Skip to main content

কোহলির বিয়েতে যাওয়া হচ্ছে না ভারত দলের কারও

বিরাট কোহলি-আনুশকা শর্মার বিয়ে কি সত্যিই হচ্ছে? নাকি সবটাই গুজব? এই মুহূর্তে ক্রিকেটপ্রেমীরা এটাই জানতে চায়। কেউ বলছেন, মিলানেই মালাবদল হবে। কারও যুক্তি, ‘বিরুশকা’ জুটি জীবনের গাঁটছড়া বাঁধবে, সেটাই এত গোপনীয়তা বজায় রেখে? যাহ! তা আবার হয় নাকি!
শেষ পর্যন্ত কী ঘটবে, তা শুধু বিরাট আর আনুশকাই জানেন। তবে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভীষণ আলোচিত এই জুটির বিয়েটা সম্ভবত ইতালিতেই হচ্ছে। চোখ ধাঁধিয়ে দেওয়া কোনো আয়োজন নয়, সাদামাটাভাবেই আনুশকার গলায় বিয়ের মালা পরিয়ে দেবেন কোহলি। বিয়ের সম্ভাব্য শহর ফ্লোরেন্স ও মিলান। সম্ভাব্য দিন-তারিখ শনিবার (৯ ডিসেম্বর) থেকে মঙ্গলবার (১২ ডিসেম্বর)।
বিয়ের আচার-অনুষ্ঠান নিয়ে সবকিছু গোপন রাখা হয়েছে। তবে এটুকু জানা গেছে, ঘনিষ্ঠ আত্মীয়স্বজন আর দু-একজন বন্ধুবান্ধবের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়বেন বিরাট-আনুশকা। অর্থাৎ, ভারতীয় অধিনায়কের বিয়েতে নিমন্ত্রণ পাচ্ছেন না জাতীয় দলে তাঁর কোনো সতীর্থই! তবে দুজন ক্রিকেটারের দাওয়াত পাওয়ার কথা জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। তাঁরা হলেন, শচীন টেন্ডুলকার ও যুবরাজ সিং। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজের জন্যই হয়তো সতীর্থদের নিমন্ত্রণ করেননি বিরাট। এরই মধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন তিনি।
এদিকে ভারতের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’-এর সম্ভাব্য বিয়ে নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় চলছে। বিয়ের গোপনীয়তা দেখে একজনের টুইট, ‘যত রহস্য বিরুশকার বিয়েতে রয়েছে, অত রহস্য তো “ইত্তেফাক” ছবিতেও ছিল না...।’ আরেকজনের আবার ভারতীয় অধিনায়কের বিয়ের খবর শুনে হৃদয় ভেঙে গেছে। কিন্তু বিয়েটা হচ্ছে কি না, সেটাই তো নিশ্চিত নয়! তাই সেই কোহলি ভক্তের টুইট, ‘আমি নিশ্চিত খবর চাই, যাতে শান্তিমতো দুঃখ পাওয়া শুরু করতে পারি।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...

সেরা ব্রাভো কিন্তু শেষের নায়ক সেই সাইফউদ্দিন

আরেকটি শেষ ওভার, আবারও সাইফউদ্দিনের হাতে বল। মাত্র চার দিন আগে শেষ ওভারে ৩২ রান দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আজ ঢাকা ডায়নামাইটসের জয়ের জন্য দরকার ছিল এর চেয়েও কম। আবারও অসীম চাপ, ভেঙে পড়বেন না তো সাইফউদ্দিন? কিসের চাপ। ঠান্ডা মাথায় সব সামলে নিলেন সাইফউদ্দিন। ১২ রানে ম্যাচ জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসও নিশ্চিত করে ফেলল প্লে অফে ওঠা। ম্যাচসেরার পুরস্কারটা হয়তো ডোয়াইন ব্রাভোর কাছেই গেছে। কিন্তু ম্যাচটা কুমিল্লার দিকে ঘুরিয়ে দিয়েছেন সাইফউদ্দিন।   অন্য প্রান্তে উইকেট পতনের মিছিল হলেও সব সামলে রানরেট ধরে রেখেছিলেন জো ডেনলি। ত্রয়োদশ ওভারে দ্বিতীয় স্পেলে এসেই দারুণ এক বলে বোল্ড করলেন ডেনলিকে। ম্যাচ থেকে এক প্রকার ছিটকে পড়ল ঢাকা। কাইরন পোলার্ড ফোঁসফাঁস করেও ছোবল মারতে পারেননি ব্রাভোর কারণে। ঢাকা ইনিংসের মেরুদণ্ড শেষ করে দিয়েছেন ব্রাভো। পোলার্ডের আগেই ফিরিয়েছেন সাকিব ও নারাইনকে। তবু শেষ ওভারে ২১ রানের সমীকরণ পেয়ে গিয়েছিল ঢাকা। প্রথম দুই বলেই দুটি সিঙ্গেল, তৃতীয় বলে জহুরুল ইসলামকে বোল্ড করে দিলেন সাইফউদ্দিন। ড্যারেন স্যামির বিপক্ষে দেওয়া ৩২ রানের দুঃস্বপ্ন মুছতে মাত্র ৪ দিনই সময় ...