Skip to main content

সিলেটকে উড়িয়ে দিল ঢাকা

এক বছর বিরতি দিয়ে বিপিএলে ফিরেছে সিলেট সিক্সারস। নামও কিছুটা বদলে গেছে এবার। কিন্তু বিপিএলের সর্বনিম্ন স্কোরের সঙ্গে দলটির সম্পর্ক যেন কোনোভাবেই এড়ানো যাচ্ছে না! বিপিএলের সর্বনিম্ন তিনটি স্কোরের দুটিতে জড়িয়ে আছে সিলেটের ফ্র্যাঞ্চাইজি দলের নাম। আজ আরেকটুর জন্য শীর্ষ চারে তিনের মালিক হয়ে যেত সিলেট। তবে শেষ উইকেটের লড়াকু জুটিতে সে লজ্জা এড়িয়েছে সিলেট। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ২০ ওভারে ৯ উইকেটে ১০১ রান করেছে তারা।
তবে এতেও বড় হারের লজ্জা এড়াতে পারেনি সিলেট। ১০১ রান তাড়া করতে নেমে দুই উইকেট হারিয়ে মাত্র ৭.৫ ওভারেই ম্যাচ শেষ করে দিয়েছে ঢাকা। শহীদ আফ্রিদি ও এভিন লুইস ছক্কা মারার নেশায় নেমে ৭৩ বল হাতে রেখেই ম্যাচ করে দিয়েছেন। ১৭ বলে ৫ ছক্কা ও ১ চারে ৩৭ রান করে আম্পায়ারের ভুল সিদ্ধান্তে আউট হয়েছেন আফ্রিদি। ১৮ বলে ৪৪ রান করা লুইস অবশ্য ম্যাচ জিতিয়েই এসেছেন। তাঁর ইনিংসে ছিল ২ চার ও ৫ ছক্কা।
২০১৫ বিপিএলে ৬ ডিসেম্বর বরিশাল বুলসকে ৫৮ রানে অলআউট করেছিল সিলেট সুপার সিক্সারস। বিপিএলের সর্বনিম্ন ইনিংসের রেকর্ড ছিল সেটি। পরদিনই সে রেকর্ড ভেঙে দিতে বসেছিল দলটি। রংপুর রাইডার্সের বিপক্ষে ৫৯ রানে অলআউট হয়ে দ্বিতীয়স্থানে নিজেদের বসিয়েছিল সিলেট। এ দুটি রেকর্ডকে দুই ও তিনে নামিয়ে দিয়েছে রংপুর রাইডার্সই। গতবার খুলনাকে ৪৪ রানে অলআউট করেছে দলটি।
আজ সিলেট ২০১৫ সালের রেকর্ড দুটোকে তিন ও চারে নামিয়ে দিতে যাচ্ছিল। ৫৩ রানেই ৯ উইকেট হারিয়ে বসেছিল সিলেট। ১৪তম ওভারের শেষ বলে ৫৬ রানেই থেমে যেত পারত দলটি। যদি আবু হায়দার রনির বলে তাইজুল ইসলামকে পরিষ্কার এলবিডব্লুটা দিয়ে দিতেন আম্পায়ার মার্টিনেজ। কিন্তু কী বুঝে আউট দিলেন না শ্রীলঙ্কান আম্পায়ার, রেকর্ডের হাত থেকেও বেঁচে গেল সিলেট।
এরপরই দুর্দান্ত এক লড়াকু জুটি গড়লেন তাইজুল (১৬*) ও আবুল হাসান (৩০*)। এ দুজনের অপরাজিত ৪৮ রানেই শুধু রেকর্ডের হাত থেকেই বাঁচেনি সিলেট, এক শও পেরিয়েছে।
এর আগে আন্দ্রে ফ্লেচারকে নামা সিলেট দ্বিতীয় ওভারেই হারিয়েছে উপুল থারাঙ্গাকে। ৮ রানে প্রথম উইকেট হারানো দলটি নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। শুধু দানুশকা গুনাথিলাকা (১৫) ও নাসির হোসেন (১০) দুই অঙ্ক ছুঁয়েছেন মূল ব্যাটসম্যানদের মধ্যে। আজই প্রথম খেলতে নামা শহীদ আফ্রিদি ১২ রানে ৪ উইকেট পেয়েছেন। ১০ রানে ৩ উইকেট সুনীল নারাইনের। আবু হায়দার পেয়েছেন ২ উইকেট।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...