Skip to main content

৩ ওভারে ৫০, বিপিএলের দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি টুর্নামেন্টের ইতিহাসে দল হিসেবে দ্রুত হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েছে চিটাগং ভাইকিংস। বিপিএলের চলমান ও পঞ্চম আসরের সপ্তম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচের প্রথম ৩ ওভারেই ৫০ রান পূর্ণ করে চিটাগং ভাইকিংস। ফলে দল হিসেবে বিপিএলের ইতিহাসে দ্রুত ৫০ রানের মাইলফলক স্পর্শ করে চিটাগং।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং-এ নামে চিটাগং। দলকে উড়ন্ত সূচনা এনে দেন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক লুক রঞ্চি। তার বিধ্বংসী ব্যাটিং চিটাগংকে ৩ ওভারেই ৫০ রান এনে দেয়। এই তিন ওভারে ৫টি ছক্কা ও ৪টি বাউন্ডারি মারেন রঞ্চি। রেকর্ডের পাতায় দলের নাম তুলে দ্রুততম হাফ-সেঞ্চুরির তালিকায় নিজেও নামও তুলেন রঞ্চি। ১৯ বলে হাফ-সেঞ্চুরি পান এই ডান-হাতি ব্যাটসম্যান। বিপিএলের ইতিহাসে এটি তৃতীয় দ্রুত হাফ-সেঞ্চুরি।
দলীয় ৯৯ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে রঞ্চি বিদায় নেন। ৭টি করে চার ও ছক্কায় মাত্র ৩৫ বলে নিজের ৭৮ রানের ইনিংসটি সাজান রঞ্চি।

ফিনের বদলি কারান
স্টিফেন ফিনের বদলি হিসেবে ইংল্যান্ড এ্যাশেজ দলে ডাক পেলেন টম কারান। হাঁটুর ইনজুরির কারণে ফিন এ্যাশেজ সিরিজ থেকে নাম প্রত্যাহার করায় তার জায়গায় ইংলিশ দলে সারে পেসার কারানকে যুক্ত করা হয়েছে।
ব্রিস্টলে একটি নাইক্লাবের বাইরে মারামারির ঘটনায় নিয়মিত অধিনায়ক বেন স্টোকস অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হওয়ায় তার জায়গায় দলে ডাক পেয়েছিলেন ফিন। কিন্তু এবার ইনজুরির কারণে ফিনকেও সিরিজ থেকে ছিটকে পড়তে হলো। ফিন দেশে ফিরে বিশেজ্ঞ ডাক্তারের পরার্শ নেবেন। তাকে হয়তোবা হাঁটুতে অস্ত্রোপচার করতে হতে পারে।
২২ বছর বয়সী কারান আজই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবেন।
জিম্বাবুয়ের সাবেক অলরাউন্ডার প্রয়াত কেভিন কারানের ছেলে টম ইতোপূর্বে ইংল্যান্ডের হয়ে মাত্র একটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ খেললেও কোন টেস্ট খেলার সুযোগ পাননি।
ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশীপে ভাল করার স্বীকৃতি হিসেবে অভিজ্ঞ দুই বোলার লিয়াম প্লানকেট ও মার্ক উডকে বাদ দিয়ে কারানকে বেছে নিয়েছেন ইংলিশ নির্বাচকরা।
স্বাগতিক অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার পাঁচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ২৩ নভেম্বর ব্রিজবেনে শুরু হবে।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...