Skip to main content

কিছু মানুষ ধোনির শেষ দেখার অপেক্ষায়

এক এক করে পুরো ভারতীয় দল যেন মহেন্দ্র সিং ধোনির পাশে দাঁড়াচ্ছে। ভারতীয় ক্রিকেটের সফলতম অধিনায়ক যে এখনো দলে ভীষণ জনপ্রিয়, সেটাই প্রমাণ হয়ে গেল। অধিনায়ক বিরাট কোহলির পর এবার হেড কোচ রবি শাস্ত্রীর পূর্ণ সমর্থন পেলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।
কলকাতার এক পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেছেন, ‘দেখে মনে হচ্ছে আশপাশে লোকদের বড্ড গা জ্বলছে। এরা যেন শুধু ধোনির খারাপ দিনের অপেক্ষায় থাকে...কিছু মানুষ রয়েছে, যারা ধোনির শেষ দেখার অপেক্ষায় রয়েছে। কিন্তু ওর মতো গ্রেট খেলোয়াড়েরা নিজের ভবিষ্যৎ নিজেই নির্ধারণ করে।’
তিনি বলেছেন, ভারতীয় দল ধোনির মূল্য বোঝে। এসব সমালোচনায় দলে কোনো পার্থক্য সৃষ্টি হয়নি বলেই মনে করছেন সাবেক এই ক্রিকেটার। সরাসরি কারও নাম উল্লেখ না করলেও লক্ষ্মণ ও আগারকারের মন্তব্যেই যে চটেছেন সেটা বেশ বোঝা গেছে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের পরাজয়ের কারণ হিসেবে ধোনিকে দায়ী করেছিলেন ভিভিএস লক্ষ্মণ। পরে একই মন্তব্য করে ক্রিকইনফোতে সাক্ষাৎকার দিয়েছেন অজিত আগারকার।
টিভি মিডিয়ায় এমন মন্তব্য নিয়ে শাস্ত্রী বলেছেন, ‘কিছুদিন আগেও আমি টিভিতে কাজ করেছি, লোকজন আমাকে প্রশ্ন করত। শো করতে হলে এসব প্রশ্নের উত্তর দিতে হয়। ধোনি সুপারস্টার। সে আমাদের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটারদের একজন। সুতরাং সে ভালো একটা বিষয়। সে এমনটাই থাকবে, কারণ সে কিংবদন্তি। এ রকম মহিমান্বিত ক্যারিয়ার থাকলে আপনি টিভির বিষয় হয়ে যাবেন।’
সাক্ষাৎকারে শাস্ত্রী মনে করিয়ে দিয়েছেন সর্বশেষ এক বছরে ওয়ানডেতে ধোনির গড় ৬৫-এর কোঠায়। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয়ে ভূমিকা রেখেছেন ধোনি।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...