Skip to main content

মিথুন তাণ্ডবে আজ ঢাকা পড়ে গেলেন মাশরাফি

শেষ বলে ছক্কা মেরে হাফ সেঞ্চুরি। কঠিন বিপদের মাঝে দাঁড়িয়ে অসম্ভব ব্যাটিং দৃঢ়তা।
টি-টোয়েন্টির আদর্শ ব্যাটিং প্রদর্শনী দেখা গেল মিরপুর স্টেডিয়ামে। প্রদর্শকের নাম মোহাম্মদ মিথুন। রংপুর রাইডার্সের উইকেটকিপার ব্যাটসম্যান। শেষ দিকে তার ব্যাটিং ঝড়ে যেন ম্লান হয়ে গেলেন মাশরাফিও। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে রংপুর সংগ্রহ করল ১৪৭ রান। ৫০ রানে অপরাজিত রইলেন মিথুন।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ রবিবার দিনের দ্বিতীয় খেলায় টসে হেরে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করে রংপুর রাইডার্সের দুই ওপেনার ক্রিস গেইল এবং জিয়াউর রহমান। আবু জায়েদকে ছক্কা মেরে চাপ দূর করতে চেয়েছিলেন জিয়াউর। কিন্তু পরের বলে আবারও তুলে মারতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে ক্যাচ দেন তিনি।
তখন থেকেই হাত খুলতে শুরু করেন গেইল আর ম্যাককালাম। কিন্তু আবারও ছন্দপতন!
শফিউলের বলে টাইমিং মিস করেন কিউই হার্ডহিটার। চোখ জুড়ানো ক্যাচ নিয়ে ম্যাককালামকে (১৫) প্যাভিলিয়নে ফেরত পাঠান আরিফুল হক। ক্রিস গেইলের মহামূল্যবান উইকেটটি বগলদাবা করেন মোহাম্মদ ইরফান। তার বলে আবু জায়েদের তালুবন্দি হন ২৭ বলে ৪ বাউন্ডারি ২ ওভার বাউন্ডারিতে ৩৮ রান করা ক্যারিবীয় দানব। চলতি আসরে ধারাবাহিক রান করে যাওয়া রবি বোপারাকে (১১) বোল্ড করে দেন আর্চার।
একপ্রান্ত আগলে দারুণ ব্যাট করছিলেন উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন। অপর প্রান্ত থেকে পরপর বিদায় নেন কাপুদেগেরা (২) এবং নাহিদুল ইসলাম (৬)। শিকারী যথাক্রমে ব্র্যাথওয়েট এবং আর্চার। উইকেটে আসেন অধিনায়ক মাশরাফি। শুরু হয়ে মিথুন-ম্যাশের তাণ্ডব। সেই তাণ্ডবেই নির্ধারিত ২০ ওভারে ১৪৭ রান তুলতে সক্ষম হয় রংপুর। শেষ বলে ছক্কা মেরে হাফ সেঞ্চুরি পূরণ করেন মিথুন। তিনি ৩৫ বলে ২ বাউন্ডারি আর ৪ ওভার বাউন্ডারিতে অপরাজিত ৫০ রান করে মাঠ ছাড়েন। অপর প্রান্তে ১১ বলে ১৫ রানে অপরাজিত ছিলেন মাশরাফি।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

রোমাঞ্চকর মাচে সাকিবদের হারাল মাশরাফিরা

বিপিএলে মঙ্গলবার রাতে ঢাকা ডায়নাইমাটসকে ৩ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। প্রথম চার ম্যাচের তিনটিই হেরে যাওয়া রংপুর দারুণ দুটি জয় পেল টানা দুই দিন। ক্রিস গেইলের ঝড়ো ফিফটির পরও রংপুর গুটিয়ে গিয়েছিল ১৪২ রানে। শেষ ওভারে তিনটিসহ ৫টি উইকেট নেন সাকিব আল হাসান। ৯ ব্যাটসম্যান নিয়ে নামা ঢাকা রান তাড়ায় ছিল পথেই। কিন্তু শেষ সময়ে গড়বড় পাকান কাইরন পোলার্ড। দারুণ দুটি ডেলিভারিতে শেষ দুজনকে বোল্ড করে দেন পেরেরা। ঢাকা থমকে যায় ১৩৯ রানে। শেষ দুই ওভারে মাত্র ১৩ রান দরকার ছিল ঢাকার। হাতে ছিল ৩ উইকেট, ক্রিজে ছিলেন পোলার্ড। কিন্তু ১৯তম ওভারে একটি উইকেট নিয়ে মাত্র ৩ রান দেন লাসিথ মালিঙ্গা। শেষ ওভারে প্রয়োজন ১০। পেরেরার প্রথম দুই বলে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও নিলেন না কাইরন পোলার্ড। ভরসা করতে পারেননি আরেক পাশে থাকা মোহাম্মদ আমিরের ওপর। বাড়ছে তখন চাপ। তৃতীয় বলে ফুলটস পেয়ে পোলার্ড বল পাঠান গ্যালারিতে। ম্যাচ আবারও হেলে ঢাকার দিকে। চতুর্থ বলে আবারও সিঙ্গেল নেওয়ার সুযোগ পেয়ে নিলেন না পোলার্ড। পঞ্চম বলে দারুণ এক ইয়র্কারে তিনি বোল্ড। শেষ বলে স্কুপ করতে গিয়ে আরেকটি ইয়র্কারে বোল্ড আবু হায়দার। বাঁধনহা...