি ক্রিকেট মানে রুদ্ধশ্বাস উত্তেজনা। শেষ ওভারের লড়াই। রান-বলের দ্বৈরথে টানটান শিহরণ। আইপিএল, বিগব্যাশ থেকে শুরু করে বাংলাদেশের বিপিএল-টি-টোয়েন্টির সব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এটাই সবচেয়ে আকর্ষণ। কিন্তু এবারের বিপিএল দিচ্ছে ভিন্ন অভিজ্ঞতা। যেখানে টি-টোয়েন্টি মানে ম্যাড়মেড়ে ক্রিকেটও। 
সিলেট, ঢাকা মিলিয়ে টুর্নামেন্টে এখন পর্যন্ত ১২টি ম্যাচ হয়েছে। তিনটি ম্যাচের জয়-পরাজয়ের ব্যবধান ৮ উইকেট, দুটি ম্যাচের ৯ উইকেট। পরে ব্যাট করে জয়ী দলের সর্বনিম্ন জয়ের ব্যবধানই যখন ৪ উইকেটের, তখন অবশ্য এটাকে স্বাভাবিকই মনে হয়। আগে ব্যাট করে জেতা দলের সর্বনিম্ন জয়ের ব্যবধান হলো ১১ রানের। শেষ ওভারের উত্তেজনাও ছড়িয়েছে মাত্র একটি ম্যাচে। সেটাও 
কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে সহজ ম্যাচটি সিলেট সিক্সার্স কঠিন করে জেতায়। 
এই অবস্থা সিলেট, ঢাকা দুই পর্বেই। সিলেটে দুটি ম্যাচে আগে ব্যাট করা দল দুই শর ওপর রান করলেও বেশির ভাগ ম্যাচেই সেই অর্থে কোনো উত্তেজনা ছিল না। ঢাকা পর্বে এসে তো বিপিএল আরও ম্রিয়মাণ। একটি ম্যাচে প্রথমে ব্যাট করা দল ১৭০ রান করলেও বাকি তিন ম্যাচে করেছে ১৩৪,১০১ ও ১১৫। এই তিন ম্যাচে অনুমিতভাবেই হেসেখেলে জিতেছে পরে ব্যাটিং করা দল। 
টি-টোয়েন্টির বিচারে বিপিএল তাই হতাশাই ছড়াচ্ছে-কী হলো টুর্নামেন্টটার! স্কোরবোর্ডে রান নেই, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ নেই, রুদ্ধশ্বাস উত্তেজনা নেই। এই তিন ‘নেই’ এর কারণ বোধ হয় একটাই-নেই চোখ ঝলসানো ব্যক্তিগত পারফরম্যান্স। শহীদ আফ্রিদি, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভোর মতো টি-টোয়েন্টি তারকারা এবারও আছেন। সঙ্গে বাংলাদেশের সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা, সাব্বির রহমান, সৌম্য সরকাররাও। কিন্তু নেই তারার ঝলকানি, আলো-ঝলমলে পারফরম্যান্স। আফ্রিদির ১৭ বলে ৩৭, মুমিনুল হকের ৪৪ বলে ৬৩ রানের একটা ইনিংস বা আবু জায়েদের এক ম্যাচে ৪ উইকেট এই ম্লান বিপিএলকে আলোকিত করে তুলতে মোটেই যথেষ্ট নয়। 
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক ও বিপিএলে রংপুর রাইডার্সকে নেতৃত্ব দেওয়া মাশরাফি বিন মুর্তজাও এই নিষ্প্রাণ বিপিএলে একটু অবাক। প্রথমে রসিকতা করে বললেন, ‘আমরা আছি হারা দলে, প্রাণ থাকবে কীভাবে?’ পরে চেষ্টা করলেন কারণ অনুসন্ধানের, ‘একটা কারণ হতে পারে, উইকেট হয়তো সে রকম হচ্ছে না। টি-টোয়েন্টি রানের খেলা। কিন্তু সেটাই হচ্ছে না বিপিএলে। শিশির একটা প্রভাব ফেলতে পারে। জয়-পরাজয়ের ব্যবধান বাড়িয়ে দিচ্ছে এটা।’ 
তবে এবারের বিপিএলে একেবারেই কিছু হয়নি, তা মানতে রাজি নন মাশরাফি, ‘সিলেটে কুমিল্লা ও ঢাকাকে হারিয়ে দিয়েছে সিলেট। এটা অবশ্যই বড় ঘটনা। ঢাকা, কুমিল্লা এবার যেকোনো বিচারে সেরা দল। অন্য দলগুলো তাদের কাছাকাছিও নেই।’ তাঁর আশা, টুর্নামেন্ট যত সামনে এগোবে, দেখা মিলবে জমজমাট ম্যাচেরও। 
মিরপুরের গ্যালারি ভরতেও প্রয়োজন সে রকম ম্যাচ। সিলেটে প্রথমবারের মতো বিপিএল হয়েছে বলে উন্মাদনা ছড়িয়েছে সেটি। কাড়াকাড়ি হয়েছে টিকিট নিয়ে। কিন্তু মিরপুরে গ্যালারি পড়ে থাকছে ফাঁকা। মাঠে পারফরম্যান্সের আলো নেই, নেই টি-টোয়েন্টির রোমাঞ্চ। বিপিএল থেকে হয়তো সে কারণেই মুখ ফিরিয়ে থাকছেন দর্শকেরা। 
এখন পর্যন্ত এবারের বিপিএলের একটা ভালো দিকও অবশ্য আছে। আগের আসরগুলোতে খেলার সমান্তরালে চলেছে নেতিবাচক আলোচনা। কখনো ফিক্সিং, কখনো খেলোয়াড়দের পাওনা নিয়ে অভিযোগ, কখনো ফ্র্যাঞ্চাইজির অনিয়ম, আবার কখনো বোর্ডের স্নেহধন্য দলের অন্যায় সুবিধা পাওয়া-বিপিএল বিতর্কিত হয়েছে নানা কারণে। এবার এখন পর্যন্ত সেসব কিছুই নেই। এক মাঠ বাদে সর্বত্র স্বাস্থ্যকর হাওয়া। 
টুর্নামেন্ট-জুড়ে এই হাওয়াটা বয়ে গেলেই ভালো। সঙ্গে যদি মাঠের খেলাটাও একটু জমে, তাহলেই হয়!

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...