Skip to main content

এমন বিপিএলই তো চাই!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বে দুটি দৃশ্য দেখা যাচ্ছিল নিয়মিত—একপেশে ম্যাচ আর ফাঁকা গ্যালারি! কিন্তু কাল ছিল ভিন্ন ছবি। দর্শকে টইটম্বুর মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম দেখল এক দিনে দুটি টান টান উত্তেজনার ম্যাচ।

অবশ্য গত তিন দিনই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। কিন্তু শুধু ক্রিস গেইল-ব্রেন্ডন ম্যাককালামের ব্যাটিং দেখেই তো মন ভরবে না, যদি না ম্যাচ জমজমাট হয়! অবশেষে ঢাকায় প্রথম পর্বের শেষ দিনে দেখা মিলেছে শ্বাসরুদ্ধকর, স্নায়ুক্ষয়ী দুটি লড়াইয়ের।

দিনের প্রথম ম্যাচে খুলনা টাইটানসকে ১৬৭ রানের লক্ষ্য দিয়েছিল রাজশাহী কিংস। ১৬.৩ ওভারে ১২৮ রানে ৮ উইকেট হারানো খুলনার ম্যাচ জেতা দূরে থাক, উল্টো অলআউট হওয়ার আশঙ্কা ছিল! একটা সময়ে সমীকরণ দাঁড়াল ১৮ বলে খুলনাকে করতে হবে ৩৬ রান। তীব্র স্নায়ুচাপে দুর্দান্ত এক ইনিংস দেখা গেল আরিফুল হকের কাছ থেকে। হোসেন আলীর করা ১৮তম ওভারে প্রথম চার বলে ১৬ রান তুলে বদলে দিলেন ম্যাচের রং। শেষ ওভারে ডোয়াইন স্মিথকে পরপর দুই বলে চার-ছক্কা মেরে কী দারুণ সমাপ্তি!
১৯ বলে অপরাজিত ৪৩ রান করে আরিফুল ম্যাচের সব আলো টেনে নিলেন নিজের দিকে। নবম উইকেটে জুনায়েদ খানের সঙ্গে যে ৪০ রানের জুটি গড়লেন, তাতে ৩৯ রানই আরিফুলের। খুলনা ম্যাচটা জিতে গেল ২ উইকেটে।
ঢাকা ডায়নামাইটস-রংপুর রাইডার্সের পরের ম্যাচটাও হেঁটেছে একই পথে, যার সমাপ্তিটা ছিল স্নায়ুর চূড়ান্ত পরীক্ষা নিয়ে। তবে কাল একসঙ্গে ঝড় তুলতে পারেননি গেইল-ম্যাককালাম। ৬ রানে ম্যাককালাম বিদায় নিলেও গেইলের কাছ থেকে পাওয়া গেল আরও একটা ঝোড়ো ফিফটি। বিস্ফোরক দুই ওপেনার বিদায় নেওয়ার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে রংপুরের ব্যাটিং লাইনআপ। ১৯.৫ ওভারে মাশরাফির দল অলআউট ১৪২ রানে। কিন্তু সাদামাটা এই রানটাই তাড়া করতে নেমে শেষ পর্যন্ত পারেনি তারকায় ঠাসা বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা!

শেষ ওভারে ঢাকার দরকার ছিল ১০ রান। হাতে উইকেট দুটি। উইকেটে তখন টি-টোয়েন্টির বড় নাম কাইরন পোলার্ড। থিসারা পেরেরার প্রথম দুই বলে এক রান নেওয়ার সুযোগ থাকলেও নেননি পোলার্ড। তৃতীয় বলে ফুলটস পেয়ে মারেন ছক্কা। চতুর্থ বলে আবার সিঙ্গেলের সুযোগ পেলেও নেননি।
পোলার্ড কেন সিঙ্গেল নিলেন না, তার ব্যাখ্যায় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা আবু হায়দার বললেন, ‘ওর হয়তো পরিকল্পনা ছিল ছক্কা মারার। তার জন্য আসলে দুটি বলই প্রয়োজন ছিল।’ কিন্তু পোলার্ড পারেননি। তার খেসারত গুনতে হয়েছে ঢাকাকে। শেষ দুই বলে পোলার্ড ও আবু হায়দারকে বোল্ড করে ম্যাচটা নিজেদের করে নেন পেরেরা। রংপুরও ম্যাচটা জিতে নেয় ৩ রানে।
এবার বিপিএলে প্রথমবারের মতো ম্যাচে দুই দলকেই অলআউট হতে দেখা গেল কাল। যে দুটি দল কিনা টুর্নামেন্টের ফেবারিট। মাঠের খেলার মতো জমে উঠেছে পয়েন্ট তালিকার হিসাবটাও। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ঢাকা। ৭ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে তিনে খুলনা টাইটানস।
৮ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চারে সিলেট সিক্সার্স। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তলানি থেকে পাঁচে উঠে এসেছে রংপুর। ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রাজশাহী ও ৬ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে নিচের দিকে থাকা চিটাগং ভাইকিংসকে এখনই উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। সাত দলেরই এখনো সমান সুযোগ আছে শেষ চারে পা রাখার।

অনিয়ম ও বিশৃঙ্খলামুক্ত দুর্দান্ত ম্যাচ, দলগুলোর মধ্যে ভীষণ প্রতিদ্বন্দ্বিতা, গ্যালারিভরা দর্শক, পয়েন্ট তালিকায় জটিল হিসাব—একটা টুর্নামেন্ট জমতে আর কী লাগে! কালকের জমজমাট দুটি ম্যাচের নিরিখে দর্শকদের প্রাণের দাবি তো, এমন বিপিএলই চাই!

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...

সেরা ব্রাভো কিন্তু শেষের নায়ক সেই সাইফউদ্দিন

আরেকটি শেষ ওভার, আবারও সাইফউদ্দিনের হাতে বল। মাত্র চার দিন আগে শেষ ওভারে ৩২ রান দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আজ ঢাকা ডায়নামাইটসের জয়ের জন্য দরকার ছিল এর চেয়েও কম। আবারও অসীম চাপ, ভেঙে পড়বেন না তো সাইফউদ্দিন? কিসের চাপ। ঠান্ডা মাথায় সব সামলে নিলেন সাইফউদ্দিন। ১২ রানে ম্যাচ জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসও নিশ্চিত করে ফেলল প্লে অফে ওঠা। ম্যাচসেরার পুরস্কারটা হয়তো ডোয়াইন ব্রাভোর কাছেই গেছে। কিন্তু ম্যাচটা কুমিল্লার দিকে ঘুরিয়ে দিয়েছেন সাইফউদ্দিন।   অন্য প্রান্তে উইকেট পতনের মিছিল হলেও সব সামলে রানরেট ধরে রেখেছিলেন জো ডেনলি। ত্রয়োদশ ওভারে দ্বিতীয় স্পেলে এসেই দারুণ এক বলে বোল্ড করলেন ডেনলিকে। ম্যাচ থেকে এক প্রকার ছিটকে পড়ল ঢাকা। কাইরন পোলার্ড ফোঁসফাঁস করেও ছোবল মারতে পারেননি ব্রাভোর কারণে। ঢাকা ইনিংসের মেরুদণ্ড শেষ করে দিয়েছেন ব্রাভো। পোলার্ডের আগেই ফিরিয়েছেন সাকিব ও নারাইনকে। তবু শেষ ওভারে ২১ রানের সমীকরণ পেয়ে গিয়েছিল ঢাকা। প্রথম দুই বলেই দুটি সিঙ্গেল, তৃতীয় বলে জহুরুল ইসলামকে বোল্ড করে দিলেন সাইফউদ্দিন। ড্যারেন স্যামির বিপক্ষে দেওয়া ৩২ রানের দুঃস্বপ্ন মুছতে মাত্র ৪ দিনই সময় ...