Skip to main content

স্পট ফিক্সিং তদন্তের মুখোমুখি সামি

এবারের বিপিএলে রাজশাহী কিংসের হয়ে খুব খারাপ করেননি পাকিস্তানি পেসার মোহাম্মদ সামি। ৯ ম্যাচ খেলে পেয়েছেন ১১ উইকেট। দল কোয়ালিফাইয়ারে উঠতে ব্যর্থ হওয়ায় প্রতিযোগিতা শেষ হয়ে গেছে তাঁর। তবে দেশে ফিরেই অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছে তাঁকে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) স্পট ফিক্সিং তদন্তে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে তাঁকে।
তবে সামি স্বস্তি পেতে পারেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আইনসংক্রান্ত ব্যবস্থাপক সালমান নাসিরের কথায়, ‘সামিকে অভিযুক্ত হিসেবে ডাকা হয়নি। তাঁর ভয়ের কোনো কারণ নেই। তাঁকে কেবল কিছু ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। এটা হতেই পারে। ওকে তো আর কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়নি।’
৩৬ বছর বয়সী এই পেসারকে আগামী মৌসুমের জন্যও দলে রেখেছে ইসলামাবাদ ইউনাইটেড। সর্বশেষ জাতীয় দলের জার্সি পরেছিলেন বিশ্বকাপ টি-টোয়েন্টিতে। তিন ম্যাচ খেলে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। বিপিএলের নিয়মিত মুখ পাকিস্তানের এই অভিজ্ঞ পেসার।
স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে গত মৌসুমে কলঙ্কিত হয়েছিল পিএসএল। ম্যাচ গড়াপেটার অভিযোগে সাবেক পাকিস্তানি ওপেনার নাসির জামশেদকে গ্রেপ্তার করেছিল লন্ডন পুলিশ। পরে জামিনে তাঁকে ছেড়ে দেওয়া হয়। একই অভিযোগে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন খালিদ লতিফ ও শারজিল খান। ফিক্সিংয়ের ব্যাপারে কর্তৃপক্ষকে না জানানোর দায়ে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন পেসার মোহাম্মদ ইরফান ও মোহাম্মদ নেওয়াজকে। পরে শাস্তির মেয়াদ কমিয়ে যথাক্রমে ছয় মাস ও দুই মাস করা হয়। আরেক ক্রিকেটার শাহজাইব হাসানের বিরুদ্ধে চলছে ফিক্সিংয়ের দুটি অভিযোগের শুনানি। 

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

রোমাঞ্চকর মাচে সাকিবদের হারাল মাশরাফিরা

বিপিএলে মঙ্গলবার রাতে ঢাকা ডায়নাইমাটসকে ৩ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। প্রথম চার ম্যাচের তিনটিই হেরে যাওয়া রংপুর দারুণ দুটি জয় পেল টানা দুই দিন। ক্রিস গেইলের ঝড়ো ফিফটির পরও রংপুর গুটিয়ে গিয়েছিল ১৪২ রানে। শেষ ওভারে তিনটিসহ ৫টি উইকেট নেন সাকিব আল হাসান। ৯ ব্যাটসম্যান নিয়ে নামা ঢাকা রান তাড়ায় ছিল পথেই। কিন্তু শেষ সময়ে গড়বড় পাকান কাইরন পোলার্ড। দারুণ দুটি ডেলিভারিতে শেষ দুজনকে বোল্ড করে দেন পেরেরা। ঢাকা থমকে যায় ১৩৯ রানে। শেষ দুই ওভারে মাত্র ১৩ রান দরকার ছিল ঢাকার। হাতে ছিল ৩ উইকেট, ক্রিজে ছিলেন পোলার্ড। কিন্তু ১৯তম ওভারে একটি উইকেট নিয়ে মাত্র ৩ রান দেন লাসিথ মালিঙ্গা। শেষ ওভারে প্রয়োজন ১০। পেরেরার প্রথম দুই বলে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও নিলেন না কাইরন পোলার্ড। ভরসা করতে পারেননি আরেক পাশে থাকা মোহাম্মদ আমিরের ওপর। বাড়ছে তখন চাপ। তৃতীয় বলে ফুলটস পেয়ে পোলার্ড বল পাঠান গ্যালারিতে। ম্যাচ আবারও হেলে ঢাকার দিকে। চতুর্থ বলে আবারও সিঙ্গেল নেওয়ার সুযোগ পেয়ে নিলেন না পোলার্ড। পঞ্চম বলে দারুণ এক ইয়র্কারে তিনি বোল্ড। শেষ বলে স্কুপ করতে গিয়ে আরেকটি ইয়র্কারে বোল্ড আবু হায়দার। বাঁধনহা...