Skip to main content

পরিবারের জন্যই আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে চান মেসি

২০১৮ রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত হওয়ার আগে সমালোচনায় জর্জরিত হয়েছিলেন আর্জেন্টিনার খেলোয়াড়েরা। কিন্তু বাছাইপর্বের শেষ ম্যাচে এসে আর্জেন্টিনা রাশিয়ার টিকিট পাওয়ার পর ভোজবাজির মতো পাল্টেছে দৃশ্যপট। সবাই মেসি-বন্দনায় মুখর। অথচ রাশিয়া যাত্রা নিশ্চিত হওয়ার আগে নিন্দুকেরা বলেছেন, আর্জেন্টিনা জাতীয় দল গড়া হয় মেসির পছন্দের খেলোয়াড়দের নিয়ে!
নিন্দুকদের এসব বাক্যবাণের জবাবে এত দিন চুপ থাকলেও এবার টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুলেছেন মেসি। আর্জেন্টিনা ফরোয়ার্ড সেই সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, ‘আমার বন্ধুরাই শুধু খেলে (জাতীয় দলে), অসম্মান করতেই এমন কথা বলা হয়। খুব রাগ লাগে যখন শুনি, জাতীয় দলের খেলোয়াড় নির্বাচন করি আমি। ডি মারিয়া, হিগুয়েইন, মাচেরানোদের মতো বিশ্বমানের খেলোয়াড়দের জাতীয় দলে অন্তর্ভুক্তি নিয়ে ওরা প্রশ্ন তোলে। এসব শুনলে হাসি পায়। আমার বন্ধু বলেই ওরা খেলার সুযোগ পায়—এসব কথা বলা মানে খেলোয়াড়দের অসম্মান করা।’
আর্জেন্টিনা অধিনায়ক এমন অভিযোগ সরাসরি নাকচ করে দিয়ে বলেছেন, ‘এসব আসলে মিথ্যা অভিযোগ। এত দিনে তা প্রমাণিত। সর্বশেষ ওরা ইকার্দিকে নিয়ে বলেছিল, আমি চাই না সে জাতীয় দলে সুযোগ পাক। কিন্তু জাতীয় দলে আমি কখনোই কোনো খেলোয়াড়ের অন্তর্ভুক্তি কিংবা ছাঁটাইয়ের ব্যাপারে সিদ্ধান্ত দিই না। এটা আমার স্বভাব নয়।’
গত বিশ্বকাপের ফাইনালে উঠলেও দেশকে শিরোপা জেতাতে পারেননি মেসি। বার্সেলোনা তারকা পরিবারের জন্য হলেও শিরোপা জিততে চান। কারণ জাতীয় দলের হয়ে ব্যর্থ হলে খেলোয়াড়দের পরিবারকে ভুগতে হয়, ‘জাতীয় দলের হয়ে আমাদের (খেলোয়াড়) চেয়ে আমাদের পরিবার শিরোপা জিততে বেশি উদ্‌গ্রীব। কেননা ব্যর্থ হলে তাদের ভুগতে হয় সবচেয়ে বেশি।’ 
পাওলো দিবালার সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেছেন ৩০ বছর বয়সী ফরোয়ার্ডটি। কিছুদিন আগে দিবালা বলেছিলেন, ‘মেসির সঙ্গে জাতীয় দলে খেলা কঠিন। কারণ, আমরা একই পজিশনে খেলে থাকি।’ দিবালার এই উক্তি নিয়ে কম জল ঘোলা হয়নি। বিশ্লেষকেরা মেসি-দিবালার সম্পর্কে তিক্ততার রেশও খুঁজে পেয়েছিলেন। কিন্তু মেসি নিজেই সেই ভুল ভাঙালেন, ‘দিবালার সঙ্গে আমি কথা বলেছি। সে কী বলতে চেয়েছে তা আমি বুঝি। অন্যরা অবশ্য তাঁর কথার ভুল ব্যাখ্যা করেছে। কিন্তু এ নিয়ে দিবালার কোনো কিছু ব্যাখ্যা করার প্রয়োজন নেই।’
স্পেনে ১৩ বছর বয়সে পা রাখার পর থেকেই মেসি বার্সেলোনার খেলোয়াড়। অনেকবার প্রশ্ন উঠেছে, পাঁচবারের বর্ষসেরা খেলোয়াড়টি তাঁর সোনায় মোড়ানো ক্যারিয়ারের ইতি টানবেন কোথায়? এ প্রশ্নের জবাবে মেসি অনেকবারই ইঙ্গিত দিয়েছেন, যেখান থেকে শুরু করেছিলেন, আর্জেন্টিনার সেই নিউওয়েলস ওল্ড বয়েজে ফিরে গিয়ে বুট তুলে রাখতে চান। সাক্ষাৎকারে সেই ইচ্ছাটা আবারও জানালেন মেসি, ‘নিওয়েলস ওল্ড বয়েজের হয়ে প্রিমেরা লিগে খেলতে পারলে ভালো লাগত। তবে সেটা ঘটবে কি না, আমি নিশ্চিত নই। তবে ওদের হয়ে শেষ করতে পারলে সত্যিই ভালো লাগত।’ সূত্র: মুন্দো আলবিসেলেস্তে, ফুটবল এসপানা।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...