Skip to main content

মাশরাফির এমন ‘ভুল’!

সিলেটে হার দিয়ে শেষ। ঢাকাতেও রংপুর রাইডার্সের শুরু হলো হার দিয়ে। মাশরাফি বিন মুর্তজাকে টানা দুই ম্যাচে সংবাদ সম্মেলনে আসতে হলো পরাজয়ের হতাশা নিয়ে। টুর্নামেন্টে যে তিন ম্যাচ খেলেছে রংপুর, দুটিতেই হার। স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ অধিনায়ক মাশরাফির কপালে।
মাশরাফির চিন্তাটা আরও বাড়াচ্ছে পরাজয়ের ধরন নিয়ে। আজ মিরপুরে যেমন রংপুরকে পাত্তাই দেয়নি রাজশাহী। যদিও ম্যাচটা হারের পেছনে বড় একটা ভুল আছে অধিনায়কের। সেটি মাঠের কোনো ভুল নয়, শোনার ভুল! টস নিয়ে কোচ টম মুডি যেটি বলেছেন, মাশরাফি শুনেছেন সেটির ঠিক উল্টোটি!
গত বিপিএলের পর প্রায় আট মাস মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মাঠে হয়েছে সংস্কারের কাজ। আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্ট দিয়ে ফিরলেও এ বছর মিরপুরে প্রথম সীমিত ওভারের ক্রিকেট হচ্ছে আজ। উইকেটের চরিত্র কেমন হতে পারে, সেটি বুঝতে মুডি টস জিতলে মাশরাফিকে ফিল্ডিং নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু মাশরাফি নিয়েছেন ব্যাটিং। কেন? সেটি বলতে গিয়ে আফসোসই ঝরে পড়ল মাশরাফির কণ্ঠে, ‘একটু যোগাযোগে ঘাটতি ছিল। ব্যাটিং নেওয়ার পর মনে হয়েছে উইকেটে আগে বোলিং করলে ভালো হতো। কোচের সঙ্গে এ নিয়ে আমার আলোচনাও হয়েছিল। তিনি বলেছেন ফিল্ডিং করতে, আমি শুনেছি ব্যাটিং করার কথা! আগে বোলিং করলে হয়তো একটু সহায়তা পেতাম। যেটা মিরাজ পেয়েছে। চিন্তাটাও ভুল ছিল। অনেক দিন খেলা হয় না এখানে। উইকেটে মনে হয় অনেক রান হতে পারে, এটা ভেবেছি। শোনাও ভুল হয়েছে।’
তিন ম্যাচে টানা দুই হারের দুশ্চিন্তা তো আছেই। মাশরাফিকে ভাবাচ্ছে আরও একটি বিষয়। তাঁদের পরের ম্যাচ ১৮ নভেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে। টানা খেলার ধকল কাটাতে বিরতির প্রয়োজন আছে। কিন্তু সেটা ‘লম্বা’ হয়ে গেলে মনোযোগ সমানভাবে ধরে রাখাও কঠিন। মাশরাফিকে ভাবতে হচ্ছে প্রায় সপ্তাহখানেকের এই বিরতিটা নিয়েও, ‘আমাদের জন্য এখন ঘুরে দাঁড়ানো খুবই কঠিন হয়ে গেল। সামনে বড় দলগুলোর সঙ্গে খেলতে হবে। টি-টোয়েন্টি খেলা কখন কী হয়ে যায় তা বলা কঠিন। তবে একবার ছন্দ পেয়ে গেলে ভালো হয়। সামনে চার-পাঁচ দিন খেলা নেই। এ সময়ে দ্রুত খেলা হলে ভালো হয়।’
মাশরাফিদের এখন শুধু ম্যাচ খেলার অপেক্ষা নয়, অপেক্ষাটা জয়েরও।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...