Skip to main content

চল পালাই প্রেক্ষাগৃহে

পত্রিকা অফিস, ওয়েব পোর্টাল তো আছেই, সকাল থেকেই সন্ধ্যা পর্যন্ত, এমনকি কোনো কোনো দিন রাতেও বিভিন্ন টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন ছবির পরিচালক ও নায়ক-নায়িকা। এই সব অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা দর্শকদের আহ্বান জানাচ্ছেন চল পালাই ছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে। শুধু তাই-ই নয়, ওই সব অনুষ্ঠানে ছবির শুটিংয়ের দিনগুলোর মজার মজার অভিজ্ঞতার কথাও দর্শকদের শোনাচ্ছেন তাঁরা।
আজ বাদে আগামীকাল মুক্তি পাচ্ছে দেবাশীষ বিশ্বাস পরিচালিত চল পালাই ছবিটি। দেশের প্রায় ৭০টি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া চূড়ান্ত হয়েছে।

এতে সোনিয়া চরিত্রে অভিনয় করেছেন তমা মির্জা। সঙ্গে আছেন দুই নায়ক শিপন ও শাহরিয়াজ। তমা বলেন, ‘ছবিটির শেষ পর্যন্ত না দেখলে বোঝা যাবে না, দুজনের মধ্যে কার সঙ্গে সোনিয়া পালায়। একটা ভিন্ন ধরনের গল্পের মধ্য দিয়ে চমৎকার এগিয়েছে ছবিটি।’
ছবিটি নিয়ে তাঁর প্রত্যাশা কতটুকু? জানতে চাইলে বড় পর্দার এই অভিনেত্রী বলেন, ‘এই ছবি নিয়ে প্রত্যাশা অনেকটাই জুয়ার টেবিলের মতো। দর্শকের কাছে ভালো লাগতেও পারে, আবার না-ও পারে। কিন্তু ভালো লাগার অনেক উপাদানই আছে ছবিটিতে।’
তবে ছবিটির বাজেটের কারণে কিছুটা পিছিয়ে পড়ারও আশঙ্কার কথা জানালেন তমা মির্জা। তিনি বলেন, ‘এটি আট-দশটা ছবির মতো বড় বাজেটের ছবি নয়। পরিচালক ভালো, গল্প ভালো, একাধিক ভালো ভালো শিল্পীর ছবি এটি, কিন্তু বাজেট সীমাবদ্ধতার কথা মাথায় রেখে কাজটি শেষ করতে হয়েছে।’
ঢাকার পর শেষ ধাপের ১৫ দিন ধরে শুটিং হয়েছে রাঙামাটির মনোরম লোকেশনে। টানা শুটিংয়ে একাধিক অভিজ্ঞতাও হয়েছে তমার। একটি মজার অভিজ্ঞতার কথা ভাগাভাগি করলেন তিনি। তমা বলেন, ‘রমজানের সময় সাধারণত বাবা, মা ও ভাইয়ের সঙ্গে বাসায় ইফতার করি। সেবার প্রথম দিন থেকেই মায়ের সঙ্গে শুটিংয়ে। ইফতারের সময় মন খারাপ থাকত। কয়েক দিন পর ওখানকার এক বন্ধু আমাকে আর মাকে তাদের বাসায় দাওয়াত করে। আমরা তার বাসায় গিয়ে দরজা দিয়ে ঢুকতেই দেখি বাবা দাঁড়িয়ে। আমি তো অবাক! পরে জানলাম, আমার ওই বন্ধু আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই আমাদের না জানিয়ে এ কাজটি করেছে।’
এদিকে ছবিটির সফলতা-ব্যর্থতার ভার দর্শকের ওপর ছেড়ে দিলেন পরিচালক দেবাশীষ বিশ্বাস।
বললেন, ‘ভিন্নধারার বাণিজ্যিক ছবি এটি। ভিন্নতা আনতে রাঙামাটির পাহাড়ের দুর্গম পথে পথে কাজটি করেছি। সময় নিয়ে, কষ্ট করে কাজটি করেছি। তবে সব কষ্টের ফলাফল দর্শকের হাতে। আমরা আমন্ত্রণ জানিয়ে গেলাম।’
চল পালাই-তে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, বড়দা মিঠু, রেবেকা, শিমুল খান, চিকন আলী প্রমুখ।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

রোমাঞ্চকর মাচে সাকিবদের হারাল মাশরাফিরা

বিপিএলে মঙ্গলবার রাতে ঢাকা ডায়নাইমাটসকে ৩ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। প্রথম চার ম্যাচের তিনটিই হেরে যাওয়া রংপুর দারুণ দুটি জয় পেল টানা দুই দিন। ক্রিস গেইলের ঝড়ো ফিফটির পরও রংপুর গুটিয়ে গিয়েছিল ১৪২ রানে। শেষ ওভারে তিনটিসহ ৫টি উইকেট নেন সাকিব আল হাসান। ৯ ব্যাটসম্যান নিয়ে নামা ঢাকা রান তাড়ায় ছিল পথেই। কিন্তু শেষ সময়ে গড়বড় পাকান কাইরন পোলার্ড। দারুণ দুটি ডেলিভারিতে শেষ দুজনকে বোল্ড করে দেন পেরেরা। ঢাকা থমকে যায় ১৩৯ রানে। শেষ দুই ওভারে মাত্র ১৩ রান দরকার ছিল ঢাকার। হাতে ছিল ৩ উইকেট, ক্রিজে ছিলেন পোলার্ড। কিন্তু ১৯তম ওভারে একটি উইকেট নিয়ে মাত্র ৩ রান দেন লাসিথ মালিঙ্গা। শেষ ওভারে প্রয়োজন ১০। পেরেরার প্রথম দুই বলে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও নিলেন না কাইরন পোলার্ড। ভরসা করতে পারেননি আরেক পাশে থাকা মোহাম্মদ আমিরের ওপর। বাড়ছে তখন চাপ। তৃতীয় বলে ফুলটস পেয়ে পোলার্ড বল পাঠান গ্যালারিতে। ম্যাচ আবারও হেলে ঢাকার দিকে। চতুর্থ বলে আবারও সিঙ্গেল নেওয়ার সুযোগ পেয়ে নিলেন না পোলার্ড। পঞ্চম বলে দারুণ এক ইয়র্কারে তিনি বোল্ড। শেষ বলে স্কুপ করতে গিয়ে আরেকটি ইয়র্কারে বোল্ড আবু হায়দার। বাঁধনহা...