Skip to main content

মিয়ানমারের সেনারা রোহিঙ্গা নারীদের গণধর্ষণ করেছে

রাখাইনে আগস্টের অভিযানের সময় রোহিঙ্গা নারীদের ওপর গণধর্ষণসহ নানা ধরনের যৌন নিপীড়ন চালিয়েছে মিয়ানমারের সেনাসদস্যরা। অসহায় রোহিঙ্গা নারীদের বিরুদ্ধে যৌন নিপীড়নকারী এবং এ ধরনের অপরাধের হুকুমদাতা কিংবা অপরাধের ক্ষমা করা ব্যক্তিদের বিচার করতে বলছে জাতিসংঘ।
সহিংসতায় যৌন নিপীড়নের বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি প্রমীলা প্যাটেন গতকাল রোববার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান।
বাংলাদেশ সফরের সময় কক্সবাজারে গিয়ে রোহিঙ্গাদের পরিস্থিতি দেখে-শুনে আসার পর প্রমীলা প্যাটেন এ কথা বলেন। রাখাইনে রোহিঙ্গা নারীদের ওপর কী ধরনের যৌন নিপীড়ন হয়েছে, তার মাত্রা বুঝতে বাংলাদেশ সফর করেন প্রমীলা প্যাটেন। তবে মিয়ানমার সরকার তাঁকে রাখাইনে যাওয়ার অনুমতি দেয়নি।
জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি প্রমীলা প্যাটেন বলেন, ‘বেঁচে যাওয়া এক নারীর কাছে শুনেছি, মিয়ানমারের সশস্ত্র বাহিনী তাঁকে ৪৫ দিন আটকে রেখেছিল। এ সময়টাতে তাঁকে পালা করে ধর্ষণ করা হয়। অনেকে এখনো শরীরে নির্যাতনের চিহ্ন বয়ে বেড়াচ্ছেন। বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে এ ধরনের অপরাধে জড়িত এবং তাদের নির্দেশদাতা কিংবা তাদের ক্ষমাদানকারীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।’
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার অভিজ্ঞতায় তাঁর মনে হয়েছে, জাতি ও বর্ণ বিবেচনায় নিয়ে রোহিঙ্গা নারী ও শিশুদের বিরুদ্ধে যৌন নিপীড়নসহ নিয়মতান্ত্রিক উপায়ে ব্যাপকভাবে নৃশংসতা চালানো হয়েছে।
প্রমীলা প্যাটেন বলেন, ওই সব নৃশংসতা এবং এর কর্মপদ্ধতি থেকে অভিযুক্তদের ব্যাপারে একটি পরিষ্কার চিত্র পাওয়া যায়। মিয়ানমারের সশস্ত্র বাহিনীর নির্দেশে যৌন নিপীড়ন চালানো হয়েছে। এ ছাড়া মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ এবং রাখাইনের বৌদ্ধধর্মাবলম্বী ও অন্যান্য জাতিসত্তার সদস্যদের নিয়ে গড়া মিলিশিয়ারা এসব অপকর্মে সেনাবাহিনীর দোসর হয়েছে।
রোহিঙ্গাদের কাছ থেকে তাদের প্রকাশ্যে নগ্ন করে হেয় করা এবং সেনাবাহিনীর যৌনদাসে পরিণত করার দুর্বিষহ অভিজ্ঞতার কথাও শুনেছেন প্রমীলা প্যাটেন। জাতিসংঘের বিশেষ প্রতিনিধি জানান, রোহিঙ্গা নারীদের সবাই তাঁর কাছে অপরাধীদের শাস্তি চেয়েছেন। নৃশংসতার জন্য তাঁরা একজন সৈন্যকেও নিষ্কৃতি দিতে রাজি নন।
প্রমীলা প্যাটেন মিয়ানমারের ওপর চাপ বাড়ানোতে জোর দেওয়ার পাশাপাশি এ ধরনের অপরাধ তদন্তে নিরাপত্তা পরিষদে একটি কাঠামো প্রতিষ্ঠার কথা বলেন। মিয়ানমারে রোহিঙ্গা নারীদের ওপর যৌন নিপীড়নের বিষয়টি তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের সভাপতির কাছে তুলে ধরার কথা উল্লেখ করেন। খুব শিগগির তাঁদের দেখা হচ্ছে।
নাগরিকত্বসহ অন্যদের মতো একই মর্যাদা পাওয়ার শর্তে রোহিঙ্গাদের কেউ কেউ তাঁর কাছে বাড়িতে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। যদিও ছাই ছাড়া তাঁদের আর কিছুই ফিরে পাওয়ার নেই। রোহিঙ্গা এক নারীকে উদ্ধৃত করে প্রমীলা প্যাটেন বলেন, ‘আমরা শান্তি চাই। আমাদের দায়িত্ব নেওয়ার মতো একজন নেতা চাই। আর এমন একটা নিরাপদ জায়গা চাই, যেখানে বোনদের সঙ্গে নিজেদের কথা বলতে পারব।’
রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে রাখার পাশাপাশি হৃদয় আর বাড়ির দুয়ার খুলে রাখায় 
প্রমীলা প্যাটেন বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। বাংলাদেশ সফরে রোহিঙ্গাদের সম্পর্কে যা জেনেছেন, নিউইয়র্কে ফিরে গিয়ে জাতিসংঘ মহাসচিবের কাছে তা তিনি তুলে ধরবেন। আগামী বছরের মার্চে তাঁর দপ্তর সহিংসতায় যৌন নিপীড়নের বিষয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করবে। ওই প্রতিবেদনে মিয়ানমার নিয়ে আলাদা একটি অধ্যায় থাকছে।
প্রমীলা প্যাটেন জানান, ইতিহাসে বাংলাদেশের মানবিক ভূমিকা স্মরণ করা হবে। এ সংকট থেকে বেঁচে যাওয়া লোকজনকে সহায়তার মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের জন্য তাঁর দপ্তর সহযোগিতার জন্য তৈরি আছে। প্রমীলা প্যাটেন বলেন, ‘আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের মধ্যে আছে অপরাধীদের দায়বদ্ধতার আওতায় আনা। নিপীড়তদের জানাতে চাই, তাঁরা একা নন। এ ছাড়া বাংলাদেশকেও বলতে চাই, তাঁদের সহায়তায় বাংলাদেশ একা নয়।’

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...