Skip to main content

‘প্রেমিকাকে’ ১৫ টাকার চাউমিন খাইয়ে লকআপে

মোবাইলে দিব্যি চলছিল প্রেম। দেখা করতে চেয়েই হল বিপত্তি। মহিলা পুলিশ কর্মীর প্রেমের টোপ গিলে ফাটকে ঢুকল প্রতারক।
অভিনয় শিখিয়ে সিনেমা-সিরিয়ালে সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে মঙ্গলবার বিকেলে সুকুমার রায় ওরফে আকাশ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 
এ দিন প্রেমিকার সঙ্গে প্রথমবার দেখা করার জন্য দিব্যি সেজেগুজে এসেছিল সে। পরনে জিনস, জ্যাকেট। কথা মতো প্রেমিকা পড়েছিল লালচে রঙের চুড়িদার। সেটাই ছিল ভিড়ের মধ্যে চিনে নেওয়ার বার্তা।
বিকেলের দিকে দু’জনের দেখা হয় বনগাঁ-শিয়ালদহ শাখার বিড়া স্টেশন-সংলগ্ন এলাকায়। প্রেমিকাকে দেখে মুগ্ধ প্রেমিক। এটা ওটা কথা এগোলো। আর দেরি না করে এ দিনই বিয়ের প্রস্তাব দিয়ে বসে আকাশ। সিঁদুর কিনে আনে।
তখনও অবশ্য আকাশ জানে না, এক চুটকি সিদুঁরের কী মূল্য চোকাতে হবে তাকে!
বিড়া চৌমাথায় একটি হোটেলে যায় যুগল। ১৫ টাকা দিয়ে কেনা চাউমিন যখন কাঁটা চামচ দিয়ে খাচ্ছে প্রেমিকা, সে দিকে মুগ্ধ চোখে চেয়ে আকাশ। সঙ্গে গুন গুন করে গান।
প্রেমিকাকে রুমাল এগিয়ে দেয় আকাশ। প্রেমিকার লিপস্টিক মাখা রুমাল যত্নে ভরে পকেটে। দু’জনে বেরোয় দোকান থেকে।
এ বারেই অ্যান্টি ক্লাইম্যাক্স।
হঠাৎই কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে এক মহিলা ও দুই যুবক। আকাশের জামার কলার ধরে টানতে টানতে গাড়িতে তোলে তারা। প্রেমিকাও ওঠে গাড়িতে।
তখনও বুঝে উঠতে পারছে না আকাশ, ঘটছেটা কী! ভুল ভাঙল ধমক-চমকে। যখন প্রেমিকাও গলা মোটা করে দাবড়ানি দিয়ে চুপ করে বসতে বলল আকাশকে, তখন সে বোঝে, এত দিন ফাঁদ পেতে শিকার ধরে এ বার সে নিজেই পড়েছে আরও বড় ফাঁদে।
পুলিশ আকাশকে আনে বনগাঁ থানায়। পুলিশ জানায়, দিন কয়েক আগে বনগাঁ কেব্‌ল টিভিতে একটি বিজ্ঞাপনে অভিনয় শিক্ষা, সিরিয়াল-সিনেমায় সুযোগের কথা বলা হয়। যোগাযোগের জন্য একটি ফোন নম্বরও দেওয়া হয়েছিল।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

রোমাঞ্চকর মাচে সাকিবদের হারাল মাশরাফিরা

বিপিএলে মঙ্গলবার রাতে ঢাকা ডায়নাইমাটসকে ৩ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। প্রথম চার ম্যাচের তিনটিই হেরে যাওয়া রংপুর দারুণ দুটি জয় পেল টানা দুই দিন। ক্রিস গেইলের ঝড়ো ফিফটির পরও রংপুর গুটিয়ে গিয়েছিল ১৪২ রানে। শেষ ওভারে তিনটিসহ ৫টি উইকেট নেন সাকিব আল হাসান। ৯ ব্যাটসম্যান নিয়ে নামা ঢাকা রান তাড়ায় ছিল পথেই। কিন্তু শেষ সময়ে গড়বড় পাকান কাইরন পোলার্ড। দারুণ দুটি ডেলিভারিতে শেষ দুজনকে বোল্ড করে দেন পেরেরা। ঢাকা থমকে যায় ১৩৯ রানে। শেষ দুই ওভারে মাত্র ১৩ রান দরকার ছিল ঢাকার। হাতে ছিল ৩ উইকেট, ক্রিজে ছিলেন পোলার্ড। কিন্তু ১৯তম ওভারে একটি উইকেট নিয়ে মাত্র ৩ রান দেন লাসিথ মালিঙ্গা। শেষ ওভারে প্রয়োজন ১০। পেরেরার প্রথম দুই বলে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও নিলেন না কাইরন পোলার্ড। ভরসা করতে পারেননি আরেক পাশে থাকা মোহাম্মদ আমিরের ওপর। বাড়ছে তখন চাপ। তৃতীয় বলে ফুলটস পেয়ে পোলার্ড বল পাঠান গ্যালারিতে। ম্যাচ আবারও হেলে ঢাকার দিকে। চতুর্থ বলে আবারও সিঙ্গেল নেওয়ার সুযোগ পেয়ে নিলেন না পোলার্ড। পঞ্চম বলে দারুণ এক ইয়র্কারে তিনি বোল্ড। শেষ বলে স্কুপ করতে গিয়ে আরেকটি ইয়র্কারে বোল্ড আবু হায়দার। বাঁধনহা...