Skip to main content

এক ইনিংসেই এত রেকর্ড কোহলির!

চাপে যে কোহলি ভালো খেলেন, সেটা পুরোনো কথা। ওয়ানডেতে রান তাড়ার চাপের সেঞ্চুরি করার ইচ্ছা জাগে তাঁর। তাই বিরাট কোহলি যে অধিনায়কের দায়িত্ব পেলেই দুর্দান্ত হয়ে উঠবেন, সেটা তো বলা বাহুল্যই! টেস্টের অধিনায়কত্ব পাওয়ার পরপরই করে ফেললেন পাঁচ-পাঁচটি ডাবল সেঞ্চুরি। কোহলির দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪০৫ রানের লিড পেয়েছে ভারত।
রোহিত শর্মার সেঞ্চুরির অপেক্ষাতে ছিলেন বলেন এত দেরি করেছেন কোহলি। না হলে শ্রীলঙ্কাকে চাপে ফেলার কাজটা তো সেরে ফেলেছিলেন অনেক আগেই। শর্মা যখন সেঞ্চুরি পেলেন (১০২), ততক্ষণে ভারতের স্কোর ৬ উইকেটে ৬১০। তৃতীয় দিনেই জয়ের স্বাদ পেতে শুরু করেছে ভারত। এর আগে অবশ্য রেকর্ড ভাঙা-গড়ার এক দারুণ খেলায় মেতে উঠেছিলেন কোহলি।
বাংলাদেশের বিপক্ষে মার্চে গড়েছিলেন প্রথম কোনো অধিনায়ক হিসেবে টানা চার টেস্ট সিরিজে ডাবল সেঞ্চুরি গড়ার রেকর্ড। এরপর দুটি সিরিজ ঠিক ব্যাটে-বলে হয়নি। আজ শ্রীলঙ্কান বোলারদের বাজে বোলিংয়ের সর্বোচ্চ ফায়দা তুলে পেয়ে গেলেন নিজের পঞ্চম ডাবল সেঞ্চুরি। ২৬৭ বলে ১৭ চার ও ২ ছক্কায় তুলেছেন ২১৩ রান। প্রায় ওয়ানডে গতিতে ছোটা এ ইনিংসেই ব্রায়ান লারাকে ছুঁয়েছেন। টেস্টে এত দিন অধিনায়ক হিসেবে সর্বোচ্চ পাঁচটি ডাবল সেঞ্চুরির রেকর্ড ছিল ক্যারিবিয়ান কিংবদন্তির। চার ডাবলে এত দিন ডন ব্র্যাডম্যান, মাইকেল ক্লার্ক, গ্রায়েম স্মিথদের মতো দুর্দান্ত সব অধিনায়কের পাশে ছিলেন। আজ তাঁদেরও ছাড়িয়ে গেলেন কোহলি।
অবশ্য সেঞ্চুরি করেই রেকর্ড গড়েছেন আরও গোটা কয়েক। অধিনায়ক হিসেবে ১৬ বার পঞ্চাশ পেরিয়েছেন, এর ১২টিই সেঞ্চুরি। ৭৫ শতাংশ ম্যাচেই সেঞ্চুরি, কমপক্ষে ১০ সেঞ্চুরি করেছেন এমন অধিনায়কদের মাঝে এত ভালো ‘কনভারশন রেট’ (ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দেওয়া) আর কারও নেই। আর ভারতের অধিনায়ক হিসেবে টেস্টে ১২ সেঞ্চুরি নেই আর কারও।
আর এ সেঞ্চুরিটি এ বছর সব ফরম্যাট মিলিয়ে কোহলির ১০ম। এক বছরে এর আগে সর্বোচ্চ নয়টি সেঞ্চুরি ছিল রিকি পন্টিং (২০০৫ ও ২০০৬) ও গ্রায়েম স্মিথের (২০০৫)। সে রেকর্ড আজ থেকে শুধুই কোহলির।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...

সেরা ব্রাভো কিন্তু শেষের নায়ক সেই সাইফউদ্দিন

আরেকটি শেষ ওভার, আবারও সাইফউদ্দিনের হাতে বল। মাত্র চার দিন আগে শেষ ওভারে ৩২ রান দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আজ ঢাকা ডায়নামাইটসের জয়ের জন্য দরকার ছিল এর চেয়েও কম। আবারও অসীম চাপ, ভেঙে পড়বেন না তো সাইফউদ্দিন? কিসের চাপ। ঠান্ডা মাথায় সব সামলে নিলেন সাইফউদ্দিন। ১২ রানে ম্যাচ জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসও নিশ্চিত করে ফেলল প্লে অফে ওঠা। ম্যাচসেরার পুরস্কারটা হয়তো ডোয়াইন ব্রাভোর কাছেই গেছে। কিন্তু ম্যাচটা কুমিল্লার দিকে ঘুরিয়ে দিয়েছেন সাইফউদ্দিন।   অন্য প্রান্তে উইকেট পতনের মিছিল হলেও সব সামলে রানরেট ধরে রেখেছিলেন জো ডেনলি। ত্রয়োদশ ওভারে দ্বিতীয় স্পেলে এসেই দারুণ এক বলে বোল্ড করলেন ডেনলিকে। ম্যাচ থেকে এক প্রকার ছিটকে পড়ল ঢাকা। কাইরন পোলার্ড ফোঁসফাঁস করেও ছোবল মারতে পারেননি ব্রাভোর কারণে। ঢাকা ইনিংসের মেরুদণ্ড শেষ করে দিয়েছেন ব্রাভো। পোলার্ডের আগেই ফিরিয়েছেন সাকিব ও নারাইনকে। তবু শেষ ওভারে ২১ রানের সমীকরণ পেয়ে গিয়েছিল ঢাকা। প্রথম দুই বলেই দুটি সিঙ্গেল, তৃতীয় বলে জহুরুল ইসলামকে বোল্ড করে দিলেন সাইফউদ্দিন। ড্যারেন স্যামির বিপক্ষে দেওয়া ৩২ রানের দুঃস্বপ্ন মুছতে মাত্র ৪ দিনই সময় ...