Skip to main content

নাসিরদের জরিমানা

জরিমানার কবলে পড়ল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের ফ্রাঞ্চাইজি স্বাগতিক সিলেট সিক্সার্স। স্লো ওভার রেটের কারণে সিলেট সিক্সার্সের অধিনায়ক নাসির হোসেন ও দলের অন্য খেলোয়াড়দের জরিমানা করা হয়েছে। নাসিরকে ম্যাচ ফি’র ৪০ শতাংশ এবং দলের অন্য খেলোয়াড়দের ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।
গতকাল বিপিএলের ষষ্ঠ ম্যাচে রাজশাহী কিংসের মুখোমুখি হয়েছিলো সিলেট সিক্সার্স। ৩৩ রানে ম্যাচও জিতেছিলো তারা। তবে ম্যাচ শেষে দুঃসংবাদই শুনতে হলো তাদের। ২ ওভার বেশি সময় নিয়ে ইনিংস শেষ করায় জরিমানার কবলে পড়লো সিলেট।
তাই অধিনায়ক নাসিরকে ৪০ শতাংশ এবং দলের অন্য খেলোয়াড়দের ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। অনফিল্ড দুই আম্পায়ার আনিসুর রহমান, রিয়াজ উদ্দিন, তৃতীয় আম্পায়ার শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত ও চতুর্থ আম্পায়ার মনিরুজ্জামান টিংকুর সহায়তায় এই জরিমানা ধার্য করেন ম্যাচ রেফারি রাহুল নিয়ামুর রশিদ।
নাসির তার দোষ স্বীকার করে নেয়ায় কোনো শুনানির প্রয়োজন পড়েনি।


বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে প্রথম জয়ের মুখ দেখলো চিটাগং ভাইকিংস। চলতি টুর্নামেন্টের সপ্তম ও নিজেদের দ্বিতীয় ম্যাচে চিটাগং ১১ রানে হারায় মাশরাফির রংপুর রাইডার্সকে। পক্ষান্তরে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম হারের স্বাদ পেলো রংপুর।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে চিটাগংকে ব্যাটিং-এ আমন্ত্রণ জানায় রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শুরুতে ব্যাটিং-এ নেমে রংপুর বোলারদের উপর মারমুখি মেজাজ ধারণ করেন উইকেটরক্ষক নিউজিল্যান্ডের লুক রঞ্চি। মাশরাফির করা প্রথম ওভার থেকে দু’টি ছক্কায় ১২ রান তুলে নেন রঞ্চি।
দ্বিতীয় ওভারে সোহাগ গাজীর ওভার থেকে তিনটি বাউন্ডারি তুলে নেন রঞ্চি। এরপর তৃতীয় ওভারে নাজমুল ইসলামের ওভার থেকে ৩টি ছক্কা ও এক বাউন্ডারি হাঁকান রঞ্চি। তাতে ৩ ওভার শেষে বিনা উইকেটে চিটাগং-এর রান অর্ধশতক স্পর্শ করে। বিপিএলের ইতিহাসে দ্রুত ৫০ রান করা দল হিসেবে নাম লেখায় চিটাগং। এ সময় রঞ্চির রান ছিল ১৬ বলে ৪৮ ও আরেক ওপেনার সৌম্যর রান ছিল ২।
ইনিংসের চতুর্থ ওভারের পঞ্চম বলে ১ রান নিয়ে নিজের হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রঞ্চি। মাত্র ১৯ বলে হাফ-সেঞ্চুরি পান এই ডান-হাতি ব্যাটসম্যান। বিপিএলের ইতিহাসে এটি তৃতীয় দ্রুত হাফ-সেঞ্চুরি।
রঞ্চির হাফ-সেঞ্চুরি পূর্ণ হবার পরের ওভারেই আউট হয়ে যান সৌম্য। রংপুর অধিনায়ক মাশরাফির শিকার হন তিনি। করেন ৭ বলে ৭ রান।
সৌম্যর বিদায়ের ক্রিজে রঞ্চির সঙ্গী হন শ্রীলংকার দিলশান মুনাবীরা। দ্বিতীয় উইকেটেও রানের চাকা সচল রেখেছিলেন তারা। ফলে ৬ ওভারেই ৬৯ রান পেয়ে যায় রংপুর। এমন অবস্থায় বড় স্কোরের স্বপ্নে বিভোর ছিলো চিটাগং।
কিন্তু ১০ দশমিক ২ ওভারে দলীয় ৯৯ রানে রঞ্চি ও ১১৩ রানে মুনাবীরাকে তুলে নিয়ে চিটাগং-এর রানের লাগাম টেনে ধরার পথ তৈরি করেন রংপুরের ইংলিশ খেলোয়াড় রবি বোপারা। ৭টি করে চার ও ছক্কায় মাত্র ৩৫ বলে ৭৮ রান করেন রঞ্চি। ১৭ বলে ২০ রান করে আউট হন মুনাবীরা।
রঞ্চি ও মুনাবীরার আউটের পর শেষের ৫৮ বল থেকে মাত্র ৫৩ রান যোগ করতে পারে চিটাগং। এ জন্য বাহ্বা পাওয়ার যোগ্য রংপুরের বোলাররা। বিশেষভাবে রংপুরের মালিঙ্গা। স্লগ ওভারে ২ ওভারে মাত্র ১২ রান দিয়েছেন তিনি। শেষ দিকে চিটাগং-এর মিসবাহ উল হক ৩২ বলে অপরাজিত ৩১ ও আনামুল হক ১৪ বলে অপরাজিত ১৭ রান করেন। রংপুরের বোপারা ২টি উইকেট নেন।
১৬৭ রানের জয়ের লক্ষ্যে শুরুটা মোটেও ভালো হয়নি রংপুরের। প্রথম ওভারের তৃতীয় বলেই ওয়েস্ট ইন্ডিজের জনসন চালর্সকে হারায় তারা। ১ রান করে ফিরেন তিনি। এরপর প্রাথমিক ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেও ব্যর্থ হন মেইকশিপ্ট ওপেনার জিয়াউর রহমান ও উইকেটরক্ষক মোহাম্মদ মিথুন। জুটিতে ১৮ রান যোগ করেন তারা। ৪ বলে ১১ রান করে থামেন জিয়াউর।
২০ রানে ২ উইকেট হারানোর পর মিডল-অর্ডারে দলের হাল ধরেন মিথুন, ইংল্যান্ডের রবি বোপারা ও শাহরিয়ার নাফীস। তিন জনের ছোট ছোট ইনিংসের কল্যাণে ১২ ওভারেই শতরান পেয়ে যায় রংপুর।
তবে ১৩তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে পরপর দু’টি উইকেট তুলে নিয়ে চিটাগংকে চালকের আসনে বসিয়ে দেন পেসার তাসকিন আহমেদ। নাফীসকে ২৬ ও আফগানিস্তানের সামিউল্লাহ সেনেওয়ারিকে ০ শুন্য রানে শিকার করেন তিনি। নিজে দুই উইকেট নেয়ার পর ওই ওভারের শেষ বলে দুর্দান্ত দক্ষতায় উইকেটে সেট হয়ে যাওয়া বোপারাকে রান আউটের ফাঁদে ফেলেন তাসকিন। ৩২ বলে ৩৮ রান করেন বোপারা।
১০৫ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়া রংপুর। পরবর্তীতে আর ঘুড়ে দাঁড়াতে পারেনি তারা। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৫৫ রান করতে পারে রংপুর। চিটাগং-এর তাসকিন ৩১ রানে ৩ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
চিটাগং ভাইকিংস : ১৬৬/৪, ২০ ওভার (রঞ্চি ৭৮, মিসবাহ ৩১*, বোপারা ২/১৪)।
রংপুর রাইডার্স : ১৫৫/৮, ২০ ওভার (বোপারা ৩৮, নাফীস ২৬, তাসকিন ৩/৩১)।
ফল : চিটাগং ভাইকিংস ১১ রানে জয়ী।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...