Skip to main content

বিপিএলে ‘চার-ছক্কা’ মিলিয়ে ১২৪৬

চার, ছক্কার টি-টোয়েন্টি ক্রিকেটের মান রাখতে পারছে না এবারের বিপিএল—এমন কথা টুর্নামেন্টের শুরুর দিন থেকেই শোনা যাচ্ছিল। যদিও এবারের আসরে বেশ কয়েকটি ম্যাচ রুদ্ধশ্বাস উত্তাপ ছড়িয়েছে। রোমাঞ্চকর সমাপ্তির আনন্দ দিয়েছে। তারপরেও বিপিএল যেন ঠিক প্রত্যাশা পূরণ করতে পারছে না। ঢাকার দ্বিতীয় পর্বে এসে তো ঠিকমতো ১০০ রানও করতে পারছে না দলগুলো। পরপর দুই দিন বিপিএলের সর্বনিম্ন রানের ইনিংস দেখেছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের দর্শকেরা। টুর্নামেন্টের শেষ চার নিশ্চিত হয়ে গেছে এরই মধ্যে। সংখ্যায় সংখ্যায় এ পর্যন্ত বিপিএলের একটা ছবি আঁকলে কেমন হয়!
বিপিএলে এখনো পর্যন্ত সীমানা ছাড়ানো (চার-ছয় দুই মিলেই) শটের সংখ্যা ১ হাজার ২৪৬টি। এর মধ্যে চার ৮৩৪, ছক্কা ৪১২টি। সবচেয়ে বেশি—২৩টি ছক্কা মেরেছেন ঢাকা ডায়নামাইটসের ক্যারিবীয় ওপেনার এভিন লুইস। ছক্কা মারায় লুইসের পরেই আছেন চিটাগং ভাইকিংসের লুক রনকি—১৮টি। নিউজিল্যান্ডের সাবেক এই উইকেটকিপার-ব্যাটসম্যানই ছিলেন এই টুর্নামেন্টে চিটাগং দলের একমাত্র ব্যাটিং-ভরসা। 
ছক্কার তালিকায় পিছিয়ে পড়লেও বাউন্ডারি তালিকার শীর্ষে রয়েছেন সিলেট সিক্সার্সের আরেক ক্যারিবীয় ওপেনার আন্দ্রে ফ্লেচার। ৩২টি বাউন্ডারি মেরেছেন তিনি, সঙ্গে ১৪টি ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ৩০টি চার এসেছে কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক তামিম ইকবালের ব্যাট থেকে। টুর্নামেন্টে মাত্র ৭ ম্যাচ খেলেই আলো ছড়াচ্ছেন তামিম। চোটের কারণে শুরুর ম্যাচগুলোয় খেলেননি তামিম। তবে তাঁর দল কুমিল্লাও রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

রোমাঞ্চকর মাচে সাকিবদের হারাল মাশরাফিরা

বিপিএলে মঙ্গলবার রাতে ঢাকা ডায়নাইমাটসকে ৩ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। প্রথম চার ম্যাচের তিনটিই হেরে যাওয়া রংপুর দারুণ দুটি জয় পেল টানা দুই দিন। ক্রিস গেইলের ঝড়ো ফিফটির পরও রংপুর গুটিয়ে গিয়েছিল ১৪২ রানে। শেষ ওভারে তিনটিসহ ৫টি উইকেট নেন সাকিব আল হাসান। ৯ ব্যাটসম্যান নিয়ে নামা ঢাকা রান তাড়ায় ছিল পথেই। কিন্তু শেষ সময়ে গড়বড় পাকান কাইরন পোলার্ড। দারুণ দুটি ডেলিভারিতে শেষ দুজনকে বোল্ড করে দেন পেরেরা। ঢাকা থমকে যায় ১৩৯ রানে। শেষ দুই ওভারে মাত্র ১৩ রান দরকার ছিল ঢাকার। হাতে ছিল ৩ উইকেট, ক্রিজে ছিলেন পোলার্ড। কিন্তু ১৯তম ওভারে একটি উইকেট নিয়ে মাত্র ৩ রান দেন লাসিথ মালিঙ্গা। শেষ ওভারে প্রয়োজন ১০। পেরেরার প্রথম দুই বলে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও নিলেন না কাইরন পোলার্ড। ভরসা করতে পারেননি আরেক পাশে থাকা মোহাম্মদ আমিরের ওপর। বাড়ছে তখন চাপ। তৃতীয় বলে ফুলটস পেয়ে পোলার্ড বল পাঠান গ্যালারিতে। ম্যাচ আবারও হেলে ঢাকার দিকে। চতুর্থ বলে আবারও সিঙ্গেল নেওয়ার সুযোগ পেয়ে নিলেন না পোলার্ড। পঞ্চম বলে দারুণ এক ইয়র্কারে তিনি বোল্ড। শেষ বলে স্কুপ করতে গিয়ে আরেকটি ইয়র্কারে বোল্ড আবু হায়দার। বাঁধনহা...