Skip to main content

‘নোলক’–এ শাকিবের এক ঝলক

১ ডিসেম্বর থেকে ভারতের হায়দরাবাদে ‘নোলক’ সিনেমার শুটিং শুরু হয়েছে। চলবে এ মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত। এদিকে শুটিং শুরু হওয়ার পাঁচ দিন পর ছবির নায়ক শাকিব খানের ‘ফার্স্ট লুক’ প্রকাশের সিদ্ধান্ত নেন পরিচালক রাশেদ রাহা। তাঁর মতে, এর মধ্য দিয়ে ‘নোলক’ সিনেমায় শাকিব খানের চরিত্র সম্পর্কে কিছুটা ধারণা পাবেন দর্শক। আজ বুধবার সকালে প্রথম আলোর সঙ্গে আলাপে তেমনটাই জানালেন রাশেদ রাহা।
‘শিকারী’ সিনেমা মুক্তির পর শাকিব খান নিজেকে পুরোপুরি বদলে ফেলেছেন, এমনটা মনে করছেন দেশের সিনেমার পরিচালক আর প্রযোজকেরা। সিনেমাটি মুক্তির আগে ‘ফার্স্ট লুক’ দিয়ে আলোচিত হন তিনি। এরপর শাকিব খানের যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে, সব কটিতে পরিচালকেরা তাঁর ‘ফার্স্ট লুক’ প্রকাশ করে নায়কের চরিত্র সম্পর্কে ধারণা দিয়েছেন। এবার ‘নোলক’ সিনেমার পরিচালকও সেই পথেই হাঁটছেন।
জানা গেছে, আজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সন্ধ্যায় ‘নোলক’ সিনেমার শাকিব খানের ফার্স্ট লুক প্রকাশ করা হবে। তার আগে হায়দরাবাদ থেকে শাকিব খান প্রথম আলোকে বলেন, ‘একটা সিনেমার ক্ষেত্রে “ফার্স্ট লুক” গুরুত্বপূর্ণ। ট্রেলার, টিজার দেখে সিনেমা সম্পর্কে দর্শক যেমন আগাম ধারণা পান, ঠিক তেমনি ফার্স্ট লুক দেখেও সিনেমাটি দেখার ব্যাপারে আগ্রহী হন। বিষয়টা ভালোভাবে টের পেয়েছি “শিকারি” সিনেমা থেকে। এরপর যে কয়টি সিনেমার ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে, সব কটির জন্য প্রশংসা পেয়েছি।’
এদিকে পরিচালক রাশেদ রাহা ‘নোলক’ সিনেমায় শাকিব খানের ‘ফার্স্ট লুক’ নিয়ে দারুণ আশাবাদী। তিনি বলেন, ‘এই সিনেমায় শাকিব খানকে একেবারে নতুন রূপে দেখা যাবে। সিনেমায় তিনি মোটরবাইক রেসিং করবেন। ট্রেলার আর টিজার প্রকাশের আগে তাই দর্শকদের আমরা শাকিব খানের চরিত্র সম্পর্কে ধারণা দিতে চাই। শাকিব খানের আগের কয়েকটি সিনেমার “ফার্স্ট লুক” সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। আমার বিশ্বাস, এই সিনেমার ফার্স্ট লুকও দর্শক সেভাবেই পছন্দ করবেন।’
‘নোলক’ সিনেমার শুটিং হচ্ছে ভারতের হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে। এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করছেন ববি। পরিচালক রাশেদ রাহার প্রথম সিনেমা। এর আগে এই পরিচালক কয়েকটি নাটক নির্মাণ করেন। এই সিনেমার প্রযোজকও একজন তরুণ। দুই তরুণের এই মেলবন্ধনকে স্বাগত জানিয়েছেন শাকিব খান। তিনি বলেন, ‘আধুনিক ও মানসম্মত বাংলা সিনেমা “নোলক”। যুগের সঙ্গে তাল মিলিয়ে যে ভালো বাংলা সিনেমা নির্মাণ করা যায়, এটি হবে তার উদাহরণ। আর তা তরুণেরাই করে দেখাবে।’
শাকিব খান ও ববি ছাড়া ‘নোলক’ সিনেমায় আরও আছেন মৌসুমী, ওমর সানী প্রমুখ।
 

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...