Skip to main content

সাকিবের ‘নির্ভার’ অধিনায়কত্বে মুগ্ধ নারাইন

তাঁর নেতৃত্বে গত বিপিএলে শিরোপা জিতেছে ঢাকা ডায়নামাইটস। এবার শিরোপা ধরে রাখার অভিযানে দুর্দান্ত গতিতে এগোচ্ছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। সিলেটের কাছে উদ্বোধনী ম্যাচটা হারের পর টানা দুই জয়। তারকায় ঠাসা ঢাকাকে নেতৃত্ব দেওয়া সাকিবের জন্য নিশ্চয়ই বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা কীভাবে উতরে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার? 
দলের অন্যতম ভরসা সুনীল নারাইন শুধু বিপিএলেই কেন, বিশ্ব ক্রিকেটেরই বড় নাম। প্রায় সারা বছরই ব্যস্ত থাকেন একের পর এক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে। অনেক অধিনায়কের অধীনেই খেলেছেন ক্রিকেটের এই ফেরিওয়ালা। তো অধিনায়ক সাকিবকে কীভাবে দেখেন নারাইন? আজ বিকেলে বিসিবি একাডেমি মাঠে অনুশীলনের আগে সংবাদমাধ্যমকে বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়কের কিছু রহস্য উন্মোচন করলেন ‘রহস্যময়’ এই ক্যারিবীয় স্পিনার, ‘ও ভালো করছে। দলের সবাইকে নিয়ে এগোচ্ছে। দলের সব সদস্যের শক্তির জায়গায় মনোযোগ দিয়ে ঠিক করছে কাকে কী করতে হবে। সে অধিনায়ক হিসেবে অনেক নির্ভার। খেলোয়াড়দের কাছ থেকে সেরাটাই পাচ্ছে।’
নিজেদের গত ম্যাচেই টি-টোয়েন্টিতে প্রথম স্পিনার হিসেবে ৩০০তম উইকেট পূর্ণ করেছেন নারাইন। সর্বোচ্চ উইকেট-শিকারিদের তালিকায় অবশ্য তাঁর অবস্থান তৃতীয়। নিজের এই অর্জন নিয়ে খুব একটা উচ্ছ্বসিত মনে হলো না নারাইনকে, ‘ক্রিকেটে আপনি সব সময়ই ভালো করতে চাইবেন। ভালো কিছু করা মানে হচ্ছে আপনি ক্রিকেট নিয়ে কাজ করছেন, এটাতেই মনোযোগ দিচ্ছেন। আশা করি, ভবিষ্যতে এমন আরও কিছু অর্জন হবে। আমি ধাপে ধাপে, ম্যাচ ধরে ধরে এগোতে চাই।’

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

রোমাঞ্চকর মাচে সাকিবদের হারাল মাশরাফিরা

বিপিএলে মঙ্গলবার রাতে ঢাকা ডায়নাইমাটসকে ৩ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। প্রথম চার ম্যাচের তিনটিই হেরে যাওয়া রংপুর দারুণ দুটি জয় পেল টানা দুই দিন। ক্রিস গেইলের ঝড়ো ফিফটির পরও রংপুর গুটিয়ে গিয়েছিল ১৪২ রানে। শেষ ওভারে তিনটিসহ ৫টি উইকেট নেন সাকিব আল হাসান। ৯ ব্যাটসম্যান নিয়ে নামা ঢাকা রান তাড়ায় ছিল পথেই। কিন্তু শেষ সময়ে গড়বড় পাকান কাইরন পোলার্ড। দারুণ দুটি ডেলিভারিতে শেষ দুজনকে বোল্ড করে দেন পেরেরা। ঢাকা থমকে যায় ১৩৯ রানে। শেষ দুই ওভারে মাত্র ১৩ রান দরকার ছিল ঢাকার। হাতে ছিল ৩ উইকেট, ক্রিজে ছিলেন পোলার্ড। কিন্তু ১৯তম ওভারে একটি উইকেট নিয়ে মাত্র ৩ রান দেন লাসিথ মালিঙ্গা। শেষ ওভারে প্রয়োজন ১০। পেরেরার প্রথম দুই বলে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও নিলেন না কাইরন পোলার্ড। ভরসা করতে পারেননি আরেক পাশে থাকা মোহাম্মদ আমিরের ওপর। বাড়ছে তখন চাপ। তৃতীয় বলে ফুলটস পেয়ে পোলার্ড বল পাঠান গ্যালারিতে। ম্যাচ আবারও হেলে ঢাকার দিকে। চতুর্থ বলে আবারও সিঙ্গেল নেওয়ার সুযোগ পেয়ে নিলেন না পোলার্ড। পঞ্চম বলে দারুণ এক ইয়র্কারে তিনি বোল্ড। শেষ বলে স্কুপ করতে গিয়ে আরেকটি ইয়র্কারে বোল্ড আবু হায়দার। বাঁধনহা...