Skip to main content

মাশরাফিকে পুরো ক্রিকেটবিশ্ব শ্রদ্ধা করে : ম্যাককালাম

প্রথমবারের মতো বিপিএলে খেলতে এসেছেন ব্রেন্ডান ম্যাককালাম। ক্রিকেট বিশ্বে এ মুহূর্তে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক যে লিগগুলো হচ্ছে সবগুলোতেই পদচারণা রয়েছে ম্যাককালামের। হাইপ্রোফাইল এ ক্রিকেটারকে এবার দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স।
শনিবার রংপুর রাইডার্সের চতুর্থ ম্যাচে দেখা যাবে ম্যাককালামকে। তিন ম্যাচে দুই হার রংপুরের। বিগ বাজেটের এ দল জিতেছিল প্রথম ম্যাচ। এরপর টানা দুই হার। দলের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিচলতি নন ম্যাককালাম। তার বিশ্বাস দ্রুতই স্বরূপে ফিরবে রংপুর।
আজ মিরপুরে দ্বিতীয় দিনের মতো অনুশীলন শেষে ম্যাককালাম বলেন,‘তিন ম্যাচে মাত্র একটি জিতেছি আমরা। তবে এটি অনেক লম্বা টুর্নামেন্ট। আমাদের নিশ্চিত করতে হবে যেন আমরা স্থির থাকি, আতঙ্কিত না হই।
আমাদের সাপোর্ট স্টাফ খুবই স্থির, অধিনায়কও ঠাণ্ডা মেজাজের। আমাদের দলটাও দারুণ। আমি নিশ্চিত, পরস্পরের সঙ্গে যখন মানিয়ে নেব আমরা, তখন আমরা ভালো করব। অবশ্যই এই টুর্নামেন্টে আরও অনেক ভালো দল আছে। আমাদের নিশ্চিত করতে হবে যেন আমরা ভালো খেলি।’
রংপুর রাইডার্সের দায়িত্বে রয়েছেন কোচ টম মুডি। নেতৃত্ব দিচ্ছেন বিপিএলে তিনবারের চ্যাম্পিয়ন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দলে ম্যাককালাম বাদে রয়েছেন ক্রিস গেইল, রবি বোপারা, লাসিথ মালিঙ্গা, থিসারা পেরেরার মতো তারকা ক্রিকেটাররা।

বড় বড় তারকা সমৃদ্ধ দল হলেও মাশরাফি দারুণভাবেই দলকে নিয়ন্ত্রণ করছে বলে মনে করেন ম্যাককালাম। পুরোনো সম্পর্ক থাকা মাশরাফিকে খুব কাছ থেকেই চেনেন নিউজিল্যান্ড অধিনায়ক। তাই মাশরাফিকে নিয়ে প্রশ্ন করতেই আবেগী হলেন ম্যাককলাম।

খুলে দেন কথার ঝাঁপি,‘ওর সঙ্গে আমি খেলেছিলাম কলকাতা নাইট রাইডার্সে। ওর সঙ্গেও আমার সম্পর্ক দারুণ। গতকাল মাঠে এসে ওকে দেখে খুব ভালো লেগেছে।

অনেক কিছু অর্জন করেছে ক্যারিয়ারে। শুধু এখানে নয়, পুরো ক্রিকেটবিশ্ব মাশরাফিকে শ্রদ্ধা করে। ওর নেতৃত্বে খেলতে আমি সত্যিই মুখিয়ে আছি।’

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...

সেরা ব্রাভো কিন্তু শেষের নায়ক সেই সাইফউদ্দিন

আরেকটি শেষ ওভার, আবারও সাইফউদ্দিনের হাতে বল। মাত্র চার দিন আগে শেষ ওভারে ৩২ রান দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আজ ঢাকা ডায়নামাইটসের জয়ের জন্য দরকার ছিল এর চেয়েও কম। আবারও অসীম চাপ, ভেঙে পড়বেন না তো সাইফউদ্দিন? কিসের চাপ। ঠান্ডা মাথায় সব সামলে নিলেন সাইফউদ্দিন। ১২ রানে ম্যাচ জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসও নিশ্চিত করে ফেলল প্লে অফে ওঠা। ম্যাচসেরার পুরস্কারটা হয়তো ডোয়াইন ব্রাভোর কাছেই গেছে। কিন্তু ম্যাচটা কুমিল্লার দিকে ঘুরিয়ে দিয়েছেন সাইফউদ্দিন।   অন্য প্রান্তে উইকেট পতনের মিছিল হলেও সব সামলে রানরেট ধরে রেখেছিলেন জো ডেনলি। ত্রয়োদশ ওভারে দ্বিতীয় স্পেলে এসেই দারুণ এক বলে বোল্ড করলেন ডেনলিকে। ম্যাচ থেকে এক প্রকার ছিটকে পড়ল ঢাকা। কাইরন পোলার্ড ফোঁসফাঁস করেও ছোবল মারতে পারেননি ব্রাভোর কারণে। ঢাকা ইনিংসের মেরুদণ্ড শেষ করে দিয়েছেন ব্রাভো। পোলার্ডের আগেই ফিরিয়েছেন সাকিব ও নারাইনকে। তবু শেষ ওভারে ২১ রানের সমীকরণ পেয়ে গিয়েছিল ঢাকা। প্রথম দুই বলেই দুটি সিঙ্গেল, তৃতীয় বলে জহুরুল ইসলামকে বোল্ড করে দিলেন সাইফউদ্দিন। ড্যারেন স্যামির বিপক্ষে দেওয়া ৩২ রানের দুঃস্বপ্ন মুছতে মাত্র ৪ দিনই সময় ...