Skip to main content

গোলের জুতা’ কি বার্সাতে ফেলে আসছেন মেসি?

ক্রিকেট দুনিয়ায় একসময় ‘ঘরে বাঘ, বাইরে বিড়াল’ তকমাটা ছিল ভারতের। সফরে বের হলেই কেমন যেন অসহায় হয়ে পড়ত ভারতীয় ক্রিকেট দল। ইদানীং অবশ্য প্রায় সব দলই সে ধরনের অবস্থার মুখোমুখি। এ রোগ এবার বোধ হয় ফুটবলেও চলে এল। রোগীও যেনতেন কেউ নন। এক বছর ধরে ইউরোপে প্রতিপক্ষের মাঠে যে গোল পাচ্ছেন না লিওনেল মেসি।
মঙ্গলবার স্পোর্টিং সিপির বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব শেষ করেছে বার্সেলোনা। গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেই শেষ ১৬-তে যাচ্ছে তারা। পরিপূর্ণ তৃপ্তি নিয়েই যাওয়ার কথা তাদের। তবে একটি অতৃপ্তি থাকছেই। এবার গ্রুপ পর্বে মাত্র ৩ গোল পেয়েছেন মেসি। অথচ গত মৌসুমেই গ্রুপ পর্বের ৬ ম্যাচে ১০ গোল করে উড়ন্ত সূচনা করেছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এবার তেমন কিছু করতে পারেননি। পারবেন কীভাবে? প্রতিপক্ষের মাঠে নামলেই যে গোল করাটা ভুলে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা!
২০১৬ সালের ২৩ নভেম্বর সেল্টিকের মাঠে জোড়া গোল করেছিলেন। এরপরই যেন ইউরোপে ঘুরতে বেরোলেই গোলের বুটজোড়া বাড়িতে রেখে আসছেন। প্রথমে পিএসজির মাঠে খেলতে গেলেন। ভালোবাসা দিবসের রাতে মেসিকে ভালোবাসা দেয়নি পিএসজি; বার্সাও হেরেছিল ৪-০ গোলে। কোয়ার্টার ফাইনালে জুভেন্টাসের মাঠেও একই অবস্থা। মেসি পাননি গোলের দেখা; বার্সাও হেরেছিল ৩-০ গোলে।
এবারও সে ধারা বজায় রইল। গ্রুপ পর্বে স্পোর্টিং সিপি, অলিম্পিয়াকোস ও জুভেন্টাসের মাঠেও গোল পাননি মেসি। অর্থাৎ এক বছরের বেশি সময় ধরে ইউরোপে ন্যু ক্যাম্পের বাইরে গোল পাচ্ছেন না মেসি। ম্যাচের হিসাবে টানা পাঁচ ম্যাচ। বিশ্বের অন্য কোনো ফুটবলারের ক্ষেত্রে তেমন বড় কিছু না হলেও মেসি কিংবা রোনালদোর মানের ফুটবলারের জন্য এটা অনেক বড় ব্যাপারই।
এই পাঁচ ম্যাচে বার্সেলোনা মাত্র এক গোল করেছে, এ তথ্যটাও কিন্তু বুঝিয়ে দিচ্ছে মেসির ওপর কতটা নির্ভরশীল কাতালানরা। তাই দলের প্রাণভোমরার এমন খরা যেন ফেব্রুয়ারি-মার্চেও না থাকে, সেটাই আশা করবে বার্সা।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...

সেরা ব্রাভো কিন্তু শেষের নায়ক সেই সাইফউদ্দিন

আরেকটি শেষ ওভার, আবারও সাইফউদ্দিনের হাতে বল। মাত্র চার দিন আগে শেষ ওভারে ৩২ রান দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আজ ঢাকা ডায়নামাইটসের জয়ের জন্য দরকার ছিল এর চেয়েও কম। আবারও অসীম চাপ, ভেঙে পড়বেন না তো সাইফউদ্দিন? কিসের চাপ। ঠান্ডা মাথায় সব সামলে নিলেন সাইফউদ্দিন। ১২ রানে ম্যাচ জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসও নিশ্চিত করে ফেলল প্লে অফে ওঠা। ম্যাচসেরার পুরস্কারটা হয়তো ডোয়াইন ব্রাভোর কাছেই গেছে। কিন্তু ম্যাচটা কুমিল্লার দিকে ঘুরিয়ে দিয়েছেন সাইফউদ্দিন।   অন্য প্রান্তে উইকেট পতনের মিছিল হলেও সব সামলে রানরেট ধরে রেখেছিলেন জো ডেনলি। ত্রয়োদশ ওভারে দ্বিতীয় স্পেলে এসেই দারুণ এক বলে বোল্ড করলেন ডেনলিকে। ম্যাচ থেকে এক প্রকার ছিটকে পড়ল ঢাকা। কাইরন পোলার্ড ফোঁসফাঁস করেও ছোবল মারতে পারেননি ব্রাভোর কারণে। ঢাকা ইনিংসের মেরুদণ্ড শেষ করে দিয়েছেন ব্রাভো। পোলার্ডের আগেই ফিরিয়েছেন সাকিব ও নারাইনকে। তবু শেষ ওভারে ২১ রানের সমীকরণ পেয়ে গিয়েছিল ঢাকা। প্রথম দুই বলেই দুটি সিঙ্গেল, তৃতীয় বলে জহুরুল ইসলামকে বোল্ড করে দিলেন সাইফউদ্দিন। ড্যারেন স্যামির বিপক্ষে দেওয়া ৩২ রানের দুঃস্বপ্ন মুছতে মাত্র ৪ দিনই সময় ...