Skip to main content

সেরা পাঁচ মাশরাফি-ঝড়

কাল ঝড় উঠেছিল বিপিএলে। মাশরাফি-ঝড়ে উড়ে গেছে চিটাগং ভাইকিংস। গতকাল দিনের শেষ ম্যাচে ভাইকিংসের বিপক্ষে মাত্র ১৭ বলে ৪২ রান করেছেন রংপুরের অধিনায়ক। তাঁর ব্যাটে ভর করেই স্বাগতিক দলের বিপক্ষে ৩ উইকেটের জয় পেয়েছে রাইডার্স। এমনিতে লোয়ার মিডল অর্ডারে ব্যাট করা মাশরাফি কাল নেমেছেন তিন নম্বরে। ৩ ছক্কা আর ৪ বাউন্ডারিতে ভাইকিংস বোলারদের নাকের জল চোখের জল এক করে ছেড়েছেন।
ব্যাট হাতে মাশরাফির এমন রুদ্রমূর্তি দেখে হয়তো চোখ কপালে তুলেছেন অনেকেই। নড়াইল এক্সপ্রেস কিন্তু বহুবারই ঝোড়ো ইনিংস খেলেছেন। এমন কিছু ইনিংসে চোখ বোলানো যাক।
১. ১০৪ (৫১) বনাম শেখ জামাল ধানমন্ডি, ২০১৬
২০১৬ সালে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মাশরাফির কলাবাগান ক্রীড়াচক্রের মুখোমুখি হয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রতিপক্ষকে রীতিমতো পেয়ে বসেছিলেন ম্যাশ। লিস্ট ‘এ’তে কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন সে সময়ের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক। ৩৬ থেকে ৪৯ ওভারের মাঝে ১৩২ রান তুলেছিল কলাবাগান, যার ১০৪ রানই ছিল ম্যাশের। ৫০ বলে সেঞ্চুরির এই রেকর্ড এখনো বাংলাদেশের ক্রিকেটে অক্ষত।
২. ৫৬* (৩২) বনাম চিটাগং ভাইকিংস, ২০১৫
বিপিএলে মাশরাফির প্রিয় প্রতিপক্ষ বোধ হয় চিটাগং। ২০১৫ সালে তৃতীয় বিপিএলে চিটাগং আর কুমিল্লা ভিক্টোরিয়ানসের মধ্যকার ম্যাচে ঝড় তুলেছিলেন মাশরাফি। ১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ রানেই ২ উইকেট হারিয়েছিল কুমিল্লা। ৫৪ রানে শুভাগত হোম আউট হওয়ার পর ক্রিজে আসেন অধিনায়ক। ৩ ছক্কা আর ৪ বাউন্ডারিতে ৩২ বলে ৫৬ রান করে অপরাজিত ছিলেন। মারলন স্যামুয়েলসের সঙ্গে তাঁর অবিচ্ছিন্ন ১২৩ রানের জুটিতে ম্যাচ জেতে কুমিল্লা। সেবার আন্ডারডগ কুমিল্লাকে চ্যাম্পিয়নও করেছিলেন মাশরাফি।
৩. ৪৪ (২৯) বনাম ইংল্যান্ড, ২০১৬
গত বছর ঘরের মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে জয়ের নায়ক মাশরাফি ব্যাট করতে নেমেছিলেন ৯ নম্বরে। টপ অর্ডারের ব্যর্থতায় বাংলাদেশ যখন দুই শ পার করার চিন্তায়, তখনই খড়্গ হাতে উপস্থিত অধিনায়ক। ২৯ বলে ৪৪ রান করার পথে ৩টি ছক্কা আর দুটি বাউন্ডারি মেরেছিলেন তিনি। এরপর বল হাতে ২৯ রানে ৪ উইকেট নিয়ে একাই যেন হারিয়ে দেন ইংল্যান্ডকে।
৪. ৪৪* (১৬) বনাম কেনিয়া, ২০০৬
ওয়ানডেতে প্রথমবার তিন শ পেরোনো দলীয় স্কোরের স্বাদ পেয়েছিল হাবিবুল বাশারের বাংলাদেশ। ২৪২ রানে ৫ উইকেট পড়ে গেলে ক্রিজে আসেন তরুণ মাশরাফি। ২৩ মিনিটে তুফান বইয়ে দেন কেনিয়ান বোলারদের ওপর। ৩ ছক্কা আর ৫ চারে ৪৪ রান করে দলের রান ৩০১-এ পৌঁছে দেন তিনি।
৫. ৫১* (২৭) বনাম স্কটল্যান্ড, ২০০৬
টস জিতে স্কটিশ অধিনায়কের ফিল্ডিং করার সিদ্ধান্তের বড় ফায়দা তুলেছিলেন টাইগার ব্যাটসম্যানরা। ৪৩তম ওভারে ১৯৯ রানে ৬ষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হন মুশফিক। এরপর দুই অনূর্ধ্ব-১৯ সতীর্থ মোহাম্মদ আশরাফুল আর মাশরাফির ৭৯ রানের জুটি। ২৭ বলে ৫১ রান করার পথে ম্যাশ ছক্কা মেরেছিলেন ৫টি। পরে বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন তি

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

রোমাঞ্চকর মাচে সাকিবদের হারাল মাশরাফিরা

বিপিএলে মঙ্গলবার রাতে ঢাকা ডায়নাইমাটসকে ৩ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। প্রথম চার ম্যাচের তিনটিই হেরে যাওয়া রংপুর দারুণ দুটি জয় পেল টানা দুই দিন। ক্রিস গেইলের ঝড়ো ফিফটির পরও রংপুর গুটিয়ে গিয়েছিল ১৪২ রানে। শেষ ওভারে তিনটিসহ ৫টি উইকেট নেন সাকিব আল হাসান। ৯ ব্যাটসম্যান নিয়ে নামা ঢাকা রান তাড়ায় ছিল পথেই। কিন্তু শেষ সময়ে গড়বড় পাকান কাইরন পোলার্ড। দারুণ দুটি ডেলিভারিতে শেষ দুজনকে বোল্ড করে দেন পেরেরা। ঢাকা থমকে যায় ১৩৯ রানে। শেষ দুই ওভারে মাত্র ১৩ রান দরকার ছিল ঢাকার। হাতে ছিল ৩ উইকেট, ক্রিজে ছিলেন পোলার্ড। কিন্তু ১৯তম ওভারে একটি উইকেট নিয়ে মাত্র ৩ রান দেন লাসিথ মালিঙ্গা। শেষ ওভারে প্রয়োজন ১০। পেরেরার প্রথম দুই বলে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও নিলেন না কাইরন পোলার্ড। ভরসা করতে পারেননি আরেক পাশে থাকা মোহাম্মদ আমিরের ওপর। বাড়ছে তখন চাপ। তৃতীয় বলে ফুলটস পেয়ে পোলার্ড বল পাঠান গ্যালারিতে। ম্যাচ আবারও হেলে ঢাকার দিকে। চতুর্থ বলে আবারও সিঙ্গেল নেওয়ার সুযোগ পেয়ে নিলেন না পোলার্ড। পঞ্চম বলে দারুণ এক ইয়র্কারে তিনি বোল্ড। শেষ বলে স্কুপ করতে গিয়ে আরেকটি ইয়র্কারে বোল্ড আবু হায়দার। বাঁধনহা...