Skip to main content

আইপিএলে ক্রিকেটারদের আয় সপ্তাহে ১০০ কোটি!

ক্রিকেট এখন নিয়ন্ত্রণ হয় আইপিএলের ছন্দে। এ টুর্নামেন্টকে মাথায় রেখেই সব আন্তর্জাতিক দল সিরিজের সূচি সাজায়। ফ্র্যাঞ্চাইজি এই লিগ এখন ক্রিকেটারদের টাকা কামানোর সবচেয়ে ভালো উপায়। কালকের পর থেকে ক্রিকেটারদের চোখ নিশ্চয় আরও চকচক করে উঠবে। আগামী মৌসুম থেকেই যে প্রায় ৮০০ কোটি টাকা বেতন দেওয়ার পরিকল্পনা করছে আইপিএল!
মুখ হা করে দেওয়ার মতো অঙ্কই বটে। গতকাল দিল্লিতে আইপিএলের পরিচালনা কমিটির সভা হয়েছিল। সেখানেই আইপিএলের বেতনসীমা বাড়িয়ে ৯৬ মিলিয়ন ডলার (প্রায় ৭৯১ কোটি টাকা) করার প্রস্তাব দিয়েছে। আগের তুলনায় এই ২০ ভাগ মূল্যবৃদ্ধির ফলে প্রত্যেক দল এখন খেলোয়াড়দের পেছনে ১২ মিলিয়ন ডলার খরচ করতে পারবে।
ক্রিকেটারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সর্বনিম্ন বেতনের সীমাও দিয়ে দিয়েছে আইপিএল কমিটি। দলগুলোকে ক্রিকেটারদের পেছনে অন্তত ৯ মিলিয়ন ডলার খরচ করতে হবে। অর্থাৎ নিলামে কিংবা খেলোয়াড় ধরে রাখায় কেউ চাইলেই কিপটেমি করতে পারবে না। অর্থাৎ সব কটি দল অন্তত ৭২ মিলিয়ন ডলার (৫৯৪ কোটি টাকা) খরচ করবে ৮ সপ্তাহের জন্য! তবে কোনো দলেরই টাকা জমিয়ে রাখার সম্ভাবনা কম। ৮ সপ্তাহের জন্য খেলোয়াড়দের পেছনে তাই ৮০০ কোটি টাকা খরচ হবে তা ধরে নেওয়াই যায়। প্রতি সপ্তাহে খেলোয়াড়দের পেছনে দলগুলোর ব্যয় হবে ১০০ কোটি টাকা!
ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ দলগুলোর সঙ্গে পাল্লা দিতে না পারলেও মাঝারি সারির ক্লাবগুলোর সঙ্গে পাত্তা দেওয়ার জন্য এ অঙ্ক যথেষ্ট। 
এ সিদ্ধান্ত খেলোয়াড়দের কথা চিন্তা করেই নেওয়া হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। তবু সবাইকে পরিষ্কারভাবে জানিয়েও দিয়েছেন আইপিএলের চেয়ারম্যান রাজীব শুক্লা, ‘যে পরিবর্তনই আনা হচ্ছে, সব খেলোয়াড়ের কথা মাথায় রেখেই নেওয়া। খেলোয়াড়দের জন্য পুরস্কারের অঙ্কটাও বাড়ানোর কথা ভাবছি আমরা।’
খেলোয়াড়দের বেতন বাড়ানোর কথা ভাবতেই পারে আইপিএল। এ টুর্নামেন্টের একটি ম্যাচের বর্তমান মূল্য এখন প্রায় ৮৫ লাখ ডলার। ৬০ ম্যাচের এ টুর্নামেন্টের চেয়ে অল্প ব্যবধানে এগিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ (ম্যাচপ্রতি ৯৬ লাখ ডলার)। ইংলিশ প্রিমিয়ার লিগকে টেক্কা দেওয়ার জন্য ভালোই তৈরি হচ্ছে আইপিএল!

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...

সেরা ব্রাভো কিন্তু শেষের নায়ক সেই সাইফউদ্দিন

আরেকটি শেষ ওভার, আবারও সাইফউদ্দিনের হাতে বল। মাত্র চার দিন আগে শেষ ওভারে ৩২ রান দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আজ ঢাকা ডায়নামাইটসের জয়ের জন্য দরকার ছিল এর চেয়েও কম। আবারও অসীম চাপ, ভেঙে পড়বেন না তো সাইফউদ্দিন? কিসের চাপ। ঠান্ডা মাথায় সব সামলে নিলেন সাইফউদ্দিন। ১২ রানে ম্যাচ জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসও নিশ্চিত করে ফেলল প্লে অফে ওঠা। ম্যাচসেরার পুরস্কারটা হয়তো ডোয়াইন ব্রাভোর কাছেই গেছে। কিন্তু ম্যাচটা কুমিল্লার দিকে ঘুরিয়ে দিয়েছেন সাইফউদ্দিন।   অন্য প্রান্তে উইকেট পতনের মিছিল হলেও সব সামলে রানরেট ধরে রেখেছিলেন জো ডেনলি। ত্রয়োদশ ওভারে দ্বিতীয় স্পেলে এসেই দারুণ এক বলে বোল্ড করলেন ডেনলিকে। ম্যাচ থেকে এক প্রকার ছিটকে পড়ল ঢাকা। কাইরন পোলার্ড ফোঁসফাঁস করেও ছোবল মারতে পারেননি ব্রাভোর কারণে। ঢাকা ইনিংসের মেরুদণ্ড শেষ করে দিয়েছেন ব্রাভো। পোলার্ডের আগেই ফিরিয়েছেন সাকিব ও নারাইনকে। তবু শেষ ওভারে ২১ রানের সমীকরণ পেয়ে গিয়েছিল ঢাকা। প্রথম দুই বলেই দুটি সিঙ্গেল, তৃতীয় বলে জহুরুল ইসলামকে বোল্ড করে দিলেন সাইফউদ্দিন। ড্যারেন স্যামির বিপক্ষে দেওয়া ৩২ রানের দুঃস্বপ্ন মুছতে মাত্র ৪ দিনই সময় ...