Skip to main content

আধা ডজন ডবল সেঞ্চুরি অধিনায়ক কোহলির

বিরাট কোহলির রান উৎসব চলছেই। শ্রীলঙ্কার বিপক্ষে দিল্লি টেস্টের প্রথম ইনিংসের সেঞ্চুরিকে ডবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন ভারতীয় অধিনায়ক। কোহলি ব্যাটিংয়ে নামলে পরিসংখ্যানবিদেরা সব সময় তটস্থ থাকেন। সেঞ্চুরিটি ডবলে পরিণত করে বরাবরের মতো রেকর্ড বইয়ের বেশ কিছু পাতা এলোমেলো করে দিয়েছেন। এটি তাঁর ক্যারিয়ারের ষষ্ঠ দ্বিশতক।
টেস্ট ইতিহাসের সপ্তম ব্যাটসম্যান হিসেবে পরপর দুই টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। নাগপুরে দ্বিতীয় টেস্টে ২০৪ রান করেছিলেন তিনি। আজ দিল্লি টেস্টেও একই কাণ্ড। এই প্রতিবেদন লেখার সময় কোহলি ২২৫ রানে অপরাজিত ছিলেন। প্রথম ভারতীয় ব্যাটসম্যান ও অধিনায়ক হিসেবে অনন্য এই মাইলফলক অর্জন করলেন তিনি।
টানা তিন টেস্টে সেঞ্চুরি ছাড়ানো ইনিংস খেললেন কোহলি। লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেছিলেন কোহলি। এই নিয়ে কোহলির সর্বশেষ তিনটি টেস্ট ইনিংস হলো ১০৪*, ২১৩, ও ২২৫*। অধিনায়ক হিসেবে এত দিন সবচেয়ে বেশি ৫টি ডবল সেঞ্চুরি ছিল ব্রায়ান লারার। কোহলি তাঁকে ছাড়িয়েছেন। তাঁর ডবলের সংখ্যা ৬। ভারতের বাকি সব টেস্ট ব্যাটসম্যানদের সম্মিলিত ডবল সেঞ্চুরির সংখ্যা ৪।
২০টি টেস্ট সেঞ্চুরি করতে ১০৫টি ইনিংস খেলতে হয়েছে কোহলিকে। টেস্ট ইতিহাসে এর চেয়ে দ্রুত ২০ সেঞ্চুরি করতে পেরেছেন মাত্র ৪ জন ব্যাটসম্যান। তাঁরা হলেন স্যার ডন ব্র্যাডম্যান (৫৫), সুনীল গাভাস্কার (৯৩), ম্যাথু হেইডেন (৯৫) ও স্টিভেন স্মিথ (৯৯)। টেস্টে ৫০০০ রান পূর্ণ হয়েছে তাঁর, গাভাস্কার, শচীন টেন্ডুলকার ও বীরেন্দর শেবাগের পর এটি ভারতের হয়ে তৃতীয় দ্রুততম।
৫ উইকেটে ৫০০ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে ভারত। নাগপুরের মতো আরও একবারের ভারতের রানপাহাড়ে চাপা পড়তে যাচ্ছে শ্রীলঙ্কা। ভারতকে আশা জোগাবে ইতিহাস। দিল্লির ফিরোজ শাহ কোটলা মাঠে সর্বশেষ ১২ টেস্টের ১১টিতেই জয় পেয়েছেন তারা, হারেনি একবারও। ‘ঘরের ছেলে’র আরও একটি দুর্দান্ত টেস্ট ইনিংসের পর এই ম্যাচেও বড় জয়ের আশা তো ভারত করবেই।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...