Skip to main content

আবার মা হতে চান রানী

লিউড তারকা রানী মুখার্জির নাকি নায়িকা হওয়ার ইচ্ছা ছিল না। মায়ের ইচ্ছায় অভিনয়ে নাম লেখান। একবার এ জগতে পা রেখে অবশ্য বুঝেছেন, অভিনয়েই তাঁর ক্যারিয়ার উজ্জ্বল হবে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একসময় রানী ছিলেন বলিউডের শীর্ষ একজন অভিনেত্রী। সংসার, সন্তান নিয়ে কিছুদিন ব্যস্ত থাকার পর আগামী বছর বলিউডে ফিরছেন এই তারকা। ছবিটি রানীর স্বামী আদিত্য চোপড়ার যশরাজ ফিল্মসের ব্যানারে তৈরি হচ্ছে। তবে বাড়িতে নাকি সিনেমা দিয়ে কোনো আলোচনা করেন না এই দম্পতি।

রানী বলেন, ‘আমি আর আদি (আদিত্য চোপড়া) কখনোই সিনেমা নিয়ে আলাপ করি না। বরং আমরা কবে দ্বিতীয় সন্তান নেব, সেই বিষয়ে আলোচনা করেছি।’

২০১৪ সালে ইতালিতে এক ঘরোয়া আয়োজনের মাধ্যমে নির্মাতা আদিত্য চোপড়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন রানী মুখার্জি। যশরাজ ফিল্মসের কর্ণধারকে বিয়ে করার সূত্রে রানীও এখন এই প্রযোজনা প্রতিষ্ঠানের ঘরের মানুষ। বরেণ্য অভিনেতা অমিতাভ বচ্চন তো এখন মজা করে রানীকে যশরাজ ফিল্মসের ‘মালকিন’ বলে ডাকেন।কাজের ক্ষেত্রে রানী আর আদিত্য দুজনই খুব পেশাদার। এক সাক্ষাৎকারে রানী বলেন, তিনি কখনো স্বামীকে কোনো ছবিতে তাঁকে নেওয়ার ব্যাপারে অনুরোধ করেন না। বাসায় স্বামীর সঙ্গে সিনেমা, অভিনয়, বলিউড—এসব বিষয়ে কোনো আলোচনা হয় না। দুই বছরের মেয়ে আদিরার লালন-পালন আর তাঁর জন্য নতুন একজন ভাইবোন আনার বিষয়ে আদিত্য আর রানীর মধ্যে আলোচনা হয়েছে।
রানী বলেন, ‘আমার মনে হয় আমি জীবনটা একটু দেরিতে শুরু করেছি। তবে এখনো সময় আছে। বড় পরিবার না হোক, আরেকটি সন্তানের চেষ্টা তো আমি করতেই পারি।’
বিয়ের বছর রানীর ‘মারদানি’ ছবিটি মুক্তি পায়। সে বছর অন্তঃসত্ত্বা হন তিনি। এরপর অনেক দিন এই তারকা বড় পর্দায় অনুপস্থিত ছিলেন। বলিউডের ‘বাবলি’ এবার ‘হিঁচকি’ ছবির মাধ্যমে নিজের চিরচেনা বলিউডে নতুন করে উপস্থিত হতে 

অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা কেমন ছিল? রানী বলেন, ‘মেয়ের জন্মের পর আমি ওকে নিয়েই ব্যস্ত আছি। একদম ঘরকুনো হয়ে গেছি। পরিচালককে তা আগেই জানিয়েছি। তিনি আমার সুবিধামতো সময়ে ছবির শুটিং করার জন্য আগ্রহ প্রকাশ করেন। কিন্তু আমি ভাবনায় পড়ে গিয়েছিলাম, এত দিন পর অভিনয়টা ঠিকঠাক করতে পারব তো?’

রানী বলেন, ‘প্রথম দিন শুটিং সেটে গিয়ে টের পেলাম, আমি খুব সহজেই অভিনয় করতে পারছি। আসলে আমি যে একজন অভিনেত্রী আর এটাই যে আমার আসল পরিচয়, তা আমার ভুলে যাওয়া উচিত হয়নি

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...

সেরা ব্রাভো কিন্তু শেষের নায়ক সেই সাইফউদ্দিন

আরেকটি শেষ ওভার, আবারও সাইফউদ্দিনের হাতে বল। মাত্র চার দিন আগে শেষ ওভারে ৩২ রান দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আজ ঢাকা ডায়নামাইটসের জয়ের জন্য দরকার ছিল এর চেয়েও কম। আবারও অসীম চাপ, ভেঙে পড়বেন না তো সাইফউদ্দিন? কিসের চাপ। ঠান্ডা মাথায় সব সামলে নিলেন সাইফউদ্দিন। ১২ রানে ম্যাচ জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসও নিশ্চিত করে ফেলল প্লে অফে ওঠা। ম্যাচসেরার পুরস্কারটা হয়তো ডোয়াইন ব্রাভোর কাছেই গেছে। কিন্তু ম্যাচটা কুমিল্লার দিকে ঘুরিয়ে দিয়েছেন সাইফউদ্দিন।   অন্য প্রান্তে উইকেট পতনের মিছিল হলেও সব সামলে রানরেট ধরে রেখেছিলেন জো ডেনলি। ত্রয়োদশ ওভারে দ্বিতীয় স্পেলে এসেই দারুণ এক বলে বোল্ড করলেন ডেনলিকে। ম্যাচ থেকে এক প্রকার ছিটকে পড়ল ঢাকা। কাইরন পোলার্ড ফোঁসফাঁস করেও ছোবল মারতে পারেননি ব্রাভোর কারণে। ঢাকা ইনিংসের মেরুদণ্ড শেষ করে দিয়েছেন ব্রাভো। পোলার্ডের আগেই ফিরিয়েছেন সাকিব ও নারাইনকে। তবু শেষ ওভারে ২১ রানের সমীকরণ পেয়ে গিয়েছিল ঢাকা। প্রথম দুই বলেই দুটি সিঙ্গেল, তৃতীয় বলে জহুরুল ইসলামকে বোল্ড করে দিলেন সাইফউদ্দিন। ড্যারেন স্যামির বিপক্ষে দেওয়া ৩২ রানের দুঃস্বপ্ন মুছতে মাত্র ৪ দিনই সময় ...