Skip to main content

কেঁদেই ফেললেন নেইমার!

জাপানের বিপক্ষে ম্যাচে ব্রাজিলের জয় নিয়ে কারওরই খুব একটা সন্দেহ ছিল না। কিন্তু ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে যা হলো, সেটা বোধ হয় কোনো সংবাদকর্মীই আশা করেননি। ম্যাচ জয়ের পরও সংবাদ সম্মেলনে এসে কেঁদে ফেললেন ব্রাজিল অধিনায়ক!
ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় পিএসজিতে এসে ক্লাবটির চেহারাই পাল্টে দিয়েছেন। দুর্দমনীয় গতিতে ছুটছে পিএসজি। কিন্তু তিনি আসাতেই দলে অন্তঃকোন্দল সৃষ্টি হয়েছে—এমন অভিযোগও শোনা গেছে। বিশেষ করে উরুগুইয়ান ফরোয়ার্ড এডিনসন কাভানির সঙ্গে পেনাল্টি নিয়ে মাঠে ঝামেলা বেধেছিল নেইমারের, কোচ উনাই এমেরির সঙ্গেও নাকি ঠিক জমছে না ব্রাজিলীয় তারকার।
এই ঘটনার সত্যতা জানতেই এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন। সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাব দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন নেইমার। দেখে মনে হচ্ছিল, তিনি চোখের জল আড়াল করছেন। পরে ব্রাজিল কোচ তিতে সম্মেলনে এসে অধিনায়কের পক্ষে কথা বলেছেন। পিএসজিতে যেকোনো সমস্যার কথা অস্বীকারই করেছেন নেইমার, ‘প্যারিসে খুব ভালো আছি, আমি সুখী। আমি এমন একজন খেলোয়াড় হতে চাইছি যে কিনা মাঠে তাঁর সর্বস্ব ঢেলে দেয়। সে যাক, অন্য একটা বিষয় আমাকে বিচলিত করছে—কাভানির সঙ্গে আমার কোনো ঝামেলা নেই, কোচের সঙ্গেও নেই। আমি চাই আপনারা এসব খবর আবিষ্কার করা বন্ধ করুন। আমি প্যারিসে এসেছি অবদান রাখতে, আমার কোচকে সাহায্য করতে।’
পুরো অভিযোগটাই ব্রাজিল অধিনায়ককে ভেতরে-ভেতরে কুরে খাচ্ছে, ‘এই বিষয়টা আমাকে বিরক্ত করছে, এমনকি তিতের সঙ্গেও এ নিয়ে কথা বলেছি। আমি আপনাদের থামতে অনুরোধ করছি। আমি জিততে ভালোবাসি। শিরোপা জিততে চাই, এ কারণেই পিএসজিতে এসেছি। আমি ভালো আছি, বার্সেলোনা ছেড়ে আসার সময়ও আমি আনন্দেই ছিলাম। এখনো আনন্দেই আছি।’
কোচ তিতে দলে নেইমারের ইতিবাচক প্রভাব সম্পর্কে কথা বলেছেন। তাঁর মতে, নেইমার ‘ঘোঁট পাকানো’র মতো মানুষ নন। তিনি বলেছেন, ‘“তিতের সঙ্গে নেইমারের ঝামেলা আছে”—এই কথা শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। তাঁর চরিত্র এবং ড্রেসিংরুমে তাঁর প্রভাব সম্পর্কে আমিই আপনাদের বলতে পারি...মানুষ মাঝেমধ্যে ভুল প্রতিক্রিয়া দেখায়। তার জন্য মানুষের স্বভাব-চরিত্র নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়।’

নেইমারের এমন অশ্রুসজল সংবাদ সম্মেলন বেশ আলোড়ন তুলেছে। এই পরিস্থিতিতে তিনি অন্তত জাতীয় দলের কোচকে পাশে পাচ্ছেন—এটাই স্বস্তির খবর। 

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...