Skip to main content

টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড গড়লেন কামরান-বাট

লর্ডসে স্পট ফিক্সিং কেলেঙ্কারির পর আর পাকিস্তানের জার্সি পরা হয়নি সালমান বাটের। তাঁর একসময়কার জাতীয় দল সতীর্থ কামরান আকমলও পাকিস্তান দলে খেলেছেন বেশ কিছুদিন হলো। কিন্তু এবার অন্তত টি-টোয়েন্টি ফরম্যাটে হয়তো কপাল খুলতে পারে দুজনের। পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী জুটিতে তাঁরা গড়েছেন বিশ্ব রেকর্ড!
ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে ইসলামাবাদের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছিল লাহোর হোয়াইটস। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসে ইনিংসের শেষ পর্যন্ত টিকে ছিলেন কামরান-বাট। লাহোরের বিনা উইকেটে ২০৯ রানে কামরানের অবদান ৭১ বলে ১৫০! তাঁর ইনিংসে ছিল ১২ ছক্কা আর ১৪টি বাউন্ডারি। টি-টোয়েন্টিতে কোনো পাকিস্তানি ব্যাটসম্যানের এটাই সর্বোচ্চ রানের ইনিংস। অন্য প্রান্তে ৪৯ বলে ৫৫ রান করেছেন বাট। সব মিলিয়ে আন্তর্জাতিক আর ঘরোয়া টি-টোয়েন্টির ইতিহাসে উদ্বোধনী জুটিতে এটাই সর্বোচ্চ রানের জুটি।
কাউন্টি ক্রিকেটে এ বছরের আগস্টে কেন্টের হয়ে উদ্বোধনী জুটিতে ২০৭ রান করেছিলেন জো ডেনলি আর ড্যানিয়েল-বেল ড্রামন্ড। তাঁদের রেকর্ডটি গতকাল নতুন করে লেখান কামরান ও সালমান বাট। তাঁদের জুটিতে ভর করে দারুণ এক রেকর্ডও গড়েছে লাহোর হোয়াইটস। টি-টোয়েন্টির ইতিহাসে কোনো উইকেট না হারিয়ে এটাই সর্বোচ্চ দলীয় স্কোর। পাড়ার মানের বোলারদের বিপক্ষে এ রেকর্ড গড়েছেন ভাবলে ভুল হবে। ইসলামাবাদের বোলিং স্কোয়াডে ছিলেন মোহাম্মদ ইরফান, রাহাত আলী ও উমর গুলের মতো পেসাররা। ম্যাচে ১০৯ রানের জয় পেয়েছে লাহোর।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...

সেরা ব্রাভো কিন্তু শেষের নায়ক সেই সাইফউদ্দিন

আরেকটি শেষ ওভার, আবারও সাইফউদ্দিনের হাতে বল। মাত্র চার দিন আগে শেষ ওভারে ৩২ রান দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আজ ঢাকা ডায়নামাইটসের জয়ের জন্য দরকার ছিল এর চেয়েও কম। আবারও অসীম চাপ, ভেঙে পড়বেন না তো সাইফউদ্দিন? কিসের চাপ। ঠান্ডা মাথায় সব সামলে নিলেন সাইফউদ্দিন। ১২ রানে ম্যাচ জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসও নিশ্চিত করে ফেলল প্লে অফে ওঠা। ম্যাচসেরার পুরস্কারটা হয়তো ডোয়াইন ব্রাভোর কাছেই গেছে। কিন্তু ম্যাচটা কুমিল্লার দিকে ঘুরিয়ে দিয়েছেন সাইফউদ্দিন।   অন্য প্রান্তে উইকেট পতনের মিছিল হলেও সব সামলে রানরেট ধরে রেখেছিলেন জো ডেনলি। ত্রয়োদশ ওভারে দ্বিতীয় স্পেলে এসেই দারুণ এক বলে বোল্ড করলেন ডেনলিকে। ম্যাচ থেকে এক প্রকার ছিটকে পড়ল ঢাকা। কাইরন পোলার্ড ফোঁসফাঁস করেও ছোবল মারতে পারেননি ব্রাভোর কারণে। ঢাকা ইনিংসের মেরুদণ্ড শেষ করে দিয়েছেন ব্রাভো। পোলার্ডের আগেই ফিরিয়েছেন সাকিব ও নারাইনকে। তবু শেষ ওভারে ২১ রানের সমীকরণ পেয়ে গিয়েছিল ঢাকা। প্রথম দুই বলেই দুটি সিঙ্গেল, তৃতীয় বলে জহুরুল ইসলামকে বোল্ড করে দিলেন সাইফউদ্দিন। ড্যারেন স্যামির বিপক্ষে দেওয়া ৩২ রানের দুঃস্বপ্ন মুছতে মাত্র ৪ দিনই সময় ...