Skip to main content

প্রতিবেশী হিসেবে বাংলাদেশের পাশে থাকবে ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ‘আপনাদের সোনার বাংলার স্বপ্ন, আমাদেরও স্বপ্ন। বাংলাদেশের উন্নয়নের জন্য ভারত আপনাদের সহযোগিতা করতে প্রস্তুত। আমরা অবশ্যই শান্তি ও সংহতিতে ভালো প্রতিবেশী দেশ হিসেবে একে অন্যের পাশে থাকব।’
পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভায় ভারত সরকারের অর্থায়নে সুপেয় পানি সরবরাহ প্রকল্পের কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন হর্ষ বর্ধন শ্রিংলা। আজ রোববার বেলা সাড়ে ১১টায় পৌর শহরের ওভারব্রিজ এলাকায় তিনি ফলক উন্মোচন করে এ কাজের উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশের পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

ভারত সরকার সাড়ে ১১ কোটি টাকা ব্যয়ে ভান্ডারিয়া পৌরসভায় সুপেয় পানি সরবরাহ প্রকল্পের আওতায় ১১টি স্থানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করবে।
এর আগে বেলা ১১টায় একটি হেলিকপ্টারে হর্ষ বর্ধন শ্রিংলা ভান্ডারিয়ায় আসেন। এ সময় বনমন্ত্রীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হেলিপ্যাডে তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
পরে ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা মহাবিদ্যালয়ে প্রাঙ্গণে এক সুধী সমাবেশে যোগ দেন হর্ষ বর্ধন শ্রিংলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি বনমন্ত্রী আনোয়ার হোসেন, ‘আমি ৩২ বছর ধরে এ অঞ্চলে উন্নয়ন করে যাচ্ছি। এখানে সব শ্রেণি ও দলের মানুষ মিলে মিশে বসবাস করছেন।’ তিনি বলেন, ‘রাজনীতির পুরোনো ধারা ও ক্ষুদ্র স্বার্থ থেকে বেরিয়ে এসে আমি উন্নয়নমুখী রাজনীতি শুরু করি। সারা দেশের মধ্যে একমাত্র আমার নির্বাচনী এলাকায় নিরপেক্ষ ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে।’

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘১৯৭১ সালে বঙ্গবন্ধুর উৎসাহে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতীয় সৈনিকদের রক্তদান দুই দেশের ঐক্যের একটি বড় অধ্যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধী ভারতের সঙ্গে বাংলাদেশের একটি শক্তিশালী সম্পর্কের বীজ বপন করেছিলেন। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এ সম্পর্ক আরও নতুন উচ্চতায় পৌঁছে গেছে। আশা করছি, আমাদের এই সম্পর্ক চিরদিন অবিচ্ছেদ্য থাকবে।’

শ্রিংলা বলেন, ‘বন্ধুত্বের চেতনা থেকে আমরা ভান্ডারিয়া উপজেলায় ১১টি স্থানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট উদ্বোধন করেছি। ভারত বাংলাদেশে অনেক প্রকল্প হাতে নিয়েছে। গত পাঁচ বছরে ভারত বাংলাদেশে ১১০ কেটি টাকায় ২৪টি প্রকল্পের কাজ শেষ করেছে। ওই প্রকল্পগুলো বাংলাদেশের মানুষের জীবনে গুণগত পরিবর্তন আনবে। বর্তমানে ১১০০ কোটি টাকার আরও ৫৯টি প্রকল্পের কাজ চলছে।

পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন আক্তার প্রমুখ।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...

সেরা ব্রাভো কিন্তু শেষের নায়ক সেই সাইফউদ্দিন

আরেকটি শেষ ওভার, আবারও সাইফউদ্দিনের হাতে বল। মাত্র চার দিন আগে শেষ ওভারে ৩২ রান দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আজ ঢাকা ডায়নামাইটসের জয়ের জন্য দরকার ছিল এর চেয়েও কম। আবারও অসীম চাপ, ভেঙে পড়বেন না তো সাইফউদ্দিন? কিসের চাপ। ঠান্ডা মাথায় সব সামলে নিলেন সাইফউদ্দিন। ১২ রানে ম্যাচ জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসও নিশ্চিত করে ফেলল প্লে অফে ওঠা। ম্যাচসেরার পুরস্কারটা হয়তো ডোয়াইন ব্রাভোর কাছেই গেছে। কিন্তু ম্যাচটা কুমিল্লার দিকে ঘুরিয়ে দিয়েছেন সাইফউদ্দিন।   অন্য প্রান্তে উইকেট পতনের মিছিল হলেও সব সামলে রানরেট ধরে রেখেছিলেন জো ডেনলি। ত্রয়োদশ ওভারে দ্বিতীয় স্পেলে এসেই দারুণ এক বলে বোল্ড করলেন ডেনলিকে। ম্যাচ থেকে এক প্রকার ছিটকে পড়ল ঢাকা। কাইরন পোলার্ড ফোঁসফাঁস করেও ছোবল মারতে পারেননি ব্রাভোর কারণে। ঢাকা ইনিংসের মেরুদণ্ড শেষ করে দিয়েছেন ব্রাভো। পোলার্ডের আগেই ফিরিয়েছেন সাকিব ও নারাইনকে। তবু শেষ ওভারে ২১ রানের সমীকরণ পেয়ে গিয়েছিল ঢাকা। প্রথম দুই বলেই দুটি সিঙ্গেল, তৃতীয় বলে জহুরুল ইসলামকে বোল্ড করে দিলেন সাইফউদ্দিন। ড্যারেন স্যামির বিপক্ষে দেওয়া ৩২ রানের দুঃস্বপ্ন মুছতে মাত্র ৪ দিনই সময় ...