Skip to main content

নিজেকে আবিষ্কারের সুযোগ

বিশ্বমঞ্চে দাঁড়ানোর আত্মবিশ্বাস গড়ে দেয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ)। বিশ্ববিদ্যালয়টির প্রাক্তন ছাত্রী জায়মা ইসলাম মনে করেন, এটিই এইউডব্লিউর সবচেয়ে বড় শক্তির জায়গা। জায়মার সহপাঠীদের অনেকে চট্টগ্রামে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে অক্সফোর্ড, স্ট্যানফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিয়েছেন। তিনি নিজেও স্নাতকোত্তর করেছেন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্কুল অব জার্নালিজম থেকে। এখন ইংরেজি দৈনিক ডেইলি স্টার–এ কর্মরত। নিজের অভিজ্ঞতা থেকে জায়মা বলছিলেন, ‘এইউডব্লিউতে কারিকুলাম একটু আলাদা। ফার্স্ট ইয়ার থেকেই আমাদের ইন্টার্নি শুরু হয়ে যায়। যেমন আমি চট্টগ্রামের রাউজানে গিয়েছিলাম গ্রামের মহিলাদের ওপর একটা জরিপ করতে। এইউডব্লিউ এসব কাজে খুবই অনুপ্রাণিত করে। ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে বিশ্বের বড় বড় উন্নয়ন সংস্থায় আমাদের মেয়েরা কাজ করছে। বড় স্বপ্ন দেখার, আত্মনির্ভরশীল হওয়ার অনুপ্রেরণা বিশ্ববিদ্যালয় থেকেই আমরা পেয়েছিলাম।’ আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়টিতে পড়তে শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তানসহ বিশ্বের নানা দেশ থেকে ছাত্রীরা এ দেশে আসছেন।
আগামী ১ ডিসেম্বর ‘এডুকেশন ডে’ শিরোনামে দিনব্যাপী একটি অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে এইউডব্লিউ। ঢাকার আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠেয় এই আয়োজনে জায়মা ইসলাম ছাড়াও বিশ্ববিদ্যালয়টির আরও কয়েকজন প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করে নেবেন। আলোচনা হবে উচ্চশিক্ষা, ভবিষ্যতের ক্যারিয়ার সম্ভাবনাসহ নানা বিষয়ে। উচ্চমাধ্যমিক এবং ‘এ’ লেভেলপড়ুয়া শিক্ষার্থীদের জন্য এই আয়োজন একটা দারুণ সুযোগ হতে পারে। এইউডব্লিউর দেশ-বিদেশি অভিজ্ঞ শিক্ষকেরা আয়োজনে অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলবেন, পরামর্শ দেবেন।
সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ‘এডুকেশন ডে’–এর কার্যক্রম। অংশ নিতে হলে নাম নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য ০১৯২৬৬৭৩০১৬ নম্বরে অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীকে ই-মেইল ঠিকানা এসএমএস করতে হবে। হোয়াটসঅ্যাপের মাধ্যমেও ই-মেইল ঠিকানা পাঠাতে পারেন। অথবা admissions@auw.edu.bd—এই ঠিকানায় ই-মেইল করেও উচ্চমাধ্যমিক এবং ‘এ’ লেভেলপড়ুয়া ছাত্রীরা আয়োজনে অংশ নিতে পারেন। এ ছাড়া অনুষ্ঠানস্থলে নাম নিবন্ধনের সুযোগ থাকবে। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে অর্থনীতি, বায়োইনফরমেটিকস, পরিবেশবিজ্ঞান, পাবলিক হেলথ স্টাডিজ ছাড়াও রাজনীতি, দর্শন ও অর্থনীতি বিষয়ে স্নাতক করার সুযোগ আছে। এডুকেশন ডে–তে উপস্থিত হয়ে শিক্ষার্থীরা এইউডব্লিউতে ভর্তির তথ্যসহ আরও বিভিন্ন বিষয়ে জানতে পারবেন। আয়োজনটির সহযোগী প্রথম আলো, রেডিও পার্টনার এবিসি রেডিও।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

রোমাঞ্চকর মাচে সাকিবদের হারাল মাশরাফিরা

বিপিএলে মঙ্গলবার রাতে ঢাকা ডায়নাইমাটসকে ৩ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। প্রথম চার ম্যাচের তিনটিই হেরে যাওয়া রংপুর দারুণ দুটি জয় পেল টানা দুই দিন। ক্রিস গেইলের ঝড়ো ফিফটির পরও রংপুর গুটিয়ে গিয়েছিল ১৪২ রানে। শেষ ওভারে তিনটিসহ ৫টি উইকেট নেন সাকিব আল হাসান। ৯ ব্যাটসম্যান নিয়ে নামা ঢাকা রান তাড়ায় ছিল পথেই। কিন্তু শেষ সময়ে গড়বড় পাকান কাইরন পোলার্ড। দারুণ দুটি ডেলিভারিতে শেষ দুজনকে বোল্ড করে দেন পেরেরা। ঢাকা থমকে যায় ১৩৯ রানে। শেষ দুই ওভারে মাত্র ১৩ রান দরকার ছিল ঢাকার। হাতে ছিল ৩ উইকেট, ক্রিজে ছিলেন পোলার্ড। কিন্তু ১৯তম ওভারে একটি উইকেট নিয়ে মাত্র ৩ রান দেন লাসিথ মালিঙ্গা। শেষ ওভারে প্রয়োজন ১০। পেরেরার প্রথম দুই বলে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও নিলেন না কাইরন পোলার্ড। ভরসা করতে পারেননি আরেক পাশে থাকা মোহাম্মদ আমিরের ওপর। বাড়ছে তখন চাপ। তৃতীয় বলে ফুলটস পেয়ে পোলার্ড বল পাঠান গ্যালারিতে। ম্যাচ আবারও হেলে ঢাকার দিকে। চতুর্থ বলে আবারও সিঙ্গেল নেওয়ার সুযোগ পেয়ে নিলেন না পোলার্ড। পঞ্চম বলে দারুণ এক ইয়র্কারে তিনি বোল্ড। শেষ বলে স্কুপ করতে গিয়ে আরেকটি ইয়র্কারে বোল্ড আবু হায়দার। বাঁধনহা...