Skip to main content

১৩ বছর বয়সে আত্মহত্যা করতে চেয়েছিলেন কুলদীপ!

ইতিহাস গড়েছেন কদিন আগেই। প্রথম চায়নাম্যান বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন কুলদীপ যাদব। কিন্তু এমন ইতিহাস হয়তো লেখাই হতো না। দলে ঢুকতে ব্যর্থ হয়ে মাত্র ১৩ বছর বয়সেই নাকি আত্মহত্যা করার কথা ভেবেছিলেন এই বাঁহাতি লেগ স্পিনার! 
২২ বছর বয়সী কানপুরের এই বোলার একমাত্র ক্রিকেটার হিসেবে অনূর্ধ্ব-১৯ ও আন্তর্জাতিক পর্যায়ে হ্যাটট্রিক করেছেন। এর চেয়েও বড় কীর্তি তো আগেই বলে দেওয়া হয়েছে। কিন্তু এত সহজে এমন সাফল্য পাননি। তাঁকে ব্যর্থতা দেখতে হয়েছে। সেখান থেকে শিক্ষা নিতে হয়েছে। ১৩ বছর বয়সে উত্তর প্রদেশ অনূর্ধ্ব-১৫ দলে সুযোগ হয়নি তাঁর। 
হিন্দুস্তান টাইমস আয়োজিত এক অনুষ্ঠানে নিজের সেই সময়ের কথা জানিয়েছেন কুলদীপ, ‘দলে টেকার জন্য অনেক পরিশ্রম করেছিলাম। কিন্তু তারপরও যখন টিকলাম না, তখন হতাশ হয়ে আত্মহত্যার কথাও ভেবেছিলাম। অমন সময়ে সবার ক্ষেত্রেই সেটা হতে পারে।’
অথচ ক্রিকেটার হওয়ার স্বপ্নও সেভাবে দেখতেন না কুলদীপ। এভাবে ক্রিকেটার হওয়ার তীব্র ইচ্ছেটা বুনে দিয়েছেন তাঁর বাবা, ‘আমি মেধাবী ছাত্র ছিলাম এবং ক্রিকেটকে মজা হিসেবেই নিতে চেয়েছিলাম। পেশা হিসেবে নেব, এটা কখনোই ভাবিনি। সত্যি হলো, আমার বাবাই চেয়েছিল ক্রিকেট খেলি এবং কোচের কাছে নিয়ে গিয়েছে।’ 
আর ক্রিকেটার হিসেবে তিনি যেটা বেছে নিয়েছেন, সেটাও কিন্তু বিস্ময়কর। বাঁহাতি লেগ স্পিন তো হারিয়ে যাওয়া এক শিল্পে রূপ নিয়েছিল। খুব কম কিশোরই এই কঠিন শিল্প আয়ত্ত করার চেষ্টা করে, ‘আমি পেসার হতে চেয়েছিলাম কিন্তু কোচ আমাকে স্পিনার হতে বাধ্য করেছেন। যখন আমি কয়েকটা বল করলাম (বাঁ হাতি লেগ স্পিন), আমাকে এটা অভ্যাস করতে বলা হলো। না হলে জানতামই না ভিন্ন কিছু করছি।’ 
একসময় ওয়াসিম আকরামকে গুরু মানা কুলদীপ তাই নতুন এক আদর্শ খুঁজে নিলেন। বাঁহাতি হোন কিংবা ডান হাতি, এ যুগের লেগ স্পিনারদের জন্য খুব সহজাত পছন্দ শেন ওয়ার্ন। এখনো ওয়ার্নের ভিডিও দেখে নিজের উন্নতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ‘আমি নিয়মিত ওয়ার্নের ভিডিও দেখি। তাঁর বল ধরা, যে লেংথে বল করতেন এবং যেভাবে ক্রিজ ব্যবহার করতেন, সেটা অতুলনীয়। আমি ভিডিও দেখে শেখার চেষ্টা করি।’ 

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...