Skip to main content

গুজব, নাকি সত্যি?

ইতালির মিলানের উদ্দেশে মুম্বাই ছেড়েছেন বলিউড তারকা আনুশকা শর্মা। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে মুম্বাই বিমানবন্দরে তাঁর সঙ্গে আরও ছিলেন বাবা অজয় কুমার শর্মা, মা অসীমা শর্মা আর ভাই করমেশ শর্মা। শোনা যাচ্ছে, ১০ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে যেকোনো দিন মিলানে বিরাট কোহলি আর আনুশকার চার হাত এক হতে চলেছে।
এর আগে ভারতের জনপ্রিয় এই ক্রিকেট তারকার সঙ্গে ইতালিতে বিয়ের খবরকে গুজব বলে উড়িয়ে দেন আনুশকা। আবার আজ শুক্রবার প্রকাশিত ভারতের এক দৈনিকের খবর অনুযায়ী, এই দুই তারকার বিয়েটা হচ্ছে ইতালিতেই। পরে মুম্বাইয়ে হবে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। তবে এ খবরকে আনুশকার মুখপাত্র মণিকা ভট্টাচার্য তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। কিন্তু বৃহস্পতিবার রাতে আনুশকা দেশ ছাড়ায় বিয়ের জল্পনা আরও বেড়েছে।
এদিকে বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে মিড ডে জানিয়েছে, আগামী সপ্তাহে ইতালিতে বিয়ে করছেন বিরাট ও আনুশকা। কিন্তু পরিচিত সবার পক্ষে ইতালি যাওয়া সম্ভব নয়। সে কারণে শুধু দুই পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত থাকবেন। পরে সংবর্ধনা বিবাহোত্তর অনুষ্ঠানে সবাইকে নাকি আমন্ত্রণ জানাবেন এই জুটি। পাপারাজ্জিদের হাত থেকে রেহাই পেতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। কিছুদিন আগে শোনা গেছে, দেরাদুনে বাগদান হয়েছে তাঁদের। যদিও এ ব্যাপারে মুখ খোলেননি দুজনের কেউই।
আনুশকার প্রতিবেশীরা নাকি এরই মধ্যে বিয়ের নিমন্ত্রণ পেয়েছেন। আনুশকা এখন মুম্বাইয়ের ভারসোভার বদ্রিনাথ টাওয়ারে থাকছেন। আনুশকার বাবা অজয় কুমার শর্মা নিজে ফোন করে বহুতলের কয়েকজন বাসিন্দাকে মেয়ের বিয়েতে ইতালিতে আমন্ত্রণ জানিয়েছেন। এই সবকিছু মনে করিয়ে দিচ্ছে প্রযোজক-পরিচালক আদিত্য চোপড়া এবং বলিউড তারকা রানী মুখার্জির বিয়ের কথা। ঠিক এমনটাই হয়েছিল তাঁদের বিয়েতে। আদিত্য আর তাঁর প্রেমিকা রানী চুপিচুপি ইতালিতে গিয়ে বিয়ে করেন। তাই মনে প্রশ্ন জাগতেই পারে, আনুশকা কি বিয়েতে তাঁর মেন্টর আদিত্য চোপড়াকেই অনুসরণ করছেন? এনডি টিভি

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

রোমাঞ্চকর মাচে সাকিবদের হারাল মাশরাফিরা

বিপিএলে মঙ্গলবার রাতে ঢাকা ডায়নাইমাটসকে ৩ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। প্রথম চার ম্যাচের তিনটিই হেরে যাওয়া রংপুর দারুণ দুটি জয় পেল টানা দুই দিন। ক্রিস গেইলের ঝড়ো ফিফটির পরও রংপুর গুটিয়ে গিয়েছিল ১৪২ রানে। শেষ ওভারে তিনটিসহ ৫টি উইকেট নেন সাকিব আল হাসান। ৯ ব্যাটসম্যান নিয়ে নামা ঢাকা রান তাড়ায় ছিল পথেই। কিন্তু শেষ সময়ে গড়বড় পাকান কাইরন পোলার্ড। দারুণ দুটি ডেলিভারিতে শেষ দুজনকে বোল্ড করে দেন পেরেরা। ঢাকা থমকে যায় ১৩৯ রানে। শেষ দুই ওভারে মাত্র ১৩ রান দরকার ছিল ঢাকার। হাতে ছিল ৩ উইকেট, ক্রিজে ছিলেন পোলার্ড। কিন্তু ১৯তম ওভারে একটি উইকেট নিয়ে মাত্র ৩ রান দেন লাসিথ মালিঙ্গা। শেষ ওভারে প্রয়োজন ১০। পেরেরার প্রথম দুই বলে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও নিলেন না কাইরন পোলার্ড। ভরসা করতে পারেননি আরেক পাশে থাকা মোহাম্মদ আমিরের ওপর। বাড়ছে তখন চাপ। তৃতীয় বলে ফুলটস পেয়ে পোলার্ড বল পাঠান গ্যালারিতে। ম্যাচ আবারও হেলে ঢাকার দিকে। চতুর্থ বলে আবারও সিঙ্গেল নেওয়ার সুযোগ পেয়ে নিলেন না পোলার্ড। পঞ্চম বলে দারুণ এক ইয়র্কারে তিনি বোল্ড। শেষ বলে স্কুপ করতে গিয়ে আরেকটি ইয়র্কারে বোল্ড আবু হায়দার। বাঁধনহা...