Skip to main content

রাশিয়ার মুখোমুখি আজ মেসির আর্জেন্টিনা

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ও বিশ্বকাপ বাছাই ফুটবলের প্লে-অফ খেলায় ব্যস্ত এখন বিশ্বের সেরা ফুটবল খেলিয়ে দেশগুলো। যে দেশগুলো ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে ফেলেছে তারা ঝালিয়ে নিচ্ছে প্রীতি ম্যাচে। শুক্রবার মাঠে নেমেছিল ব্রাজিল, জার্মানি, ইংল্যান্ডের মতো পরাশক্তিরা। আজ মাঠে নামছে আরেক পরাশক্তি ও জনপ্রিয় দল আর্জেন্টিনাও। মস্কোয় স্বাগতিক রাশিয়ার বিপক্ষে খেলবে লিওনেল মেসির দল। ম্যাচটি মাঠে গড়াবে আজ শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
পরবর্তী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে রাশিয়ায়। এ কারণে এখন বেশিরভাগ দেশই চেষ্টা করছে রাশিয়ায় প্রস্তুতি ম্যাচ খেলতে। তবে এখন রাশিয়ায় বেশ শীতের প্রকোপ। সেখানে তীব্র শীতে রীতিমতো জবুথবু অবস্থায় দেখা গেছে মেসি, অ্যাগুয়েরো, ডি মারিয়াদের। রাশিয়ার বিপক্ষে ম্যাচের তিনদিন পর আরেকটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে নাইজেরিয়ার।
রাশিয়ায় এখন কনকনে শীত। তাপমাত্রা মাত্র ৩ ডিগ্রি সেলসিয়াস। এমন অবস্থা যে চুলের স্টাইল দেখে বুঝে নিতে হচ্ছে কে কোন খেলোয়াড়। কারণ এ ছাড়া চেনার কোনো উপায়ই নেই আর্জেন্টাইন তারকাদের। তাদের পুরো শরীরই ঢাকা গরম কাপড়ে। এমনকি মুখ গলাতেও জড়ানো আছে একটা মোটা মাফলার।
রাশিয়ার তীব্র শীত মোকাবেলা করতে নিজেদের এভাবেই সাজাতে হয়েছে মেসিদের। রাশিয়ায় গিয়ে কোনো ম্যাচ খেলার অভিজ্ঞতা এবারই প্রথম হবে মেসির। এর আগে ২০০৯ সালে রাশিয়ায় একটি ম্যাচ খেলার জন্য গেলেও শেষ পর্যন্ত মাঠে নামতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। ইনজুরির কারণে বসে থাকতে হয়েছিল দর্শক হয়ে।
২০১৮ সালে পরবর্তী ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে রাশিয়ায়। এবারই হয়ত বহু কাঙ্খিত শিরোপাটি জয়ের শেষ চেষ্টা করবেন এ সময়ের অন্যতম সেরা ফুটবলার। তার আগে এই প্রীতি ম্যাচগুলোর মধ্য দিয়ে নিজেদের ঝালিয়ে নিতে চাচ্ছেন আর্জেন্টাইন তারকারা। এই ম্যাচের দল থেকে ছিটকে গেছেন আর্জেন্টিনার মাউরো ইকার্দি।
আজ রাতে প্রীতি ম্যাচে মাঠে নামছে স্পেনও। সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা আতিথ্য দেবে কোস্টারিকাকে। অপর দুই ম্যাচে লড়বে কাতার-চেক প্রজাতন্ত্র ও মেসিডোনিয়া-নরওয়ে।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...