Skip to main content

বিপিএলের শেষ চারে কে কাকে পাচ্ছে?

রংপুর রাইডার্সকে আজ হারিয়ে প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ানসের মুখোমুখি হওয়া নিশ্চিত করেছে ঢাকা ডায়নামাইটস। আজ গ্রুপপর্বের শেষ ম্যাচটা সিলেট সিক্সার্সের জন্য শুধুই আনুষ্ঠানিকতা রক্ষার লড়াই, যেখানে কুমিল্লার মুখোমুখি হবে নাসির হোসেনের দল। কারণ, বিপিএলের শেষ চারে ওঠা আগেই নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস, ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটানস ও রংপুর রাইডার্স।
সিলেটের বিপক্ষে কুমিল্লা যদি হারেও, টেবিলে তাঁদের শীর্ষস্থান নিশ্চিত। টেবিলের দ্বিতীয় দল হিসেবে শুক্রবার প্রথম কোয়ালিফায়ারে তামিম ইকবালের দলের মুখোমুখি হবে ঢাকা। এ ম্যাচে জয়ী দল সরাসরি নাম লেখাবে ফাইনালে। যে দল হারবে তাদেরও সুযোগ থাকছে ফাইনালে ওঠার। 
শুক্রবার ‘এলিমিনেটর’ ম্যাচে টেবিলের তৃতীয় ও চতুর্থ দল মুখোমুখি হবে—মানে, খুলনার (তৃতীয়) বিপক্ষে লড়বে রংপুর (চতুর্থ)। এ ম্যাচে যে দল হারবে, তারা ছিটকে পড়বে আসর থেকে। জয়ী দল আগামী রোববার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের। এ ম্যাচে যে দল জিতবে, তারা ফাইনালে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে জয়ী দলের মুখোমুখি হবে। এবার বিপিএল শিরোপা কার ঘরে যাচ্ছে, সেটি নির্ধারণ হবে আগামী মঙ্গলবারের ফাইনালে।
বিপিএলের শেষ চারের সূচি
এলিমিনেটর
৮ ডিসেম্বর
খুলনা টাইটানস-রংপুর রাইডার্স, দুপুর ২টা
কোয়ালিফায়ার-১
৮ ডিসেম্বর
কুমিল্লা ভিক্টোরিয়ানস-ঢাকা ডায়নামাইটস, সন্ধ্যা ৭টা
কোয়ালিফায়ার-২
১০ ডিসেম্বর
এলিমিনেটর বিজয়ী-কোয়ালিফায়ার-১ এ পরাজিত দল, সন্ধ্যা ৬টা
ফাইনাল
১২ ডিসেম্বর
কোয়ালিফায়ার ১ বিজয়ী-কোয়ালিফায়ার-২ বিজয়ী , সন্ধ্যা ৬টা

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

রোমাঞ্চকর মাচে সাকিবদের হারাল মাশরাফিরা

বিপিএলে মঙ্গলবার রাতে ঢাকা ডায়নাইমাটসকে ৩ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। প্রথম চার ম্যাচের তিনটিই হেরে যাওয়া রংপুর দারুণ দুটি জয় পেল টানা দুই দিন। ক্রিস গেইলের ঝড়ো ফিফটির পরও রংপুর গুটিয়ে গিয়েছিল ১৪২ রানে। শেষ ওভারে তিনটিসহ ৫টি উইকেট নেন সাকিব আল হাসান। ৯ ব্যাটসম্যান নিয়ে নামা ঢাকা রান তাড়ায় ছিল পথেই। কিন্তু শেষ সময়ে গড়বড় পাকান কাইরন পোলার্ড। দারুণ দুটি ডেলিভারিতে শেষ দুজনকে বোল্ড করে দেন পেরেরা। ঢাকা থমকে যায় ১৩৯ রানে। শেষ দুই ওভারে মাত্র ১৩ রান দরকার ছিল ঢাকার। হাতে ছিল ৩ উইকেট, ক্রিজে ছিলেন পোলার্ড। কিন্তু ১৯তম ওভারে একটি উইকেট নিয়ে মাত্র ৩ রান দেন লাসিথ মালিঙ্গা। শেষ ওভারে প্রয়োজন ১০। পেরেরার প্রথম দুই বলে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও নিলেন না কাইরন পোলার্ড। ভরসা করতে পারেননি আরেক পাশে থাকা মোহাম্মদ আমিরের ওপর। বাড়ছে তখন চাপ। তৃতীয় বলে ফুলটস পেয়ে পোলার্ড বল পাঠান গ্যালারিতে। ম্যাচ আবারও হেলে ঢাকার দিকে। চতুর্থ বলে আবারও সিঙ্গেল নেওয়ার সুযোগ পেয়ে নিলেন না পোলার্ড। পঞ্চম বলে দারুণ এক ইয়র্কারে তিনি বোল্ড। শেষ বলে স্কুপ করতে গিয়ে আরেকটি ইয়র্কারে বোল্ড আবু হায়দার। বাঁধনহা...