Skip to main content

আপনি ‘মিস ওয়ার্ল্ড’ হতে চান?

মেধা ও সৌন্দর্যের প্রতিযোগিতায় সেরা হওয়ার লড়াইয়ের ৬৭ বছর ধরে লড়ছেন বিশ্বের বিভিন্ন দেশের তরুণীরা। এবার চীনের সানাইয়া শহরে অনুষ্ঠিত ৬৭তম আসরে ছিলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলাম। দেশে ফিরে প্রথম আলোর সঙ্গে বললেন তাঁর অভিজ্ঞতা আর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। ভবিষ্যতে যাঁরা মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য স্বপ্ন দেখছেন, কথার ফাঁকে তাঁদের জন্য কিছু পরামর্শ দেন তিনি।
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় নাম নিবন্ধনের আগে থেকেই জেসিয়া ইসলাম মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। এখনো মডেলিং তাঁর প্রথম পছন্দ। তবে চলচ্চিত্রের প্রতিও রয়েছে তাঁর আগ্রহ। ভবিষ্যতে যাঁরা মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান, তাঁদের জন্য জেসিয়া বলেন, ‘শুরুতে অবশ্যই বাংলাদেশ থেকে তাঁকে সেরা হতে হবে। যাঁরা সামনের আসরে মিস ওয়ার্ল্ডে নাম লেখাতে চান, তাঁরা ইউটিউবে এই প্রতিযোগিতার অন্য বছরগুলোর আয়োজনের ভিডিও ক্লিপ বেশি বেশি করে দেখবেন। এখান থেকে অনেক কিছু জানা যাবে, শেখা যাবে। পোশাক আর ফ্যাশন সম্পর্কে ভালো ধারণা পাবেন।’

সামাজিক কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারলে যেকোনো প্রতিযোগী এই প্রতিযোগিতায় সুবিধাজনক অবস্থানে থাকতে পারবেন বলেও জানান জেসিয়া। বললেন, ‘এবার মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতের মানুষি শিলার মেধা আর যোগ্যতার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের জন্য নিজেকে এগিয়ে নিয়ে গেছেন। ব্যক্তিত্ব প্রতিটি মানুষের মধ্যেই থাকে। কিন্তু কে কত সুন্দরভাবে তা প্রকাশ করতে পারছে, সেটাই হচ্ছে আসল ব্যাপার।’
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ফিটনেস একটা বড় ব্যাপার বলে জানান জেসিয়া। নিজের শারীরিক ফিটনেস ধরে রাখতে জেসিয়া কী করেন? তিনি বলেন, ‘নিয়ম মেনে খাবার খাচ্ছি। আমি সব খাবার খাই, তবে তা পরিমাণমতো। খাবারের মধ্যে সবচেয়ে বেশি খাওয়া হয় ফল। এ ছাড়া ফিটনেস ধরে রাখতে প্রতিদিন নির্দিষ্ট সময় হাঁটাহাঁটি করি। কখনো জিমে যাওয়ার প্রয়োজন হয়নি।’
বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীদের সঙ্গে এক মাস বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় সেরা হওয়ার লড়াইয়ে ছিলেন বাংলাদেশের মেয়ে জেসিয়া ইসলাম। এই প্রতিযোগিতায় সেরা হয়েছেন ভারতের মানুষি শিলার। সেরার মুকুট জিততে না পারলেও সেরা চল্লিশে থাকতে পেরেছেন, তাতেই সন্তুষ্ট ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...

সেরা ব্রাভো কিন্তু শেষের নায়ক সেই সাইফউদ্দিন

আরেকটি শেষ ওভার, আবারও সাইফউদ্দিনের হাতে বল। মাত্র চার দিন আগে শেষ ওভারে ৩২ রান দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আজ ঢাকা ডায়নামাইটসের জয়ের জন্য দরকার ছিল এর চেয়েও কম। আবারও অসীম চাপ, ভেঙে পড়বেন না তো সাইফউদ্দিন? কিসের চাপ। ঠান্ডা মাথায় সব সামলে নিলেন সাইফউদ্দিন। ১২ রানে ম্যাচ জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসও নিশ্চিত করে ফেলল প্লে অফে ওঠা। ম্যাচসেরার পুরস্কারটা হয়তো ডোয়াইন ব্রাভোর কাছেই গেছে। কিন্তু ম্যাচটা কুমিল্লার দিকে ঘুরিয়ে দিয়েছেন সাইফউদ্দিন।   অন্য প্রান্তে উইকেট পতনের মিছিল হলেও সব সামলে রানরেট ধরে রেখেছিলেন জো ডেনলি। ত্রয়োদশ ওভারে দ্বিতীয় স্পেলে এসেই দারুণ এক বলে বোল্ড করলেন ডেনলিকে। ম্যাচ থেকে এক প্রকার ছিটকে পড়ল ঢাকা। কাইরন পোলার্ড ফোঁসফাঁস করেও ছোবল মারতে পারেননি ব্রাভোর কারণে। ঢাকা ইনিংসের মেরুদণ্ড শেষ করে দিয়েছেন ব্রাভো। পোলার্ডের আগেই ফিরিয়েছেন সাকিব ও নারাইনকে। তবু শেষ ওভারে ২১ রানের সমীকরণ পেয়ে গিয়েছিল ঢাকা। প্রথম দুই বলেই দুটি সিঙ্গেল, তৃতীয় বলে জহুরুল ইসলামকে বোল্ড করে দিলেন সাইফউদ্দিন। ড্যারেন স্যামির বিপক্ষে দেওয়া ৩২ রানের দুঃস্বপ্ন মুছতে মাত্র ৪ দিনই সময় ...