Skip to main content

৬২ বছরে বাবা!

মিস্টার বিন’ নামে খুব পরিচিত ব্রিটিশ তারকা রোয়ান অ্যাটকিনসনের নতুন খবর শুনেছেন? তিনি আবার বাবা হচ্ছেন! তাঁর এখন বয়স ৬২ বছর। প্রেমিকা লুইস ফোর্ডের সঙ্গে তাঁর সম্পর্ক অনেক দিনের। এই অভিনেত্রীর বয়স এখন ২৯। তিন বছর যাবৎ তাঁরা একসঙ্গে আছেন। গতকাল রোববার গর্ভবতী লুইস ফোর্ডের ছবি প্রথম সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এরপর এই জনপ্রিয় অভিনেতার বাবা হওয়ার খবর সামনে চলে আসে। ধারণা করা হচ্ছে, কয়েক সপ্তাহের মধ্যেই তাঁরা সন্তানের মুখ দেখতে পাবেন। ‘দ্য কোয়ার্টারমেইনস টার্মস’ নাটকে কাজ করতে গিয়ে তাঁদের প্রথম পরিচয় হয়।রোয়ান অ্যাটকিনসনের প্রথম স্ত্রী বিবিসির মেকআপ আর্টিস্ট সুনেত্রা শাস্ত্রী (৫৫)। ২০১৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। কারণ হিসেবে তখন আদালতে রোয়ান অ্যাটকিনসনের সঙ্গে সুনেত্রা ‘মতের অমিল’কে তুলে ধরেন। দুই পক্ষের সঙ্গে কথা বলে আদালত দ্রুত তাঁদের বিবাহবিচ্ছেদ কার্যকর করেন। এই দম্পতির দুই সন্তান—ছেলে বেনের বয়স ২৩ আর মেয়ে লিলির ২১। বছর তিনেক আগে নিজের নামের শেষাংশ থেকে বাবাকে বাদ দেন নৃত্যশিল্পী লিলি। এরপর তিনি মাকে বেছে নেন।
সুনেত্রা শাস্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর লুইস ফোর্ডের প্রেমে পুরোপুরি জড়িয়ে পড়েন ‘মিস্টার বিন’। এরপর থেকে তাঁরা উত্তর লন্ডনে ৪৬ লাখ পাউন্ড ব্যয়ে নির্মিত কটেজে একসঙ্গে থাকছেন। এখনো বিয়ে না হলেও তাঁদের ভালোবাসায় এতটুকু খামতি নেই।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

রোমাঞ্চকর মাচে সাকিবদের হারাল মাশরাফিরা

বিপিএলে মঙ্গলবার রাতে ঢাকা ডায়নাইমাটসকে ৩ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। প্রথম চার ম্যাচের তিনটিই হেরে যাওয়া রংপুর দারুণ দুটি জয় পেল টানা দুই দিন। ক্রিস গেইলের ঝড়ো ফিফটির পরও রংপুর গুটিয়ে গিয়েছিল ১৪২ রানে। শেষ ওভারে তিনটিসহ ৫টি উইকেট নেন সাকিব আল হাসান। ৯ ব্যাটসম্যান নিয়ে নামা ঢাকা রান তাড়ায় ছিল পথেই। কিন্তু শেষ সময়ে গড়বড় পাকান কাইরন পোলার্ড। দারুণ দুটি ডেলিভারিতে শেষ দুজনকে বোল্ড করে দেন পেরেরা। ঢাকা থমকে যায় ১৩৯ রানে। শেষ দুই ওভারে মাত্র ১৩ রান দরকার ছিল ঢাকার। হাতে ছিল ৩ উইকেট, ক্রিজে ছিলেন পোলার্ড। কিন্তু ১৯তম ওভারে একটি উইকেট নিয়ে মাত্র ৩ রান দেন লাসিথ মালিঙ্গা। শেষ ওভারে প্রয়োজন ১০। পেরেরার প্রথম দুই বলে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও নিলেন না কাইরন পোলার্ড। ভরসা করতে পারেননি আরেক পাশে থাকা মোহাম্মদ আমিরের ওপর। বাড়ছে তখন চাপ। তৃতীয় বলে ফুলটস পেয়ে পোলার্ড বল পাঠান গ্যালারিতে। ম্যাচ আবারও হেলে ঢাকার দিকে। চতুর্থ বলে আবারও সিঙ্গেল নেওয়ার সুযোগ পেয়ে নিলেন না পোলার্ড। পঞ্চম বলে দারুণ এক ইয়র্কারে তিনি বোল্ড। শেষ বলে স্কুপ করতে গিয়ে আরেকটি ইয়র্কারে বোল্ড আবু হায়দার। বাঁধনহা...