Skip to main content

নেইমার চলে যাবেন জানতেন না মেসি!

নেইমার যে পিএসজিতে যাচ্ছেন—গত জুনেই এ কথা জানতেন বলে জানিয়েছেন বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকে ও সাবেক খেলোয়াড় জাভি হার্নান্দেজ। অথচ যাঁর সঙ্গে ম্যাচের পর ম্যাচে আক্রমণে জুটি বেঁধেছেন, সেই লিওনেল মেসি নাকি নেইমারের বার্সেলোনা ছাড়ার ব্যাপারটা শেষ মুহূর্ত পর্যন্ত জানতেনই না।
রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো বিনিময়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে এসেছেন ব্রাজিল অধিনায়ক নেইমার। এর আগে তাঁর এই দলবদল নিয়ে প্রচুর জল্পনাকল্পনা হয়েছে। দলের অনুশীলনে এসে নেইমার নিজেই তাঁর দল ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। দলবদলের পর পিকে জানিয়েছিলেন, জুন মাসের শেষ দিকে মেসির বিয়েতেই নাকি নেইমার দল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। গত মাসে একই ঘটনা নিশ্চিত করেছেন জাভিও। প্রাক-মৌসুম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়েছিল বার্সেলোনা, তখন মেসির সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটিয়েছেন নেইমার। অথচ সতীর্থের দলবদল সম্পর্কে কোনো কিছুই জানতেন না মেসি!
নেইমারের দলবদল সম্পর্কে আগে থেকেই জানতেন কি না, ইএসপিএনের এমন প্রশ্নের জবাবে মেসি বলেছেন, ‘সত্যি বলছি, না। সফরের শেষ দিন পর্যন্ত আমরা কথা বলেছি এবং আমরা কিছুই জানতাম না। সে বলছিল দলবদলের ব্যাপারে নিশ্চিত নয়। অন্যরা দাবি করেছে তারা জানত। কিন্তু আমি জেনেছিলাম শেষ মুহূর্তে।’

বার্সেলোনার আরেক সতীর্থ লুইস সুয়ারেজ জানিয়েছেন, এই দলবদলের ব্যাপারে নিশ্চিত ছিলেন না নেইমার। সুয়ারেজ তাঁকে পরামর্শ দিয়েছিলেন থেকে যেতে। স্পোর্টসকে তিনি বলেছেন, ‘আমরা চাইছিলাম সে থাকুক, কিন্তু আমরা কখনোই এমনটা বলিনি, “তুমি চলে গেলে আমাদের খারাপ লাগবে।” যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পুরো অধিকার তাঁর রয়েছে। আমাদের বন্ধুত্বের কারণে তাঁর চলে যাওয়াটা বেদনাদায়ক ছিল।’

পিএসজিতে নতুন জীবনের শুরুটা ভালোই হয়েছে ব্রাজিল অধিনায়কের। সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে ১১ গোল করেছেন, চার পয়েন্টের ব্যবধানে টেবিলের শীর্ষেই আছে পিএসজি। চ্যাম্পিয়নস লিগেও আছে শীর্ষে, বি গ্রুপে বায়ার্ন মিউনিখ থেকে তিন পয়েন্ট এগিয়ে আছে দলটি

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...