Skip to main content

১৮ বছর পর একসঙ্গে

বলিউডের গত শতকের নব্বই দশকের অন্যতম জনপ্রিয় জুটি অনিল কাপুর-মাধুরী দীক্ষিত। একসঙ্গে তাঁরা অভিনয় করেছেন অসংখ্য ছবিতে। ‘বেটা’, ‘জামাই রাজা’, ‘তেজাব’, ‘পারিন্দা’, ‘রাম-লক্ষ্মণ’, ‘খেল’, ‘রাজকুমার’, ‘পুকার’ এই জুটির আলোচিত কিছু ছবি। তবে ২০০০ সালে ‘পুকার’ ছবির পর আর একসঙ্গে এই ‘ধাক ধাক’ জুটির কাজ করা হয়নি। আশি থেকে নব্বই দশকের দর্শকেরা জানেন, পর্দায় এই জুটির প্রেম দেখে দর্শক হৃদয়ের স্পন্দন বেড়ে যায় কয়েক গুণ। দীর্ঘ ১৮ বছর পর তাঁরা আবার একসঙ্গে হাজির হচ্ছেন একই ছবিতে। তবে এবার প্রেম নয়, হাসির গল্প দিয়ে দর্শকদের পেটে খিল ধরাবেন তাঁরা।

অনিল-মাধুরীকে এবার দেখা যাবে ইন্দ্র কুমারের ‘টোটাল ধামাল’ ছবিতে। এটি এই নির্মাতার ‘ধামাল’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। ইন্দ্র জানান, আগামী বছর জানুয়ারিতে মুম্বাইয়ে ছবির শুটিং শুরুর কথা হয়েছে। কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, এই ছবিতে অনিল কাপুর ও মাধুরী দীক্ষিত জুটি বাঁধছেন। কিন্তু খবরটি তখনো নিশ্চিত ছিল না। সম্প্রতি ইন্দ্র কুমার নিজেই জানালেন, নব্বই দশকের এই জুটিকে তাঁর নতুন ছবির মাধ্যমে ফিরিয়ে আনছেন।

ইন্দ্র আরও বলেন, ‘আমি মাধুরীকে কয়েক মাস আগেই ছবির চিত্রনাট্য পড়তে দিয়েছিলাম। মাধুরী পছন্দ করেছেন। আর অনিল কাপুর তো এই ছবিতে কাজ করার ব্যাপারে আগেই রাজি হন। আশা করি, ছবিটি সবার ভালো লাগবে।’

মাধুরী এর আগে এই পরিচালকের ‘দিল’, ‘বেটা’ আর ‘রাজা ছবিতে কাজ করেছেন। ২০০৭ সালের ‘ধামাল’ ও ২০১১ সালের ‘ডাবল ধামাল’-এর পর এই সিরিজের নতুন ছবি কতটা হিট হবে, তা এখনই বলা যাচ্ছে না। তবে ছবির কাস্টিং কিন্তু মুক্তির আগেই হিট। শোনা যাচ্ছে, এই ছবিতে অজয় দেবগনকেও দেখা যেতে পারে।
সবকিছু ঠিক থাকলে ‘টোটাল ধামাল’ আগামী বছর দীপাবলিতে মুক্তি দেওয়া হবে। এ ছবিতে আরও অভিনয় করবেন রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি ও জাভেদ জাফরি

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...