Skip to main content

মেসির চাওয়া

ক্যারিয়ারে কত অর্জন লিওনেল মেসির! তবে সবই ক্লাব বার্সেলোনার হয়ে। আর্জেন্টিনার জার্সিতে তিনি রিক্ত! ২০০৫ সালের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ও ২০০৮ সালে অলিম্পিক ফুটবলের সোনা জিতলেও সেটি বয়সভিত্তিক দলের হয়ে। জাতীয় দলের হয়ে একটা কোপা আমেরিকাও জেতা হয়নি তাঁর। বুট জোড়া তুলে রাখার আগে এই অপূর্ণতা মেসি ঘোচাতে পারবেন কি না, তা সময়ই বলবে, তবে ৩০ বছর বয়সী এই প্লে-মেকারের চাওয়া, ‘নিজেকে সেরা অবস্থায় রেখে (রাশিয়া) বিশ্বকাপে যেতে চাই আমি।’
ক্লাব ফুটবলে ব্যস্ত একটা সময় কাটছে মেসির। এর বাইরে জাতীয় দলের খেলা তো আছেই। ব্যস্ত ফুটবল সূচির ধকল যাতে নিজেকে সেরা অবস্থায় নিয়ে যাওয়ার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে জন্য কোচের সঙ্গে কথাও বলেছেন মেসি। পরশু প্রীতি ফুটবলে রাশিয়ার বিপক্ষে ১-০ গোলে আর্জেন্টিনার জয়ের পর জানিয়েছেন, ‘আমরা সাম্পাওলির সঙ্গে কথা বলেছি। এই মৌসুমে অনেক ম্যাচ খেলেছি আমরা—চ্যাম্পিয়নস লিগ, কোপা ডেল রে, লা লিগা এবং জাতীয় দলের হয়ে অনেক ম্যাচ।’ এই ‘কথা বলার’ ফলই কি নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে তাঁর বিশ্রাম পাওয়া?
রাশিয়ার ক্রাসনোদারে আগামীকালই এই ম্যাচ। যেটির আগেই রাশিয়া থেকে বার্সায় ফেরার কথা মেসির। তবে তার আগে তাঁকে কথা বলতে হলো জাতীয় দল নিয়ে। সার্জিও আগুয়েরো, মাউরো ইকার্দি আর গঞ্জালো হিগুয়েইন—তাঁদের মধ্যে দলের আক্রমণে নিজের সঙ্গী হিসেবে বেছে নেবেন কাকে? অস্বস্তিকর এই প্রশ্নে মেসির কূটনৈতিক উত্তর, ‘কুন (আগুয়েরো), পিপা (হিগুয়েইন) ও মাউরো (ইকার্দি)—এরা একজন অন্যজন থেকে আলাদা। কিন্তু তিনজনই গুরুত্বপূর্ণ। কারা (বিশ্বকাপে) থাকবে, সে সিদ্ধান্ত নেবেন কোচ।’
রাশিয়ার বিপক্ষে ৯০ মিনিটই মাঠে ছিলেন মেসি। খেলেছেন দলের প্রাণভোমরা হয়েই। ন্যূনতম ব্যবধানে জিতলেও আর্জেন্টিনা দলে ছিল একটা সুস্থিরতার ছাপ। মেসির ভাষায়, ‘আমরা আগের চেয়ে অনেক ঠান্ডা মাথায় খেলেছি। বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলা কিংবা পেরুর বিপক্ষে আমরা যত দ্রুত আক্রমণে গিয়েছি, এদিন সে রকমটা হয়নি। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলা এক কথা, আর বাছাইপর্বের ম্যাচ খেলা আরেক কথা।’ সে ম্যাচের গোলদাতা আগুয়েরোকেও প্রশংসায় ভাসালেন মেসি, ‘আগুয়েরোর গোল পাওয়াটা খুবই ভালো ব্যাপার এবং গুরুত্বপূর্ণও। তাকে নিয়ে খুশি আমি। সিটির হয়ে অনেক গোল করছে। এখন জাতীয় দলের হয়েও গোল করছে সে।’
আগুয়েরোর এই গোলের একটু বাড়তি তাৎপর্য আছে। আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোল করায় যিনি ছাড়িয়ে গেলেন ডিয়েগো ম্যারাডোনাকে (৩৪)। আগুয়েরোর সামনে এখন শুধুই দুজন—গ্যাব্রিয়েল বাতিস্তুতা (৫৪) ও লিওনেল মেসি (৬১)।  

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...