Skip to main content

এবার অন্য রকম কুমিল্লা

বিপিএলের গত আসরে মোটেও ভালো করতে পারেনি কুমিল্লা ভিক্টোরিয়ানস। ১২ ম্যাচে মাত্র ৫ জয় নিয়ে শেষ চারের আগেই ছিটকে পড়েছিল ফ্র্যাঞ্চাইজি দলটি। কিন্তু এবার বিপিএল গড়িয়ে চলার সঙ্গে কুমিল্লার দ্যুতিও ঠিকরে বেরোচ্ছে। আজ যেমন সন্ধ্যার ম্যাচে চিটাগং ভাইকিংসকে ৬ উইকেটে হারিয়ে কুমিল্লা তুলে নিল ‘হ্যাটট্রিক’ জয়!
সিলেটের কাছে প্রথম ম্যাচ হেরে আসর শুরু করেছিল কুমিল্লা। এরপর চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংসের বিপক্ষে টানা দুই জয়ের পর নিজেদের চতুর্থ ম্যাচে সেই চিটাগংকেই আবারও হারাল মোহাম্মদ নবীর দল। চিটাগংয়ের ৪ উইকেটে ১৩৯ রান তাড়া করতে নেমে ১১ বল হাতে রেখেই জয় তুলে নেয় কুমিল্লা। 
‘আইকন’ খেলোয়াড় তামিম ইকবাল চোটের জন্য প্রথম তিন ম্যাচ খেলতে না পারলেও এবারের কুমিল্লা সত্যিই অন্য রকম। সেটা কিন্তু তামিমকে সঙ্গে নিয়েই প্রমাণ করেছে তারা। চোট কাটিয়ে চিটাগংয়ের বিপক্ষে এ ম্যাচ দিয়ে বিপিএল ২০১৭ শুরু করলেন তামিম। তাঁর শুরুটা অবশ্য সে রকম ভালো হলো না। ওপেনিংয়ে লিটন দাসকে সঙ্গে নিয়ে সাদামাটা সংগ্রহ তাড়া করতে নেমে তামিম আউট হয়েছেন সবার আগে। ২.৩ ওভারে দিলশান মুনাবীরা শিকার হওয়ার আগে ১০ বলে ৪ রান করেন তামিম। কুমিল্লার স্কোর তখন ১ উইকেটে ৭ রান।
সপ্তম ওভারের শেষ বলে লিটনও (২১) মুনাবীরার শিকার হলে জয়ের পথ হারানোর শঙ্কা পেয়ে বসেছিল কুমিল্লাকে। তখন স্কোরবোর্ডে রানও তেমন ওঠেনি (৩৯/২)। কিন্তু এখান থেকে দুর্দান্ত এক জুটি গড়ে দলকে জয়ের দিশা পাইয়ে দেন ইমরুল কায়েস-জশ বাটলার জুটি। বাটলার এসে যখন ইমরুলের সঙ্গে জুটি বাঁধেন, জয় থেকে তখনো ৭৮ বলে ১০১ রানের দূরত্বে পিছিয়ে ছিল কুমিল্লা। কিন্তু তৃতীয় উইকেটে তাঁদের ৫০ বলে ৭৪ রানের জুটিতে জয়ের পথে ফেরে নবীর দল। ১৫.২ ওভারে সানজামুলের বলে আউট হওয়ার আগে ৩৬ বলে ৪৫ রানের ইনিংস খেলেন ইমরুল।
৩১ বলে ৪৪ রান করা বাটলারকেও তুলে নেন সানজামুল ইসলাম। জয় থেকে তখন অবশ্য ১৬ বলে মাত্র ৬ রানের দূরত্বে পিছিয়ে ছিল কুমিল্লা। অধিনায়ক নবী আর মারলন স্যামুয়েলস (১১*) মিলে এ আনুষ্ঠানিকতাটুকু সেরে নেন। ৪ ম্যাচে ৩ জয়ে মোট ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এল কুমিল্লা।
গত আসরে কুমিল্লা প্রথম পাঁচ ম্যাচের পাঁচটিতেই হেরেছিল। এবার প্রথম চারটির তিনটিতেই জয় তুলে নিল কুমিল্লা, সেটাও আবার প্রথম তিন ম্যাচে তাঁদের খেলতে হয়েছে তামিমকে ছাড়াই। এ ম্যাচে চিটাগং আগে ব্যাটিংয়ে নেমে তেমন সুবিধা করতে পারেনি। তারকা খেলোয়াড় থাকলেও ফ্র্যাঞ্চাইজি দলটিতে যেন রান করার লোক নেই! ওপেনিংয়ে ১৯ বলে ৩১ রান করা লুক রনকিই সর্বোচ্চ স্কোরার। ৩০ রান করেছেন সৌম্য সরকার।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

রোমাঞ্চকর মাচে সাকিবদের হারাল মাশরাফিরা

বিপিএলে মঙ্গলবার রাতে ঢাকা ডায়নাইমাটসকে ৩ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। প্রথম চার ম্যাচের তিনটিই হেরে যাওয়া রংপুর দারুণ দুটি জয় পেল টানা দুই দিন। ক্রিস গেইলের ঝড়ো ফিফটির পরও রংপুর গুটিয়ে গিয়েছিল ১৪২ রানে। শেষ ওভারে তিনটিসহ ৫টি উইকেট নেন সাকিব আল হাসান। ৯ ব্যাটসম্যান নিয়ে নামা ঢাকা রান তাড়ায় ছিল পথেই। কিন্তু শেষ সময়ে গড়বড় পাকান কাইরন পোলার্ড। দারুণ দুটি ডেলিভারিতে শেষ দুজনকে বোল্ড করে দেন পেরেরা। ঢাকা থমকে যায় ১৩৯ রানে। শেষ দুই ওভারে মাত্র ১৩ রান দরকার ছিল ঢাকার। হাতে ছিল ৩ উইকেট, ক্রিজে ছিলেন পোলার্ড। কিন্তু ১৯তম ওভারে একটি উইকেট নিয়ে মাত্র ৩ রান দেন লাসিথ মালিঙ্গা। শেষ ওভারে প্রয়োজন ১০। পেরেরার প্রথম দুই বলে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও নিলেন না কাইরন পোলার্ড। ভরসা করতে পারেননি আরেক পাশে থাকা মোহাম্মদ আমিরের ওপর। বাড়ছে তখন চাপ। তৃতীয় বলে ফুলটস পেয়ে পোলার্ড বল পাঠান গ্যালারিতে। ম্যাচ আবারও হেলে ঢাকার দিকে। চতুর্থ বলে আবারও সিঙ্গেল নেওয়ার সুযোগ পেয়ে নিলেন না পোলার্ড। পঞ্চম বলে দারুণ এক ইয়র্কারে তিনি বোল্ড। শেষ বলে স্কুপ করতে গিয়ে আরেকটি ইয়র্কারে বোল্ড আবু হায়দার। বাঁধনহা...