Skip to main content

২ ছাত্রীকে জামাকাপড় খুলতে বাধ্য করলেন শিক্ষিকা!

এক ছাত্রীর হারানো টাকা খুঁজে পেতে অপর দুই ছাত্রীকে সম্পূর্ণ নগ্ন করার অভিযোগ উঠেছে এক শিক্ষিকার বিরুদ্ধে। 
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের দামোহ জেলার রানি দুর্গাবতী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করে হয়রানির শিকার ওই দুই ছাত্রী।
জানা যায়, স্কুলের দশম শ্রেণির এক শিক্ষার্থীর ৯০ টাকা (৭০ রুপি) হারিয়ে যায়। খুঁজে না পেয়ে সরাসরি এক শিক্ষিকার দ্বারস্থ হয় সে। অভিযোগ পেয়ে সব শিক্ষার্থীর ব্যাগ তল্লাশি করে দেখেন ওই শিক্ষিকা। তারপরও কিছু না পেয়ে তল্লাশির নামে ওই শ্রেণির দুই ছাত্রীকে সম্পূর্ণ বিবস্ত্র করেন তিনি।
অভিযোগকারী ছাত্রীরা জানায়, জয়তী গুপ্তা নামের ওই শিক্ষিকা তল্লাশির জন্য তাদের সব পোশাক খুলতে বাধ্য করে। অর্থ উদ্ধার করতে না পেরে একপর্যায়ে তিনি জাদুবিদ্যার আশ্রয় নেওয়ারও হুমকি দেন। তবে ছাত্রীদের এ অভিযোগ অস্বীকার করেছেন জয়তী গুপ্তা।
এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা আজব সিং ঠাকুর বার্তা সংস্থা আইএএনএসকে জানান, গত শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি তার নজরে আনা হয়। বিষয়টি তদন্ত করে দেখতে দুজন প্রধান শিক্ষিকাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ছাত্রীদের সঙ্গে আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন শিক্ষক
আজব কাণ্ড করেছেন আসামের এক স্কুলশিক্ষক। মেয়ের বয়সি ছোট ছোট ছাত্রীদের সঙ্গে অত্যন্ত আপত্তিকর ভঙ্গিতে ছবি তুলে অনলাইনে দিয়েছেন তিনি।
ক্লাসরুমে বসে যেভাবে তিনি ক্যামেরার সামনে পোজ দিয়ে ছাত্রীদের সঙ্গে ছবি তুলেছেন, তাতে প্রশ্ন উঠেছে, ছবিগুলো তুলে দিল কে। স্কুল কর্তৃপক্ষই বা কোনও ব্যবস্থা নেয়নি কেন।
আসামের কাতলিচেরা শহরের মডেল হাই স্কুলে ঘটেছে এই ঘটনা। অভিযুক্ত শিক্ষকের নাম ফৈজুদ্দিন লস্কর। জানা গেছে, এর আগেও বহুবার এমন কাণ্ড তিনি ঘটিয়েছেন। কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ছাত্রীদের বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে জেরা করেছে পুলিশ।
ফৈজুদ্দিন তার প্রোফাইলে ছবিগুলো পোস্ট করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলেও এ নিয়ে রিপোর্ট করা হয়।
জানা গেছে, এর আগেও এক মহিলার শ্লীলতাহানি করতে গিয়ে ধরা পড়েন ফৈজুদ্দিন, গণধোলাই খান, একটি আঙুলও কেটে নেওয়া হয়। কিন্তু ছবিতে স্পষ্ট, তার চরিত্র এখনও শোধরায়নি।
রাতে ছাত্রীদের ফোন, গ্রেফতার প্রিন্সিপাল
ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগে ভারতের একটি বেসরকারি ডেন্টাল কলেজের প্রিন্সিপালকে ২০১৫ সালের ৮ জুলাই গ্রেফতার করে জেলে পাঠানো হয়। ছাত্রীদের হেনস্থার ঘটনা নিয়ে কলেজে ব্যাপক গণ্ডগোল শুরু করেন ছাত্রছাত্রীরা। তারা প্রিন্সিপালকে মারধর করেন বলেও পুলিশ জানায়।
সংশ্লিষ্ট ছাত্রীরা প্রতাপপুর থানায় প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ওই ছাত্রীরা হোস্টেলে থাকেন বলে পুলিশ জানিয়েছে।ওই ছাত্রীদের অভিযোগ, গত কয়েকমাস ধরেই প্রিন্সিপাল তাদের শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করছেন।
ছাত্রীদের অভিযোগ, প্রিন্সিপাল কলেজ চলাকালীন টেলিফোন করে তাদের অফিসে ডেকে পাঠিয়ে নোংরা যৌনগন্ধী কথাবার্তা বলতে বাধ্য করেন। এমনকি প্রিন্সিপাল রাতেও তাদের ফোন করতেন বলে অভিযোগ।
ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রিন্সিপালের বিরুদ্ধে মামলা দায়ের করে।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...