Skip to main content

বিপিএলে দেশের মান রাখছেন বোলাররাই

হাল ফিলের ক্রিকেট ব্যাটসম্যানদের। বোলাররা সেখানে কচুকাটাই হয়ে থাকেন। টি-টোয়েন্টিতে ব্যাপারটা আরও বেশি করে চোখে পড়ে। আর তাই দলগুলোর নির্ভরতার পাল্লাও ক্রমশ ব্যাটসম্যানুমখী। বাংলাদেশ দলও এর বাইরে নয়। তামিম ইকবালের ভালো শুরু কিংবা মিডল অর্ডারে দু-একজন দাঁড়িয়ে গেলে আমরা জয়ের স্বপ্ন দেখি। বোলারদের ওপর সেই আস্থা তৈরি হলেও তা এখনো শক্ত ভিত্তি পায়নি। কিন্তু বিপিএলের পরিসংখ্যান বলছে উল্টো কথা।
 সিলেট-ঢাকা-চট্টগ্রাম পর্ব শেষ করে আবারও ঢাকায় ফিরছে বিপিএল। এখনো নিজেদের মধ্যে ব্যক্তিগত পারফরম্যান্সের লড়াইয়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা পেছনে পড়ে গেছেন বোলারদের। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষ পাঁচজনই বাংলাদেশের বোলার! অথচ সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ পাঁচে বাংলাদেশি মাত্র একজন! তিনি আবার সাকিব-তামিম-মুশফিক কেউই নন; মাহমুদউল্লাহ।

৯ ম্যাচে ৩২২ রান নিয়ে তালিকার শীর্ষে রংপুর রাইডার্সের রবি বোপারা। সমান ম্যাচে তাঁর থেকে ২ রান পিছিয়ে ঢাকা ডায়নামাইটসের এভিন লুইস। চিটাগং ভাইকিংসের লুক রনকি ২৭৩ (৯ ম্যাচ) রান নিয়ে তৃতীয়। খুলনা টাইটানস অধিনায়ক মাহমুদউল্লাহ তাঁর থেকে ঠিক ১০ রান পিছিয়ে চতুর্থ। শীর্ষ দশে জায়গা করে নেওয়া চার বাংলাদেশি হচ্ছেন মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস (২৪৯ রান নিয়ে ষষ্ঠ) মোহাম্মদ মিথুন (২৩০ রান নিয়ে অষ্টম) এবং তামিম ইকবাল (২০৭ রান নিয়ে নবম)। চোটের কারণে কুমিল্লার হয়ে শুরুতে তিন ম্যাচ খেলেননি তামিম।ব্যাটিংয়ে সাকিবের ব্যর্থতা বেশ চোখ লাগছে। মুশফিকও ব্যর্থ। আইসিসি র‍্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টির সেরা অলরাউন্ডার সাকিবের ব্যাট এবার কোনোভাবেই কথা বলছে না। ৯ ম্যাচে ১৬.৫৭ গড়ে তাঁর সংগ্রহ মাত্র ১১৬! ব্যাটিংয়ে শীর্ষ কুড়ি দূরের কথা; শীর্ষ ত্রিশ রান সংগ্রাহকের মধ্যেও সাকিব ঠাঁই করে নিতে পারেননি। টেকনিক্যালি বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকের ব্যাট তাঁর নামের প্রতি সুবিচার করতে পারছে না। ১০ ম্যাচে ২১.২৫ গড়ে ১৭০ রান মুশফিকের নামের পাশে বেশ বেমানান। সবচেয়ে বড় কথা হলো, মুশফিক-সাকিবদের কেউ এখনো ব্যাট হাতে দলকে জেতানোর মতো সে রকম কোনো ইনিংস খেলতে পারেননি। কে জানে, সেটা হয়তো দেখা যাবে অচিরে সাকিব অবশ্য বল হাতে ব্যাটিংয়ের একদম উল্টো। ৯ ম্যাচে ১৩ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারিদের মধ্যে দ্বিতীয়। এ দেশের ক্রিকেটপ্রেমীদের সবচেয়ে সন্তুষ্টির জায়গা হলো শীর্ষ পাঁচ বোলারের সবাই বাংলাদেশি—আবু জায়েদ রাহি (৯ ম্যাচে ১৫ উইকেট), সাকিব আল হাসান (৯ ম্যাচে ১৩ উইকেট), তাসকিন আহমেদ (৯ ম্যাচে ১৩ উইকেট), আবু হায়দার রনি (৯ ম্যাচে ১২ উইকেট) এবং মোহাম্মদ সাইফউদ্দিন (৯ ম্যাচে ১২ উইকেট)। শীর্ষ দশে জায়গা করে নেওয়া বাংলাদেশের বাকি দুই বোলার হলেন শফিউল ইসলাম (৮ ম্যাচে ১১ উইকেট) এবং মাশরাফি বিন মুর্তজা (৯ ম্যাচে ১০ উইকেট)।
 অর্থাৎ, বিপিএলের চট্টগ্রাম পর্ব পর্যন্ত দেশিদের পারফরম্যান্সের খেরোখাতায় ব্যাটসম্যানদের ওপর ছড়ি ঘুরিয়েছেন বোলাররা। এখন ঢাকা পর্বের অপেক্ষা। কে জানে, প্লে-অফ রাউন্ড শুরুর আগে এই পর্বের আট ম্যাচে হয়তো পাশার দান পাল্টে দেবেন ব্যাটসম্যানরা। কিন্তু তার আগ পর্যন্ত এ কথা সত্য যে বাংলাদেশ ক্রিকেটের মান রেখে চলছেন বোলাররা!

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...

সেরা ব্রাভো কিন্তু শেষের নায়ক সেই সাইফউদ্দিন

আরেকটি শেষ ওভার, আবারও সাইফউদ্দিনের হাতে বল। মাত্র চার দিন আগে শেষ ওভারে ৩২ রান দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আজ ঢাকা ডায়নামাইটসের জয়ের জন্য দরকার ছিল এর চেয়েও কম। আবারও অসীম চাপ, ভেঙে পড়বেন না তো সাইফউদ্দিন? কিসের চাপ। ঠান্ডা মাথায় সব সামলে নিলেন সাইফউদ্দিন। ১২ রানে ম্যাচ জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসও নিশ্চিত করে ফেলল প্লে অফে ওঠা। ম্যাচসেরার পুরস্কারটা হয়তো ডোয়াইন ব্রাভোর কাছেই গেছে। কিন্তু ম্যাচটা কুমিল্লার দিকে ঘুরিয়ে দিয়েছেন সাইফউদ্দিন।   অন্য প্রান্তে উইকেট পতনের মিছিল হলেও সব সামলে রানরেট ধরে রেখেছিলেন জো ডেনলি। ত্রয়োদশ ওভারে দ্বিতীয় স্পেলে এসেই দারুণ এক বলে বোল্ড করলেন ডেনলিকে। ম্যাচ থেকে এক প্রকার ছিটকে পড়ল ঢাকা। কাইরন পোলার্ড ফোঁসফাঁস করেও ছোবল মারতে পারেননি ব্রাভোর কারণে। ঢাকা ইনিংসের মেরুদণ্ড শেষ করে দিয়েছেন ব্রাভো। পোলার্ডের আগেই ফিরিয়েছেন সাকিব ও নারাইনকে। তবু শেষ ওভারে ২১ রানের সমীকরণ পেয়ে গিয়েছিল ঢাকা। প্রথম দুই বলেই দুটি সিঙ্গেল, তৃতীয় বলে জহুরুল ইসলামকে বোল্ড করে দিলেন সাইফউদ্দিন। ড্যারেন স্যামির বিপক্ষে দেওয়া ৩২ রানের দুঃস্বপ্ন মুছতে মাত্র ৪ দিনই সময় ...