Skip to main content

রাতেই রং লাগল রঙিন টেস্টে

দ্বিতীয় টেস্টের অর্ধেকটা সময় পার না হতেই অ্যাশেজ হারানোর ঝুঁকিতে পড়ে গেল জো রুটের ইংল্যান্ড। প্রথম টেস্টে তা–ও লড়াই করে হেরেছিল সফরকারীরা। কিন্তু অ্যাডিলেড টেস্টে প্রথম ইনিংসেই ২১৫ রানে পিছিয়ে গেছে ইংল্যান্ড। তবু ফলোঅন করাননি অধিনায়ক স্টিভেন স্মিথ। এ সুযোগে ম্যাচের রং ফিরে এল অ্যাডিলেডে। কৃত্রিম আলোতে গোলাপি বলের সর্বোচ্চ ফায়দা নিয়ে ৪ উইকেট তুলে নিয়েছে ইংল্যান্ড। ২৬৮ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শুরু করবে অস্ট্রেলিয়া।
টস জিতেছিলেন রুট, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক। প্রথম দিনে ভালো শুরু করেও বড় ইনিংস না খেলার মাশুল দিয়েছে স্মিথের দল। দিবারাত্রির টেস্টের প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২০৯ রান করেছিল তারা। দ্বিতীয় দিনেই অবশ্য চেহারা পাল্টে দেন শন মার্শ। দিনের শুরুতেই পিটার হ্যান্ডসকম্ব আউট হলেও টিম পেইনকে সঙ্গে নিয়ে ৮৫ রানের জুটি গড়েন বাঁহাতি মার্শ। এরপর ৫৭ রানে পেইন আউট হলেও প্যাট কামিন্সকে নিয়ে ৯৯ রানের জুটিতে অস্ট্রেলিয়াকে বড় রানের ভিত্তি দেন মার্শ। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ১২৬ রানে। ৮ উইকেটে ৪৪২ রান করে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।
শেষ বিকেলে ব্যাট করতে নেমে ওপেনার মার্ক স্টোনম্যানের উইকেট হারায় ইংল্যান্ড। কিন্তু আজ তৃতীয় দিনের শুরু থেকেই সফরকারীদের শাসন করতে থাকেন অস্ট্রেলিয়ান বোলাররা। গোলাপি বলের সর্বোচ্চ ফায়দা তুলেছে তাঁরা। নাথান লায়নের ৪ উইকেটের সঙ্গে মিচেল স্টার্কের ৩ উইকেট মিলিয়ে ২২৭ রানেই গুটিয়ে যান রুটরা। সর্বোচ্চ ৪১ রান করেছেন ৯ নম্বরে নামা অভিষিক্ত ক্রেইগ ওভারটন। ভালো শুরু করেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন জনি বেয়ারস্টো, মঈন আলীর মতো ব্যাটসম্যানরা।
ব্রিসবেনে প্রথম টেস্ট হেরে এমনিতেই পিছিয়ে আছে ইংল্যান্ড। এই টেস্টও হারলে অ্যাশেজ ধরে রাখাটা ভীষণ কঠিন হয়ে যাবে। অন্যদিকে, সুবিধাজনক অবস্থানে স্মিথ। ৪০০ রানের লিড তুলে চতুর্থ ও পঞ্চম দিনে সফরকারীদের ব্যাট করাতে চাইছেন অধিনায়ক।
স্মিথের এমন নিরাপদ কিন্তু নেতিবাচক সিদ্ধান্তের ফায়দা তুলেছেন ইংলিশ পেসাররা। শুরুতেই ব্যানক্রফটকে ফিরিয়েছেন অ্যান্ডারসন। দিনের শেষ আধা ঘন্টাতেই আসল কাজটা করেছেন অ্যান্ডারসন ও ক্রিস ওকস। উসমান খাজাকে এলবিডব্লু  করে শুরুটা করলেন অ্যান্ডারসন। ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথকে ফিরিয়ে ম্যাচ জমিয়ে দিয়েছেন ক্রিস ওকস। 

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...

সেরা ব্রাভো কিন্তু শেষের নায়ক সেই সাইফউদ্দিন

আরেকটি শেষ ওভার, আবারও সাইফউদ্দিনের হাতে বল। মাত্র চার দিন আগে শেষ ওভারে ৩২ রান দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আজ ঢাকা ডায়নামাইটসের জয়ের জন্য দরকার ছিল এর চেয়েও কম। আবারও অসীম চাপ, ভেঙে পড়বেন না তো সাইফউদ্দিন? কিসের চাপ। ঠান্ডা মাথায় সব সামলে নিলেন সাইফউদ্দিন। ১২ রানে ম্যাচ জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসও নিশ্চিত করে ফেলল প্লে অফে ওঠা। ম্যাচসেরার পুরস্কারটা হয়তো ডোয়াইন ব্রাভোর কাছেই গেছে। কিন্তু ম্যাচটা কুমিল্লার দিকে ঘুরিয়ে দিয়েছেন সাইফউদ্দিন।   অন্য প্রান্তে উইকেট পতনের মিছিল হলেও সব সামলে রানরেট ধরে রেখেছিলেন জো ডেনলি। ত্রয়োদশ ওভারে দ্বিতীয় স্পেলে এসেই দারুণ এক বলে বোল্ড করলেন ডেনলিকে। ম্যাচ থেকে এক প্রকার ছিটকে পড়ল ঢাকা। কাইরন পোলার্ড ফোঁসফাঁস করেও ছোবল মারতে পারেননি ব্রাভোর কারণে। ঢাকা ইনিংসের মেরুদণ্ড শেষ করে দিয়েছেন ব্রাভো। পোলার্ডের আগেই ফিরিয়েছেন সাকিব ও নারাইনকে। তবু শেষ ওভারে ২১ রানের সমীকরণ পেয়ে গিয়েছিল ঢাকা। প্রথম দুই বলেই দুটি সিঙ্গেল, তৃতীয় বলে জহুরুল ইসলামকে বোল্ড করে দিলেন সাইফউদ্দিন। ড্যারেন স্যামির বিপক্ষে দেওয়া ৩২ রানের দুঃস্বপ্ন মুছতে মাত্র ৪ দিনই সময় ...