Skip to main content

দুই শিক্ষকের দ্বন্দ্বে হলে তালা, পরীক্ষা ভন্ডুল

বগুড়ার গাবতলী শহীদ জিয়া মডেল কলেজে অধ্যক্ষ দাবি করা দুই শিক্ষকের দ্বন্দ্বের জেরে কলেজে নির্বাচনী পরীক্ষা দিতে পারেননি শিক্ষার্থীরা। পরীক্ষার আগে হলে তালা ঝুলিয়ে দেন নিজেকে অধ্যক্ষ দাবি করা মাহাতাব উদ্দিন নামের এক শিক্ষক। এতে শনিবার কলেজের পূর্বনির্ধারিত নির্বাচনী পরীক্ষা ভন্ডুল হয়েছে। প্রতিবাদে কলেজে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, ১২ নভেম্বর কলেজ প্রশাসনের পক্ষ থেকে ১৮ নভেম্বর থেকে নির্বাচনী পরীক্ষার সময়সূচি ঘোষণা করে নোটিশ দেওয়া হয়। পূর্বঘোষিত সূচি অনুযায়ী আড়াই শতাধিক শিক্ষার্থী শনিবার সকালে পরীক্ষা দিতে আসেন। কিন্তু পরীক্ষা শুরুর আগেই কলেজের সবগুলো শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দিয়ে সটকে পড়েন মাহাতাব উদ্দিন। এ সময় শিক্ষার্থীরা পরীক্ষা কক্ষ বন্ধ দেখে ক্ষুব্ধ হন। কিছু শিক্ষার্থী এ সময় বিক্ষোভও করেন।
এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলে দাবিদার জান্নাতুল ফেরদৌস গাবতলী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। সেখানে তিনি জানান, মাহাতাব উদ্দিন অবৈধ অধ্যক্ষ এবং তিনি গায়ের জোরে কলেজে তালা ঝুলিয়ে পরীক্ষা ভন্ডুল করেছেন। মাহাতাব উদ্দিনকে কলেজ পরিচালনা পর্ষদ বরখাস্ত করেছে বলে দাবি করেন তিনি।
অন্যদিকে মাহাতাব উদ্দিনের দাবি, তিনিই কলেজের বৈধ অধ্যক্ষ। কলেজের আইনশৃঙ্খলা রক্ষার জন্যই পরীক্ষার হলে তিনি তালা ঝুলিয়ে দিয়েছেন। কলেজে পরীক্ষা বন্ধ করা এবং কক্ষে তালা ঝুলিয়ে দেওয়ার একক সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তাঁর রয়েছে। তিনি বলেন, অনিবার্য কারণে কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে।
পুলিশ ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গাবতলী শহীদ জিয়া মডেল কলেজ পরিচালনা পর্ষদে কর্তৃত্বের দ্বন্দ্ব, শিক্ষক নিয়োগ এবং অধ্যক্ষের পদ নিয়ে দুই পক্ষের বিরোধ দীর্ঘদিনের। শিক্ষক নিয়োগের অর্থের ভাগ-বাঁটোয়ারা নিয়ে সম্প্রতি উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ককে এ টি এম নুরুল হুদা হাতুড়ি দিয়ে পেটান অধ্যক্ষ দাবি করে আসা মাহাতাব উদ্দিনকে। এ নিয়ে মাহাতাব উদ্দিনের স্ত্রী বাদী হয়ে গাবতলী মডেল থানায় মামলাও করেন।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার প্রথম আলোকে বলেন, মডেল কলেজের কে বৈধ অধ্যক্ষ তা নিশ্চিত হওয়ার জন্য শনিবার রাতে দুই পক্ষকেই কাগজপত্রসহ থানায় উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে। শিক্ষার্থীদের জিম্মি করে কোনো পক্ষকেই ফায়দা লুটতে দেওয়া হবে না। প্রয়োজনে রোববার পুলিশ পাহারায় নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...

সেরা ব্রাভো কিন্তু শেষের নায়ক সেই সাইফউদ্দিন

আরেকটি শেষ ওভার, আবারও সাইফউদ্দিনের হাতে বল। মাত্র চার দিন আগে শেষ ওভারে ৩২ রান দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আজ ঢাকা ডায়নামাইটসের জয়ের জন্য দরকার ছিল এর চেয়েও কম। আবারও অসীম চাপ, ভেঙে পড়বেন না তো সাইফউদ্দিন? কিসের চাপ। ঠান্ডা মাথায় সব সামলে নিলেন সাইফউদ্দিন। ১২ রানে ম্যাচ জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসও নিশ্চিত করে ফেলল প্লে অফে ওঠা। ম্যাচসেরার পুরস্কারটা হয়তো ডোয়াইন ব্রাভোর কাছেই গেছে। কিন্তু ম্যাচটা কুমিল্লার দিকে ঘুরিয়ে দিয়েছেন সাইফউদ্দিন।   অন্য প্রান্তে উইকেট পতনের মিছিল হলেও সব সামলে রানরেট ধরে রেখেছিলেন জো ডেনলি। ত্রয়োদশ ওভারে দ্বিতীয় স্পেলে এসেই দারুণ এক বলে বোল্ড করলেন ডেনলিকে। ম্যাচ থেকে এক প্রকার ছিটকে পড়ল ঢাকা। কাইরন পোলার্ড ফোঁসফাঁস করেও ছোবল মারতে পারেননি ব্রাভোর কারণে। ঢাকা ইনিংসের মেরুদণ্ড শেষ করে দিয়েছেন ব্রাভো। পোলার্ডের আগেই ফিরিয়েছেন সাকিব ও নারাইনকে। তবু শেষ ওভারে ২১ রানের সমীকরণ পেয়ে গিয়েছিল ঢাকা। প্রথম দুই বলেই দুটি সিঙ্গেল, তৃতীয় বলে জহুরুল ইসলামকে বোল্ড করে দিলেন সাইফউদ্দিন। ড্যারেন স্যামির বিপক্ষে দেওয়া ৩২ রানের দুঃস্বপ্ন মুছতে মাত্র ৪ দিনই সময় ...