আগামী ১২-২০ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০১৮। ১৬তম বারের মতো আয়োজিত এই উৎসবে বিদেশের চলচ্চিত্রের পাশাপাশি ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে প্রদর্শিত হবে দেশের ১০টি ছবি। এর মধ্যে আছে মুক্তি না পাওয়া আবু সাইয়ীদের একজন কবির মৃত্যু ও আকা রেজা গালিবের কালের পুতুল । বাকিগুলো এ বছরে মুক্তি পাওয়া হাসিবুর রেজা কল্লোলের সত্তা, নাদের চৌধুরীর মেয়েটি এখন কোথায় যাবে, আকরাম খানের খাঁচা, ফাখরুল আরিফিন খানের ভুবন মাঝি, তৌকীর আহমেদের হালদা , শামীম আখতারের রিনা ব্রাউন, সাজেদুল আউয়ালের ছিটকিনি ও লতা আহমেদের সোহাগীর গয়না ।
বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

Comments
Post a Comment