Skip to main content

পা দিয়ে লিখে আলী যেতে চান বহুদূর

পাড়া-প্রতিবেশীদের মিষ্টি খাওয়ানো দূরের কথা, যেদিন মোহাম্মদ আলীর জন্ম, সেদিন পরিবারের কারও মুখে হাসি ফোটেনি। তাঁকে একনজর দেখতে আসা প্রতিবেশীরাও মন খারাপ করে চলে যান। এমন ছেলে জন্ম দেওয়ায় আলীর মাকে স্বজনেরা কম অপবাদ দেননি। নীরবে শুধু চোখের জল ফেলেছেন তিনি। তবে মায়ের কষ্ট বুঝতে বেশি সময় নেননি আলী। পাড়ার অন্য ছেলেরা যখন পেনসিল দিয়ে লেখা শিখতে শুরু করে, তখন একই কাজে পা ব্যবহার করতে হয়েছে আলীকে! দুই হাত না নিয়েই যে জন্মেছেন তিনি।
হাত না থাকাটা স্কুলজীবনে বড় বাধা হতে পারেনি আলীর কাছে। পা দিয়ে লিখেই এসএসসি ও এইচএসসির গণ্ডি পেরিয়েছেন তিনি। এসএসসির ফল একেবারে খারাপ করেননি। এ গ্রেড (জিপিএ-৪) পেয়ে কলেজে ভর্তি হন। এখন চট্টগ্রামের সাতকানিয়া সরকারি কলেজে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে পড়ছেন। প্রতিনিয়ত তাঁকে সাহস ও অনুপ্রেরণা দিয়ে চলেছেন মা শামসুন্নাহার বেগম।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হরিদাঘোনা গ্রামে আলীর বাড়ি। তাঁর মা শামসুন্নাহার বেগম প্রথম আলোকে বলেন, ছেলে দুটি হাতছাড়া জন্ম নেওয়ায় খুবই কষ্ট পান। সবাই এমনভাবে তাকাতেন যেন সব দোষ তাঁর। অন্য ছেলেমেয়েরা যে বয়সে স্কুলে পড়তে যায়, আলীকেও সেই বয়সে স্কুলে পাঠাবেন বলে ঠিক করেন তিনি। কিন্তু এলাকার কোনো স্কুল আলীকে ভর্তি করাতে চায়নি। পরে ইউনিয়নের উত্তর বড়হাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান চৌধুরী তাঁর ছেলেকে ভর্তি করাতে রাজি হন। এখন পা দিয়েই আলী মোবাইল ফোন, কম্পিউটার চালাতে পারে।
আলীকে স্কুলে ভর্তি করানোর স্মৃতি স্মরণ করে অবসরপ্রাপ্ত শিক্ষক মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘যখন দেখি পা দিয়েই ছেলেটা ইংরেজি ও বাংলা অক্ষর লিখতে পারে, তখন স্কুলে ভর্তি করি। সে নিয়মিত স্কুলে আসত। দুটি বেঞ্চ পাশাপাশি লাগিয়ে তার পরীক্ষা নিতাম। প্রতিবন্ধী বলে কোনো অতিরিক্ত সুযোগ সে পায়নি। পা দিয়ে হাতের চেয়ে দ্রুত ও সুন্দরভাবে লিখতে পারত আলী।’
আলীর প্রতিবেশী আবদুল মতলব বলেন, মা-ছেলে অসম্ভবকে সম্ভব করেছেন। তাঁরা দুজন এখন এলাকার অন্যদের জন্য অনুপ্রেরণা।
চার ভাইবোনের মধ্যে সবার ছোট আলী। অন্যরা কেউই এসএসসি পাস করতে পারেননি। বড় ভাই জিয়াউর রহমান অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। কিছুদিন আগে সৌদি আরবে গেছেন। তাঁর বাবা আমিন শরিফ সাত বছর ধরে সৌদি আরবে থাকেন। বড় বোন চম্পা আক্তার নবম শ্রেণি এবং মেজ বোন রীমা আক্তার এসএসসি পর্যন্ত পড়েছেন।
আলী এসএসসি পাস করেছেন লোহাগাড়ার বড়হাতিয়া বি জি সেনের হাট উচ্চবিদ্যালয় থেকে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দিন জানান, পা দিয়ে লিখলেও আলীর লেখা খুব পরিচ্ছন্ন।
পায়ে লিখে পরীক্ষা দিলেও স্কুলে অনেকের চেয়ে আলীর ফল ভালো ছিল বলে জানান তাঁর বন্ধু জনি সূত্রধর।
আলীর লেখাপড়ায় সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহাবুব আলম। 
নিজের চেষ্টার বিষয়ে আলী বলেন, ‘মা সব সময় চান লেখাপড়াটা যাতে কিছুতেই না ছাড়ি আমি। আট বছর বয়সেই পা দিয়ে বাংলা ও ইংরেজি অক্ষর লেখা রপ্ত করে ফেলি। দুই হাত নেই বলে কোনো দিন যাতে আক্ষেপ না করি, সেটা ছোট থেকেই বোঝাতেন মা। তবে বন্ধুদের সঙ্গে মাঠে খেলাধুলা করতে পারতাম না বলে খুব খারাপ লাগত।’
জীবনের লক্ষ্য জানতে চাইলে আলী বলেন, মাস্টার্স শেষ করে সরকারি চাকরিতে যোগ দিতে চান তিনি।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...