Skip to main content

শিশুদের জন্য খেলনা চান তাহসান

সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে চান তাহসান। এই শিশুদের হাতে তুলে দিতে চান খেলনা। আর এই খেলনা তিনি চেয়েছেন সবার কাছে। তা হোক পুরোনো কিংবা নতুন। সবার কাছে আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই সংগীত তারকা লিখেছেন, ‘আমাদের আশপাশে অনেক শিশু আছে, যারা খেলার জন্য ন্যূনতম খেলনাও পায় না। আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। আমার-আপনার দেওয়া একটি খেলনা হাসি ফোটাতে পারে একজন সুবিধাবঞ্চিত শিশুর মুখে।’
‘টয়েজ আর ইয়োরস’ নামে একটি উদ্যোগ নিয়েছে এক্স ক্যাডেট ফোরাম। ১০ নভেম্বর রাজধানীর গুলশানের ক্যাডেট কলেজ ক্লাব প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে ‘৩য় গ্র্যান্ড কালেকশন ডে’। এখানে বেলা দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত সবার কাছ থেকে এই খেলনা আর বই গ্রহণ করা হবে।
তাহসান জানান, এই অনুষ্ঠানে থাকবেন তিনিও। বললেন, ‘আমার সঙ্গে যোগ দিতে নতুন কিংবা পুরোনো কিন্তু ব্যবহারযোগ্য খেলনা হাতে চলে আসুন এ আয়োজনে। আপনার দেওয়া একটি খেলনা সুবিধাবঞ্চিত একজন শিশুর মুখে হাসি ফোটাবে।’
আয়োজকদের কাছ থেকে জানা গেছে, গত বছর এই উদ্যোগে ভালো সাড়া পেয়েছেন তাঁরা। গত বছর ৪০টি স্কুল, হাসপাতাল এবং অন্য প্রতিষ্ঠানের ৩ হাজার ৩০০ সুবিধাবঞ্চিত শিশুকে তাঁরা খেলনা দিয়েছেন আর ১৩টি স্কুলের ৪ হাজার ৯০০ শিশুর হাতে বই তুলে দিতে পেরেছেন। তাঁরা আশা করছেন, এ বছর সবার কাছ থেকে আরও ভালো সাড়া পাওয়া যাবে। অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এবার তাঁরা ৮০টি স্কুলের ৩০ হাজার শিশুর হাতে খেলনা ও বই তুলে দিতে চান।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...