Skip to main content

রঞ্চি ঝড় থামিয়ে ফিরল রংপুর

আগের ম্যাচেও ঝড় তুলেছিলেন লুক রঞ্চি। কিন্তু তাকে থামানোর পর আর খুব বেশি আগে বাড়তে পারেনি চিটাগাং ভাইকিংস। প্রায় একই ঘটনা ঘটল আজ বুধবার। বিপিএল সিলেট রাউন্ডে রংপুর রাইডার্সের বিরুদ্ধে রঞ্চি আজও ঝড় তুলেছিলেন। কিন্তু তাকে থামানোর পর চিটাগাংকে ম্লান দেখা যায়। শেষ পর্যন্ত তারা করে ৪ উইকেটে ১৬৬ রান।
রঞ্চি ৩৫ বলে ৭৮ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৭টি চার আর ৭টি ছক্কা।
এছাড়া মিসবাহ-উল-হক ৩১ রানে অপরাজিত থাকেন।
এর আগে টসে জিতে ফিল্ডিং রংপুর রাইডার্স।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে গতবারের রানার্সআপ রাজশাহী কিংসকে ৬ উইকেটে বিধ্বস্ত করে রংপুর। চিটাগং ভাইকিংসের অবস্থা খুব একটা সুবিধাজক অবস্থানে নেই। আগের ম্যাচে তারা বড় ব্যবধানে হেরেছে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে, ৮ উইকেটে।
চিটাগাং ভাইকিংস : লুক রঞ্চি, সৌম্য সরকার দিলশান মুনাবীরা, এনামুল হক, মিসবাহ-উল-হক, লাথাম রিচ, সিকান্দর রাজা, তানভির হায়দার, শানজামুল ইসলাম, শুভাশিস রয় এবং তাসকিন আহমেদ।
রংপুর রাইডার্স : জুনাথান চার্লস, মুহাম্মদ মিথুন, সামিউল্লাহ শেওয়ারী, শাহরিয়ার নাফিজ, রবি বোপারা, থিসারা পেরেরা, মাশরাফি মুর্তাজা, জিয়াউর রহমান, সোহাগ গাজী, নাজমুল ইসলাম এবং লাসিথ মালিঙ্গা।
দেশের সেরা স্টেডিয়াম সিলেট : পাইলট
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দিয়ে যাত্রা শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরের। একবার যারা এখানে পা রেখেছেন তারা সকলেই স্টেডিয়ামের সৌন্দর্যে মুগ্ধ। মুগ্ধ হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটও। তিনি বলেন, ‘বাংলাদেশের মধ্যে এটি অন্যতম সেরা স্টেডিয়াম। স্টেডিয়ামটি আমার খুবই ভালো লেগেছে। এই স্টেডিয়ামের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে।’

স্টেডিয়ামের চারপাশের বেশিরভাগ অংশই বাগানে ঘেরা। কোথাও চা বাগান, আবার কোথায় কমলা লেবুর বাগান, ছোট ছোট টিলা। বাংলাদেশের প্রসিদ্ধ চা বাগানের নাম ‘লাক্কাতুরা’। এই চা বাগানের ভেতরেই স্টেডিয়ামটি অবস্থিত। মাঠের ভেতরের সৌন্দর্য চোখে পড়ার মতো। গ্র্যান্ডস্ট্যানগুলোর ছাদ কুঁড়ে ঘরের মত। দূর থেকে দেখলে মনে হয় ‘বাংলো’। এছাড়াও পশ্চিম দিকে রয়েছে সবুজ গ্যালারি। এখানে বসে, শুয়ে, কাত হয়ে খেলার উপভোগ করা যাবে। এমন গ্যালারি সাধারণত অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাতে দেখা যায়।

তাই স্টেডিয়ামের এমন চিত্র দেখে মুগ্ধ হয়েছেন সকলেই। সেই তালিকা থেকে বাদ পড়েননি পাইলট। তিনি বলেন, ‘এটা আমার খুব পছন্দের মাঠ। বাংলাদেশের মধ্যে এটি অন্যতম সেরা মাঠ। পরিবেশের জন্য এটা ক্রিকেটের জন্য বেসিক মাঠ। বেসিক মাঠ বলতে বোঝাতে চাচ্ছি- মানুষের জন্য রিফ্রেশমেন্টের সুবিধা থাকতে হবে। যেখানে বাতাস আছে, ফ্রেশনেস আছে। ঢাকাতে জনসংখ্যা বেশি, শহরের মধ্যে স্টেডিয়ামটি। তাই অতটা খেলোমেলা নয়। তবে, এনভায়রনমেন্টের জন্য এই স্টেডিয়ামটি খুবই ভালো।’
স্টেডিয়ামের চারপাশ সবুজের সমারোহ। এমনকি স্টেডিয়ামের ভেতরেও আছে সবুজ গ্যালারি। পশ্চিম পাশের সবুজ গ্যালারি নিয়ে পাইলট বলেন, ‘এরকম গ্যালারি আমরা কেবলমাত্র দেশের বাইরে গেলে দেখতে পাই।’

সিলেটের এই স্টেডিয়ামটির আসন সংখ্যা প্রায় সাড়ে ১৩ হাজার। এখানে আসন সংখ্যা আরও বাড়ালে সৌন্দর্য নষ্ট হবে বলে মনে করেন পাইলট, ‘বড় গ্যালারি হলে এই সৌন্দর্য হারিয়ে যাবে। মজাটা নষ্ট হয়ে যাবে। দেখতে খুব ভালো লাগবে না। বড় গ্যালারি হলে সবুজ আর পাওয়া যাবে না।’
সেই সাথে হোম এন্ড অ্যাওয়েতে বিপিএল হলে আরও জমজমাট হবে বলে মনে করেন সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান পাইলট, ‘যখন হোম এন্ড অ্যাওয়ে খেলা হবে তখন চাপ কমে আসবে। তখন সিলেটের মানুষ এখানে খেলা দেখতে পারবে। তখন সিলেটের মানুষ খেলা দেখতে খুলনা যাবে না, ঢাকা যাবে না। একইভাবে কুমিল্লাতে খেলা হলে কুমিল্লার সাপোর্টাররা সেখানে খেলা দেখবে, এখানে খেলা দেখতে আসতে হবে না।’

সিলেটের এই স্টেডিয়ামে এখনো কোন আন্তর্জাতিক টেস্ট বা ওয়ানডে খেলা হয়নি। তাই এখানে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের প্রত্যাশা করছেন পাইটল। এমন সৌন্দর্য বিদেশী খেলোয়াড়দের ভালো লাগবে এবং বিদেশী পর্যটক বাড়বে বলে মনে করেন তিনি, ‘আমার মনে হয় এখানে খেলা হতে পারে। বিপিএল এর মত বড় আসর এখানে অনুষ্ঠিত হলো। বিদেশীরা অবশ্যই এ মাঠ দেখে প্রশংসা করবে। সিলেটে দুটি জিনিস খুবই ভালো। বিদেশীরা যা খুব পছন্দ করে। একটা হচ্ছে, মাঠের মজা, আরেকটা হচ্ছে মাঠের বাইরের পরিবেশ। সিলেটের প্রাকৃতিক পরিবেশ ও ঘেরাফেরার জায়গা আছে। রিফ্রেশমেন্টের সুযোগ আছে। বাইরের মানুষকে টানার মতো সব সুযোগ-সুবিধা আছে। আন্তর্জাতিক ম্যাচ হলে বাইরের প্রচুর মানুষও আসবে এখানে। ওরা খেলা দেখবে এবং ঘুরাফেরা করবে।’

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

চার-ছক্কা মেরেই তো ম্যাচ হেরেছে বাংলাদেশ

টি-টোয়েন্টি চার-ছক্কার খেলা? লোকে তো তা-ই বলে। কাল চার-ছক্কা থেকে বাংলাদেশ নিয়েছে ৯৮ রান। দক্ষিণ আফ্রিকা নিয়েছে ৮৮ রান। তাহলে? বাউন্ডারিতে ১০ রান বেশি নিয়েও ২০ রানে ম্যাচ হেরেছে বাংলাদেশ। কারণ? রান মানে হলো দৌড়, ক্রিকেট রানের খেলা মানে দৌড়ের খেলা। আর বাংলাদেশ এই সিঙ্গেলগুলোই বের করতে পারে না। একাধিক ডট বল সর্বনাশ ডেকে আনে। কালকের ম্যাচের গল্পটাও একই রকম। বেশি চার-ছক্কা মেরেও লাভের খাতায় যোগফল শূন্য। এই হারের কাটাছেঁড়া করতে গেলে হয়তো অনেক কারণই উঠে আসবে। তবে সবচেয়ে বেশি প্রভাব রেখেছে ‘ডট বল’! টানা কয়েকটি ডট বল ব্যাটসম্যানদের ধৈর্যচ্যুতি ঘটায়। ব্যাটসম্যান ঝুঁকি নিতে চান। উড়িয়ে মারতে চান, ডাউন দ্য উইকেটে আসেন, যে শট না খেললেও হতো, সেই শট খেলেন...কি, কাল সাব্বিরদের আউট হওয়ার ধরনগুলো চোখে ভাসছে তো? অথচ, দক্ষিণ আফ্রিকার রানের পাহাড় থেকেই শিক্ষা নিতে পারত বাংলাদেশ। এই মুহূর্তে সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান এ বি ডি ভিলিয়ার্স, ডেভিড মিলাররা এই দলে খেলেন। চার-ছক্কা মারতেই তাঁরা ভালোবাসেন। তবু দক্ষিণ আফ্রিকার রানের বণ্টন দেখুন। ৪টি ছক্কা, ১৬ বাউন্ডারি মিলিয়ে মোট ৮৮ রান। ‘মি. এক্সট্রা’ থেকে য...

The Average Sex Time Is Not as Long as You'd Think

yes, it does seem as if everyone at the all-boys high school and the methadone clinic is complaining of little else. I know what you're thinking: If only we had the perceptions of 34 Canadian and American sex therapists on this. Well, good thing we do        "Canadian and American Sex Therapists' Perceptions of Normal and Abnormal Ejaculatory Latencies: How Long Should Intercourse Last?" coitus considered "adequate" lasted anywhere from three to seven minutes, not including the Pledge of Allegiance. For the more ambitious, seven to 13 minutes was considered a "desirable" length for intercourse. This data, from all the people who see therapists for sexual problems, corresponds closely to earlier studies, which put the average at five to seven minutes. (We can safely blame the two-minute discrepancy on the Canadians.) "Very few people have intercourse  per se  [Latin] that goes longer than 12 minutes," says sex therapist Barry W. McCarth...