Skip to main content

রান তোলার লোক নেই চিটাগংয়ের!

তারকাদ্যুতিতে চিটাগং ভাইকিংস বাকি দলগুলোর চেয়ে খুব একটা পিছিয়ে নেই। লুক রনকি, মিসবাহ-উল হক, দিলশান মুনাবীরা, ক্রিস জর্ডানদের মতো পরীক্ষিত বিদেশিরা আছেন দলটিতে। দেশিদের মধ্যে আছেন সৌম্য সরকার ও এনামুল হকের মতো ব্যাটসম্যানরা। কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে এমন সব খেলোয়াড় নিয়েও চিটগাংয়ের স্কোর সাকল্যে ১৩৯! তা-ও আবার ৬ উইকেট হাতে রেখে!
দলটিতে বড়মাপের খেলোয়াড় থাকলেও রান করার লোক নেই। টি-টোয়েন্টি ক্রিকেটে মাঝখানের ওভারগুলোতে অন্তত যেভাবে ব্যাট চালাতে হয়, সেভাবে খেলতে পারছেন না এ দলের মিডল অর্ডার। ওপেনিংয়ে লুক রনকিই যা কিছু করে দিয়ে আসছেন। সৌম্য নিজেদের ইনিংসগুলোকে বড় করতে পারছেন না। এনামুলকে আগে না নামিয়ে মিসবাহ-সিকান্দার রাজারা নামছেন, কিন্তু ব্যাটে তাঁদের সেই মারকাটারি ব্যাপারটি নেই। 
বিপিএলে আগের তিন ম্যাচেও একই অবস্থা। সেভাবে রানের গতি বাড়াতে পারেনি মিসবাহর দল। আজ কুমিল্লার বিপক্ষে লুক রনকি আর সৌম্য সরকার ভালো শুরু এনে দিলেও মিডলঅর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় চিটাগং বড় সংগ্রহ পায়নি। ৫.১ ওভারে সাইফুদ্দিনের বলে লেগবিফোর হওয়ার আগে সৌম্যকে সঙ্গে নিয়ে ৪৬ রানের জুটি উপহার দেন রনকি। ১৯ বলে ৩১ রান করেন নিউজিল্যান্ডের এই ক্রিকেটার।
রনকি ফিরে যাওয়ার পর সৌম্যও বেশিক্ষণ টিকতে পারেননি। ১১.৩ ওভারে সৌম্য যখন আউট হন, চিটাগংয়ের স্কোর ২ উইকেটে ৮৩। এখান থেকে ন্যূনতম দেড় শ রানের কোটা টপকে যেতে পারত চিটাগং। তা হয়নি পরবর্তী ব্যাটসম্যান দিলশান মুনাবীরা, সিকান্দার রাজা, মিসবাহ-উল হক আর ক্রিস জর্ডানদের ব্যর্থতায়।
২৫ বলে ১৯ রান করে আউট হন মুনাবীরা। সিকান্দারের সংগ্রহ ২৪ বলে ২০ রান। অধিনায়ক মিসবাহ ১১ বলে ১৬ রান নিয়ে অপরাজিত ছিলেন। অর্থাৎ রানের চাকাটা জোরে ঘোরাতে পারেননি কেউই। টি-টোয়েন্টিতে ইনিংসের শেষ ৩০ বলে ৪০ রান! ব্যাটিংটা নিয়ে একটু ভাবতেই হচ্ছে তাদের।
আজকের ম্যাচে কুমিল্লার হয়ে প্রথম নেমেছেন তামিম ইকবাল। বিপিএলের শুরুটা তাঁর জন্য হয়েছে ব্যর্থতারই। ১০ বলে ৪ রান করে ফিরেছেন তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪০ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে কুমিল্লা ৪ ওভারে ২২ রান তুলেছে তারা। লিটন অপরাজিত আছেন ১২ রানে।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

রোমাঞ্চকর মাচে সাকিবদের হারাল মাশরাফিরা

বিপিএলে মঙ্গলবার রাতে ঢাকা ডায়নাইমাটসকে ৩ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। প্রথম চার ম্যাচের তিনটিই হেরে যাওয়া রংপুর দারুণ দুটি জয় পেল টানা দুই দিন। ক্রিস গেইলের ঝড়ো ফিফটির পরও রংপুর গুটিয়ে গিয়েছিল ১৪২ রানে। শেষ ওভারে তিনটিসহ ৫টি উইকেট নেন সাকিব আল হাসান। ৯ ব্যাটসম্যান নিয়ে নামা ঢাকা রান তাড়ায় ছিল পথেই। কিন্তু শেষ সময়ে গড়বড় পাকান কাইরন পোলার্ড। দারুণ দুটি ডেলিভারিতে শেষ দুজনকে বোল্ড করে দেন পেরেরা। ঢাকা থমকে যায় ১৩৯ রানে। শেষ দুই ওভারে মাত্র ১৩ রান দরকার ছিল ঢাকার। হাতে ছিল ৩ উইকেট, ক্রিজে ছিলেন পোলার্ড। কিন্তু ১৯তম ওভারে একটি উইকেট নিয়ে মাত্র ৩ রান দেন লাসিথ মালিঙ্গা। শেষ ওভারে প্রয়োজন ১০। পেরেরার প্রথম দুই বলে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও নিলেন না কাইরন পোলার্ড। ভরসা করতে পারেননি আরেক পাশে থাকা মোহাম্মদ আমিরের ওপর। বাড়ছে তখন চাপ। তৃতীয় বলে ফুলটস পেয়ে পোলার্ড বল পাঠান গ্যালারিতে। ম্যাচ আবারও হেলে ঢাকার দিকে। চতুর্থ বলে আবারও সিঙ্গেল নেওয়ার সুযোগ পেয়ে নিলেন না পোলার্ড। পঞ্চম বলে দারুণ এক ইয়র্কারে তিনি বোল্ড। শেষ বলে স্কুপ করতে গিয়ে আরেকটি ইয়র্কারে বোল্ড আবু হায়দার। বাঁধনহা...