Skip to main content

ক্লিঙ্গারকে ফেরালেন সাকিব

ছন্দে থাকা দুই দলের লড়াই দিয়েই আজ শুরু হচ্ছে বিপিএলের খেলা।গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটানস—দুই দলই ৩ ম্যাচ খেলে ২ টিতে জয় পেয়েছে সমান ৪ পয়েন্ট পেলেও নেট রান রেটে এগিয়ে আছে ঢাকা, আছে টেবিলের দুই নম্বরে। অন্যদিকে টুর্নামেন্টের অন্যতম সেরা বোলিং আক্রমণ নিয়ে মাহমুদউল্লাহর দল আছে ৪ নম্বরে।

আজকের ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। ঢাকার তিন স্পিনার সাকিব-নারাইন-আফ্রিদির সামনে খুলনাকে কঠিন পরীক্ষাই দিতে হবে। তবে আবু জায়েদ-আর্চার-ব্রাফেটের ত্রিমুখী পেস আক্রমণটাও খুলনাকে আশা জাগাচ্ছে। খুলনাকে সবচেয়ে বেশি প্রেরণা দিচ্ছে চিটাগংয়ের বিপক্ষে সর্বশেষ ম্যাচে খাদের কীনার থেকে ঘুরে দাঁড়িয়ে তুলে নেওয়া দারুণ জয়।

দুই দলেই পরিবর্তন আছে আজ। ঢাকা ডায়নামাইটস আজ পেসার মোহাম্মদ শহীদকে বসিয়ে খেলাচ্ছে অলরাউন্ডার নাদিফ চৌধুরীকে। খুলনায় চ্যাডউইক ওয়াল্টনের জায়গায় খেলছেন আকিলা ধনঞ্জয়া। ওয়ালটন উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আজ তাঁকে বসিয়ে জায়গা দেওয়া হয়েছে ধীমান ঘোষকে। ধীমানকে জায়গা দিতে সরে যেতে হয়েছে মোশাররফ হোসেনকে।

দুই দলে আজ যারা যারা খেলছেন:
ঢাকা ডায়নামাইটস: সাকিব আল হাসান (অধিনায়ক), এভিন লুইস, শহীদ আফ্রিদি, ক্যামেরন ডেলপোর্ট, কাইরন পোলার্ড, সুনীল নারাইন, মোসাদ্দেক হোসেন, জহুরুল ইসলাম (উইকেট রক্ষক), আবু হায়দার রনি, খালেদ আহমেদ, নাদিফ চৌধুরী।
খুলনা টাইটানস: মাহমুদউল্লাহ (অধিনায়ক), আকিলা ধনঞ্জয়া, নাজমুল হোসেন শান্ত, মাইকেল ক্লিঙ্গার, রাইলি রুশো, আরিফুল হক, কার্লোস ব্রাফেট, জোফ্রা আর্চার, ধীমান ঘোষ (উইকেটরক্ষক)শফিউল ইসলাম, আবু জায়েদ চৌধুরী।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...