Skip to main content

বিশাল ক্ষতি হয়ে গেল’

আমার বিশাল ক্ষতি হয়ে গেল! আমার সবকিছু নিয়ে গেছে!’ আজ শুক্রবার দুপুরে ফোনে প্রথম আলোকে এভাবেই বললেন নির্মাতা ও অভিনেতা কাওসার চৌধুরী। জানালেন, আজ রাতের যেকোনো সময় রাজধানীর লালমাটিয়ায় এফ ব্লকে দ্বিতীয় তলায় তাঁর বাসায় জানালার গ্রিল কেটে ল্যাপটপ, ভিডিও ক্যামেরা, দুটি হার্ডডিস্ক আর টাকা চুরি হয়েছে। ঘটনার খবর জানতে পেরে আজ সকালে মোহাম্মদপুর থানার পুলিশ এসে সবকিছু দেখে গেছে। পুলিশের ধারণা, এটা শুধুই চুরির ঘটনা আর তা ছিঁচকে চোরদের কাজ।
কাওসার চৌধুরী জানান, লালমাটিয়া মহিলা কলেজের উল্টো দিকে তাঁর বাসা। এখানে স্টাডি রুমে তিনি রাত ১২টা পর্যন্ত কাজ করেছেন। এরপর তিনি শোবার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। রাতে চোর দ্বিতীয় তলায় তাঁর স্টাডি রুমের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। রুম থেকে চোর ল্যাপটপ, সনির এক্স-৭০ মডেলের নতুন ভিডিও ক্যামেরা, দুটি হার্ডডিস্ক আর নগদ ৪৫ হাজার টাকা নিয়ে যায়।
দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা বধ্যভূমি নিয়ে তথ্যচিত্র নির্মাণ করছেন কাওসার চৌধুরী। এখন এই তথ্যচিত্রের দৃশ্য ধারণ করছেন। সরকারি অনুদান পাওয়া ‘বধ্যভূমি’ তথ্যচিত্রের জন্য সম্প্রতি ধারণ করা অনেক ফুটেজ ছিল একটি হার্ড ডিস্কে। আরেকটি হার্ড ডিস্কে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত প্রফেসর ইমেরিটাসদের সংবর্ধনার সম্পূর্ণ ফুটেজ, ‘গণ-আদালত’ তথ্যচিত্রের জন্য ধারণ করা দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাক্ষাৎকারের ফুটেজসহ কিছু গুরুত্বপূর্ণ কাজের ফুটেজ। কাওসার চৌধুরী জানান, গুরুত্বপূর্ণ হলেও সময়ের অভাবে এসব ফুটেজ অন্য কোনো জায়গায় সংরক্ষণ করা হয়নি।
এ ব্যাপারে মোহাম্মদপুর থানার পুলিশের সহকারী উপপরিদর্শক মো. এনামুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা মৌখিক অভিযোগ পেয়েছে। তবে লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...